লেখক: ই-কমার্স বার্তা

গ্রাহকদের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু করেছে গ্রামীণফোন। গ্রামীণফোন গ্রাহকরা ৩৬ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধাসহ গ্রামীণফোন বিক্রয় চ্যানেলের মাধ্যমে প্রি-অর্ডার দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্রি-অর্ডার অফার- ক্যাশব্যাক, বিনামূল্যে গ্যালাক্সি বাডস এবং ইএমআই ক্যাশব্যাক পেতে পারেন। এই অফার চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি স্মার্টফোন দু’টি যথাক্রমে ১,৮৪,৯৯৯ টাকা এবং ১,০৯,৯৯৯ টাকায় প্রি-অর্ডার করা যাচ্ছে। কোরিয়ার টেক-জায়ান্ট স্যামসাং-এর জেড সিরিজের গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি ফোল্ডেবল স্মার্টফোন দু’টিতে রয়েছে চমকপ্রদ ক্যামেরা, যা ফ্লেক্স মোড, ডুয়াল প্রিভিউ, রিয়ার ক্যামেরা সেলফি ও প্রো ক্যামেরার সাথে ফটোগ্রাফিতে দিবে…

Read More

সম্প্রতি ওয়ালকার্টের হেডকোয়ার্টারে ভিস্তা ইলেকট্রনিক্স এর সাথে ওয়ালকার্টের চুক্তি স্বাক্ষরিত হয়। ভিস্তা ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ লোকমান হোসেইন আকাশ এবং ওয়ালকার্টের অপারেশন ইনচার্জ শওকত এলাহী এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ভিস্তা ইলেকট্রনিক্স এর পণ্যগুলো পাওয়া যাবে ওয়ালটনের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালকার্টে। ভিস্তা ইলেক্ট্রনিক্স এর পক্ষে চেয়ারম্যান শামসুল আলম পনির, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) জিহাদ রেজা, ডেপুটি ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) ফয়সাল ইসলাম শশী এবং ওয়ালকার্টের পক্ষ থেকে ওয়ালকার্টের ম্যানেজিং ডিরেক্টর এর পার্সোনাল সেক্রেটারি সাবরিনা রশিদ, বিজনেস ডেভেলপমেন্ট এবং ক্যাম্পেইন ইনচার্জ মোঃ নাফিস ইসতিয়াক প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More

উদ্যোক্তা এবং রিটেইলারদের ব্যবসায় সমৃদ্ধির জন্য ইভ্যালি নিয়ে এসেছে এসএমই স্টোর। জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড এর পণ্য ব্যান্ডেল প্যাকে এই এসএমই (বিটুবি) স্টোর থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে ইভ্যালি। এসএমই স্টোর থেকে কেনাকাটা করতে https://evaly.com.bd/campaign/campaigns/sme-cod-store-b2b-2b1dbb3a লিংকে ভিজিট করতে হবে। এছাড়াও বিভিন্ন পণ্য কেনাকাটায় সাশ্রয়ী মূল্যে পন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে।

Read More

তরুণ ও যুব সমাজই উন্নয়নের চালিকাশক্তি। তাদের ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভার্চুয়াল মাধ্যমে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের আইসিটি মেধা বিকাশে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ‘ ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তিগত দক্ষতা বিকাশেই নয়, পাশাপাশি একটি ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে এই খাতে দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি নিয়ে বর্তমান সরকার কর্তৃক এ পর্যন্ত গৃহীত…

Read More

জন্ম নিবন্ধনের সনদ দিয়েই শিক্ষার্থীরা টিকা নিতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অল্পদিনের মধ্যেই তৈরি করা হবে আলাদা অ্যাপস বলেও জানানো হয় ইউজিসির পক্ষ থেকে। বিস্তারিত আসছে।

Read More

১৪ সেপ্টেম্বর অনলাইন স্ট্রিমিংয়ে অনুষ্ঠান আয়োজন করেছে অ্যাপল। এই অনুষ্ঠানেই উন্মোচিত হতে পারে আইফোন ১৩। যতই উন্মোচনের সময় ঘনিয়ে আসছে ততোই অ্যাপলের আইফোন নিয়ে নানা গুজব শোনা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন আইফোনে থাকতে পারে এক টেরাবাইট স্টোরেজ। এছাড়াও অন্যান্য স্টোরেজ সুবিধা থাকছে। অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো দাবি করেছেন, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলে এক টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকতে পারে। আর আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি মডেলে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকতে পারে। তবে নতুন আইফোনে ৬৪ জিবি স্টোরেজের দেখা নাও মিলতে পারে বলে জানিয়েছেন কুয়ো। সূত্রঃ…

Read More

স্থগিত করা নগদ একাউন্ট গুলোকে বিভিন্ন যাচাই-বাছাই ও নিরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে খুলে দিচ্ছে নগদ। প্রথম দফায় সাত শতাধিক নগদ অ্যাকাউন্ট পুনরায় সচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নগদ। কিছুদিন পূর্বে বিভিন্ন ই-কমার্সের রিপান্ড কার্যক্রমে অনিয়ম এবং সন্দেহজনক লেনদেনের প্রেক্ষিতে সাময়িক সাসপেন্ড হওয়া নগদ অ্যাকাউন্ট গুলো রিঅ্যাক্টিভেট করে দিয়েছে নগদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কয়েক দফা বাছাই ও নিরীক্ষা শেষে অ্যাকাউন্টগুলো পুনরায় সচল হলো। ক্রমান্বয়ে সাসপেন্ড হওয়া বাকি একাউন্টগুলো সচল করা হবে বলে জানিয়েছে নগদ। এর আগে কয়েকটি ই-কমার্স সাইটের রিফান্ড কার্যক্রম নগদ একাউন্টের মাধ্যমে পরিচালিত হওয়ার পর ওই একাউন্টগুলো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছিল ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ ,…

Read More

ইভ্যালিসহ ১০টি ই–কমার্স প্রতিষ্ঠানে আলাদা নিরীক্ষা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়কে এই চিঠি দিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে, অর্থাৎ নিরীক্ষক নিয়োগ দিয়ে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে। অন্য ৯টি প্রতিষ্ঠান হচ্ছে ধামাকা, , সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি ও আলেশা মার্ট। বাণিজ্য মন্ত্রণালয় ই–ভ্যালি ছাড়া অন্য ৯ প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানতে চেয়ে গত ২৪ আগস্ট বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ এবং প্রতিষ্ঠানগুলোর…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ঘটনায় বেশ কিছু দিন ধরে আলোচনায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রতিষ্ঠানটির সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা। প্রতিষ্ঠানটির প্রতারণায় ভুক্তভোগী গ্রাহকরা কয়েকবার তার বাড়ির সামনে জড়ো হন। জানা যায়, আবারও সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন গ্রাহক মাশরাফি বিন মর্তুজার মিরপুরের বাড়ির সামনে জড়ো হন এবং তাদের পাওনা অর্থ আদায়ে মাশরাফির সহযোগিতা চান। এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক তাদেরকে আশ্বস্ত করে বলেন ‘শেষ নিঃশ্বাস অবধি আপনাদের সঙ্গে আছি’। ই-অরেঞ্জের প্রতারণার দায় নিজের ওপর আসায় ক্ষোভ ঝেড়ে মাশরাফি বলেন, ‘আমার আসলে দায় কেন? আমি কি মালিক? যারাই আসছেন তাদের তো বলতে পারতাম যে আইন অনুযায়ী ব্যবস্থা…

Read More

এস আর গ্রুপ দীর্ঘদিন ধরে গার্লিক এন্ড জিঞ্জার, দ্যা গ্রেট কাবাব ফ্যাক্টরি, ফুড ভিলেজ সহ দেশের অন্যতম বৃহৎ ফুড চেইনগুলো পরিচালনা করে আসছে। এস আর ক্যাটারিং তাদের অন্যান্য ফুড চেইনগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘ মেগা কিচেন এবং একদল প্রশিক্ষিত শেফদের সমন্বয়ে ঢাকার হাতিরঝিল এলাকায় গড়ে উঠেছে এস আর ক্যাটারিং। একাধারে ২০,০০০ ( বিশ হাজার) মানুষের খাবার প্রস্তুত করার সক্ষমতা রয়েছে এস আর ক্যাটারিং এর দক্ষ টিমের। বিভিন্ন কনফারেন্স, ইভেন্ট, কর্পরেট গেট টুগেদার, পারিবারিক প্রোগ্রাম গুলো সহ রেগুলার লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সহ নানান ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার তৈরি করে এস আর ক্যাটারিং। সকল হাইজিন বজায় করে খাবার প্রস্তুত করে আসছে এস আর…

Read More