লেখক: ই-কমার্স বার্তা

মিয়ানমারের সামরিক শাসক জান্তা বিদ্রোহীদের দখলে নেওয়া একটি শহরে আজ শুক্রবার নতুন করে বিমান হামলা চালিয়েছে। অথচ আগের দিন বৃহস্পতিবার অস্ত্র ত্যাগ করে সংলাপে বসার জন্য বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছিল জান্তা সরকার। জান্তার গতকালের সংলাপের আহ্বানকে একটি কৌশল বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁরা মনে করেন, প্রতিবেশী চীনকে শান্ত করতে এবং আগামী বছর নির্বাচন আয়োজনের ঘোষণার প্রতি মানুষের আস্থা তৈরি করতেই সামরিক শাসক সংলাপের ঘোষণা দিয়েছিল জান্তা। জান্তাবিরোধী দুটি সশস্ত্র গোষ্ঠী ঘোষণার সঙ্গে সঙ্গেই সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এর পরপরই জান্তার (সামরিক শাসন) বিরুদ্ধে দেশটিতে সশস্ত্র সংগ্রাম শুরু…

Read More

ভোক্তা প্রযুক্তি কোম্পানি পাঠাও ১২ মিলিয়ন ডলার বা ১ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগের মধ্য দিয়ে পাঠাও মোট ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলারের বেশি তহবিল পেয়েছে। বাংলাদেশের প্রি-সিরিজ বি স্টার্টআপগুলোর মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ পেয়েছে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক ভেঞ্চারসুকের নেতৃত্বে এই বিনিয়োগ হচ্ছে। এর আগে তারা মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় ‘প্ল্যাটফর্ম বিনিয়োগ’ করেছে। এ ছাড়া অ্যাঙ্কারলেস বাংলাদেশ, ওসাইরিস গ্রুপ, সাউথ এশিয়া টেক, ওপেনস্পেস ভেঞ্চারসসহ অন্যান্য বিনিয়োগকারী এতে অংশ নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই বছর ধরে পাঠাও লাভজনক প্রতিষ্ঠান। পাঠাও এখন ফিনটেক পরিষেবা সংযুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার পরিকল্পনা করছে। পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ শুক্রবার বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদরদপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জানা গেছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের গঠন, প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে তুলে ধরবেন ড. ইউনূস। একই সঙ্গে বিশ্বে চলমান নানা ইস্যুতে কথা বলবেন তিনি। এ ছাড়াও বিশ্বযুদ্ধের ফলে ক্ষয়ক্ষতি, ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও…

Read More

গণবিক্ষোভের মুখে সরকার পতনের দুই বছর পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। এতে জয়ী হয়েছেন বামপন্থি রাজনীতিবিদ অনুরা কুমার দিসানায়েকে। নতুন মুখ অনুরার উত্থান নিয়ে অনেকে বিস্মিত হয়েছেন। কারণ, শ্রীলংকার গতানুগতিক রাজনৈতিক পরিবারে তার বেড়ে ওঠা নয়। অনুরা নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন দিনমজুর এবং তার মা একজন গৃহিণী। তিনি একসময় বিদ্রোহী হয়ে সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তিনি দেশটির রাজনৈতিক জোট ন্যাশনাল পিপলস পাওয়ার তথা এনপিপি থেকে নির্বাচিত হয়েছেন। প্রথম দফার ভোটে দিশানায়েক পান ৪১ দশমিক ৩১ শতাংশ ভোট অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা পেয়েছিলেন ৩২ দশমিক ৭২ শতাংশ ভোট। দ্বিতীয় দফার ভোটে তারা…

Read More

বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ লঞ্চ করলো নির্মাতা সংস্থা অ্যাপল। প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল রয়েছে। সেগুলো হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। পুরো বিশ্বে আইফোন ১৬ নিয়ে বাড়তি উন্মাদনা শুরু হয়েছে। কেন এতো আগ্রহ সবার এই ফোনটি নিয়ে, কি আছে এতে। আসলে আইফোন নিয়ে এমনিতেই একটি বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায় ব্যবহারকারীদের মধ্যে। তারপর আবার নতুন আইফোন ১৬ সিরিজের মডেলগুলোতে আছে অসংখ্য নতুন নতুন ফিচার। এটি প্রথম আইফোন, যা অ্যাপেল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিজাইন করা হয়েছে। এবার অ্যাপল তার আইফোন প্রো মডেলের স্ক্রিন সাইজ এবং ক্যামেরার গুণমানে বড় ধরনের পরিবর্তন…

Read More

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার। এজিএম পরিচালনা করেন কোম্পানি সচিব জিএম রাশেদ। এ সময় সিইও এসএম জিয়াউল হক, এফএলএমআই এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানির শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। 

Read More

হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ-এর ১০ জন বিজয়ী এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য চীন সফর শুরু করেছে। এক সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে তারা ডিজিটাল ট্যালেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি চীনের নানিং, শেনজেন ও ডঙ্গুয়ানে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অফ থিংস (আইওটি) ও স্মার্ট সিটির উপর প্রশিক্ষণ পাবে। বাংলাদেশের এই দলের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি-এর ইইই বিভাগের মোহাম্মদ ফাসিউল আবেদীন খান, কুয়েট-এর সিএসই বিভাগের অর্পা সাহা, বুয়েট-এর ইইই বিভাগের শেখ মুনকাসির আহমেদ রাফীদ, এইউএসটি-এর ইইই বিভাগের মাশফিহা মাহি, এআইইউবি-এর সিএসই বিভাগের মারিয়া নাওয়ার, আইইউটি-এর বিজনেস টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম) বিভাগের সামিহা মাসুদ, রুয়েট-এর সিএসই বিভাগের তাসফিয়া জান্নাত তাসফি, রুয়েট-এর মেকাট্রনিক্স…

Read More

আসুসের প্রথম কোপাইলট প্লাস পিসি, আসুস ভিভোবুক এস ১৫ এবার এসেছে বাংলাদেশের বাজারে। সোমবার রাজধানীতে আসুস বাংলাদেশ আয়োজিত ‘নেক্সট লেভেল, এআই ইনক্রেডিবল’ শীর্ষক একটি ইভেন্টে নতুন এই ল্যাপটপটি উন্মোচন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সেরা এক্সপেরিয়েন্স দিবে আসুসের ভিভোবুক এস ১৫। মাইক্রোসফট এবং কোয়ালকমের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসুসের এই ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে এআরএম বেসড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর। কোপাইলট ফিচারটি সহজে ব্যবহারের জন্য এবং দ্রুত এআই-চালিত টুলগুলোতে অ্যাক্সেস পেতে ল্যাপটপটির কি-বোর্ডে রয়েছে একটি ডেডিকেটেড কী বাটন। আলাদা এই কোপাইলট কী বাটনটি মূলত কোপাইলট প্লাস পিসির অন্যতম বিশেষ ফিচার। ল্যাপটপটির উদ্বোধনী অনুষ্ঠানে…

Read More

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে গত জুলাইয়ের চেয়ে আগস্টে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। তবে মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বাড়লেও র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এমন তথ্য জানা যায়। এতে বলা হয়, গত জুলাইয়ের তুলনায় আগস্টে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির তালিকায় ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগস্টে ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। জুলাইতে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। ওকলার তথ্য বলছে, আগস্ট মাসে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৮ দশমিক ১৪ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ৪৭ দশমিক ৩১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড। গত আগস্টে বেড়েছে মোবাইল ইন্টারনেটের…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত ১০টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের…

Read More