লেখক: ই-কমার্স বার্তা
ওয়ালমার্টের মালিকানাধীন ই-কমার্স গ্রুপ ফ্লিপকার্ট ভারতকে ১.৩৫ বিলিয়ন ডলার জরিমানা করতে পারে ভারত সরকার। ভারতের ঐতিহাসিক বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ এই জরিমানা আদায়ের হুমকি দিয়েছে। গত বৃহস্পতিবার ফ্লিপকার্ট নিশ্চিত করেছে যে, এটি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তদন্তাধীন। যদিও সম্ভাব্য জরিমানার পরিমাণ নিশ্চিত করেনি তারা। তবে ভারতের বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্টে বলা হয়েছে গ্রুপটি ১.৩৫ বিলিয়ন ডলার জরিমানার সম্মুখীন হতে পারে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমন একটি সংস্থা যা আর্থিক অপরাধের তদন্ত করে। ফ্লিপকার্ট খুচরা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করেছে কিনা বের করতে ২০১৪ সালে সংস্থাটি একটি তদন্ত শুরু করে। অ্যামাজনের সাবেক দুই কর্মী ২০০৭ সালে ফ্লিপকার্ট…
দেশের বৃহত্তম একটি অনলাইন শপিং মার্কেটপ্লেস আজকের ডিল ডটকম এ ডেলিভারিম্যান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নাম-আজকের ডিল পদের নাম – ডেলিভারিম্যান পদ সংখ্যা : ১০ টি বেতন স্কেল : আলোচনা সাপেক্ষে চাকরির ধরন– চুক্তিভিত্তিক কর্মস্থল: নারায়নগঞ্জ আবেদন যোগ্যতাঃ ১।এসএসসি /এইচএসসি ২।বয়সসীমা ২১-২৬ ৩।শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। ৪।আগ্রহী প্রার্থীর নিজস্ব সাইকেল এবং স্মার্টফোন থাকতে হবে। ৫।আগ্রহী প্রার্থীকে ফুডপান্ডা,পাঠাও,সহজ বা অন্যকোন ডেলিভারি কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৬। বাংলা ও ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে। ৭।এনআইডি /পাসপোর্ট থাকতে হবে। চাকরির দায়িত্বসমূহঃ ১। সাইকেল চালিয়ে পণ্য সংগ্রহ করে গ্রাহক ও মার্চেন্টদের নিকট ডেলিভারি করতে হবে। ২। প্রতিদিন মিনিমাম ২০-২৫ জন…
‘ইচ্ছেরা সব হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা আলেশা কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আলেশামার্টকে নতুন মাত্রায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ এ প্রিভিলেজ কার্ড তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলেশা হোল্ডিংস সাকিব আল হাসানের সাথে চুক্তি করে। চুক্তি প্রসংগে প্রতিষ্ঠানটির হেড অব কার্ড সোহরাব হোসেন বলেন, ক্রিকেটের পরাশক্তি হিসেবে এতদিনের চেনা অস্ট্রেলিয়াকে সম্প্রতি টি-টোয়েন্টি হোম সিরিজে বিধ্বস্ত করার অন্যতম নায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে উচ্ছসিত ‘আলেশা কার্ড লিমিটেড’ পরিবার। গ্রাহক সেবা নিশ্চিতের মাধ্যমে ও দেশের আপামর সবার জন্যই আমরা একসাথে আরো অনেক পথ চলতে চাই। তিনি আরও বলেন, এক বছর মেয়াদী এই…
গ্রাহকের দেনা-পাওনাসহ সার্বিক তথ্য দেওয়ার জন্য ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালিকে নতুন করে তিন সপ্তাহ সময় বেধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়৷ বুধবার (১১ আগস্ট) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পরে গ্রাহকদের জন্য একটি স্ট্যাটাস দিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল। চাপ প্রয়োগ আপনার অর্ডার দ্রুততর দেওয়ার কোন সুযোগ আমাদের নাই বলে উল্লেখ করেন তিনি। বুধবার সন্ধ্যার পরে ইভ্যালি অফার, হেল্প এন্ড রিভিউ গ্রুপে দেওয়া এই স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল লিখেন৷ আপনারা ইতিমধ্যে জেনেছেন, বানিজ্য মন্ত্রণালয় আমাদের ৩ সপ্তাহ দিবেন তথ্য সরবরাহের জন্য। বানিজ্য মন্ত্রণালয়ের একমাত্র উদ্দেশ্য গ্রাহকদের স্বার্থ রক্ষা। আপনারা জানেন আপনাদের বর্তমান অর্ডারগুলো শুধু ডেলিভারির…
প্রযুক্তির কল্যাণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন চিকিৎসা বা টেলিমেডিসিন সার্ভিস। প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে অনেকেই। অ্যাপ ব্যবহার করে স্বাস্থ্যসেবা দিচ্ছে ‘ডককিউর হেলথ টেক লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি। এবার ডককিউর গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্যসেবায় এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ‘সুরক্ষিত জীবিকা’ নামে একটি প্যাকেজ ঘোষণা করেছে। যার মাধ্যমে গার্মেন্টস কর্মীরা কোন ধরনের খরচ ছাড়ায় ডাক্তাদের পরামর্শ নিতে পারবেন। রয়েছে মেডিকেল টেষ্টে ১০ শতাংশ ডিসকাউন্ট এবং ঔষুধে ৫ শতাংশ ডিসকাউন্ট। নিজস্ব মোবাইল অ্যাপ ‘ডককিউর’ এর মাধ্যমে সারা দেশেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে চলেছে প্রতিষ্ঠানটি। তবে শুধু দেশেই নয়, অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিয়েছেন মধ্যপ্রাচ্যের রোগীও। করোনাকালে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান…
বুধবার (১১ আগস্ট) বিকেলে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইভ্যালি দেনা কীভাবে পূরণ করবে, কাস্টমারের দেনা কীভাবে পরিশোধ করবে সেটির বিষয়ে জানতে চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম। সে বিষয়ে ১ আগস্ট তাদের চিঠি রিসিভ করেছি। তাদের তথ্য তৈরি করতে ছয় মাস সময় লাগবে বলে আমাদের জানিয়েছে। তারা বলেছে, এক হাজার কোটি টাকা বিনিয়োগের চুক্তি করেছে। এর মধ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। তাদের দাবি অনুযায়ী ছয় মাসের মধ্যে নিয়মিত তারা পণ্য ডেলিভারি দেবে। তারা ১৫ দিন অন্তর…
ই-কমার্স কেনাকাটায় গ্রাহকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ইভ্যালি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন টি৩ (T3)। নতুন এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডটকম ডটবিডি। নতুন এসওপি’র আলোকে এবং গ্রাহকদের অব্যাহত চাহিদার কথা সামনে রেখে নতুন আঙ্গীকে আরো আকর্ষণীয় অফার এবং সেবা নিয়ে টি৩ ক্যাম্পেইন সাজানো হয়েছে। এই ক্যাম্পেইন চলবে প্রতি সোমবার ৯ টায়। যে কোনো পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের শুধু ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) অর্থ্যাত পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। আর পণ্যের ডেলিভারি পাওয়া যাবে মাত্র ৩…
মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও রবিকে টপকে গত অর্থবছরে সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। প্রতিষ্ঠানটি মোট ২৪,৯১১ কোটি টাকা ভ্যাট দেয়। ৪,৪৮৫ কোটি টাকা ভ্যাট দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন। তৃতীয় অবস্থানে থাকা রবি ভ্যাট দিয়েছে ২,৩৪৪ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ২০২০-২১ অর্থবছরে মোট ৯৭ হাজার ৫০৯ কোটি টাকার ভ্যাট ও সম্পূরক শুল্ক আদায় হয়েছে। যার প্রায় ৪০ শতাংশই এসেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) নিবন্ধিত শীর্ষ ১০টি প্রতিষ্ঠান থেকে। দশ কোম্পানি সব মিলিয়ে ৩৮ হাজার ১১১ কোটি টাকা ভ্যাট দিয়েছে। শীর্ষ দশ ভ্যাটদাতা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো, চতুর্থ স্থানে…
নিত্যপ্রয়োজনীয় সবকিছুই এখন মিলছে অনলাইনে। দেশের বাইরে থেকে অনলাইন মাধ্যমে দেশি পণ্য কেনার ঘটনাও আছে। অনলাইনে কেনাকাটার ধারণাটি নতুন নয়। তবে করোনাকালে অনলাইন কেনাকাটার পরিসর বেড়েছে, গ্রাহকের সংখ্যাও বেড়েছে বৈকি। সহজলভ্য হওয়ায় অনলাইনে কেনাকাটা দিনদিন বাড়ছে। করোনা মহামারির কারণে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ঘরবন্দি মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে অনলাইনে ঝুঁকছেন। ফলে অনলাইন ব্যবসা এখন বেশ জমে উঠেছে। গ্রাহকদের সেরা পণ্যে এবং ভালো সেবা দিতে দীর্ঘ সময় ধরে কাজ করছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস যাদরো ডট কম। প্রতিষ্ঠানটি থেকে অনলাইনে গ্রাহক পণ্যে অর্ডার দ্রুত সময়ে মিলছে পণ্যে। এই ই-কমার্স সাইটটির মাধ্যমে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এবং…
গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের প্রতিটি গ্রামে ৫জি নেটওয়ার্ক সেবা দিতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে ২০২৩ সালের মধ্যে গ্রামে ফোরজি এবং ফাইভজি সেবা দেওয়া হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার কোটি টাকার উপর। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই টাকা দিয়ে টেলিযোগাযোগ সরঞ্জাম, বিটিএস এবং সাইট নির্মাণ করা হবে। শক্তিশালী নেটওয়ার্ক গড়তে ৪১০ সেট টেলিযোগাযোগ সরঞ্জাম এবং ট্রান্সমিশন হাবের জন্য একশোটি হাব তৈরি করা হবে। জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেশের সুবিধাবঞ্চিত দশ কোটি মানুষকে দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় আনতে চায়। এই বিষয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন বাংলাভিশন…

