লেখক: ই-কমার্স বার্তা

অভিনেত্রী শবনম ফারিয়া ইভ্যালিতে প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন তিন মাস আগে। কিন্তু এই তিন মাসে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে এক টাকাও পাননি বলে অভিযোগ তার। প্রায় এক মাস আগে তিনি ইভ্যালি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, ‘প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়ালি তিন মাস কাজ করলেও কোনো বেতন আমি পাইনি। আমি যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পরই আগস্টের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি।’

Read More

গায়ক-অভিনেতা তাহসান খানের সাথে আলোচিত-সমালোচিত ই-কমার্স সাইট ইভ্যালির আর কোনও সম্পর্ক নেই । গত মার্চের ১০ তারিখে ‘ফেস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছিল। তবে, বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুক্তি বাতিলের নন-ডিসক্লোজার শর্ত অনুযায়ী এটি নিয়ে আপাতত কিছু বলবেন না। তবে ইভ্যালিতে তিনি আর নেই- এটা নিশ্চিত করেন। জানা যায়, মে মাসের ১৫ তারিখে একটি ফেসবুক লাইভে তাহসান ও তার সাবেক স্ত্রী মিথিলা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। সেটাই ছিল প্রতিষ্ঠানটির সঙ্গে এই অভিনেতার শেষ কাজ। প্রতিষ্ঠানটির পণ্য ডেলিভারি নিয়ে নানা ধরনের বিতর্কের কারণে মে মাসের মাঝামাঝি সময়ে ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল…

Read More

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে এবার আদালতের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ বিক্ষোভ করেন তারা। গতকাল দুপুর ২টার দিকে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আদালতে আনা হয়। পরে বিকেল ৩টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত রাসেল ও তার স্ত্রীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ খবর শোনার পর ৪০-৫০ জন গ্রাহক আদালতের সামনে বিক্ষোভ শুরু করেন। তারা ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী নাসরিনের মুক্তি দাবি করেন। তাদের দাবি- রাসেলকে গ্রেফতার না করা…

Read More

আস্থা রেখে পাশে থাকতে গ্রাহকদের আহ্বান জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। একইসঙ্গে বিনিয়োগ পাওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ আহ্বান জানানো হয়। স্ট্যাটাসে বলা হয়, ‘সম্মানিত গ্রাহক, ডিজিটাল বাংলাদেশের সহযাত্রী হিসেবে ইভ্যালির এই পথযাত্রায় আমরা এগিয়ে এসেছি অনেকটা পথ। এদেশের ১৬ কোটি মানুষের স্বপ্নপূরণে আমরা নিজেদের নিবেদন করেছি পুরোটাই। স্বপ্নপূরণের এই যাত্রায় বিজনেস ডেভেলপমেন্ট ও ইকমার্সকে সাধারণের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করতে গিয়ে কিছুটা আর্থিক ঘাটতি সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা এই ঘাটতি পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এতে আরও বলা হয়, ‘এরই…

Read More

ইভ্যালি বাংলাদেশ ভিত্তিক একটি ই-কমার্স প্লাটফর্ম। ডিসকাউন্ট কিংবা ক্যাশব্যাকের অফার দেওয়ার ক্ষেত্রে ইভ্যালির নাম সবার আগে আসবে। অল্প সময়ে অনলাইন ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও প্রতিষ্ঠানটি এখন গ্রাহক ভোগান্তি ও সমালোচনার শীর্ষে অবস্থান করছে। ২০১৮ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান চালিয়ে রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করে র‌্যাব। মো. রাসেল ইভ্যালির সিইও, তার স্ত্রী শামীমা নাসরিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। মোহাম্মদ রাসেল রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।…

Read More

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন। আসামিপক্ষের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু। শুনানির সময় কাঠগড়ায় রাসেলের সাথে অন্য মামলার পুরুষ আসামি থাকার কারণে তার স্ত্রীকে সেখান থেকে নামিয়ে বেঞ্চে বসানো হয়।

Read More

সিএমএম কোর্টে ইভালি সিইও রাসেল এর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। মিছিল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত আসছে…

Read More

বিপুল সংখ্যক গ্রাহক তৈরি করে একটি ব্র্যান্ডভ্যালু তৈরির পরিকল্পনা ছিল ইভ্যালির সিইও রাসেলের। ব্র্যান্ডভ্যালুকে কাজে লাগিয়ে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে দায়সহ বিক্রি করে দিতে চেয়েছিলেন তিনি। এছাড়া তিনবছর পূর্ণ হলে শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হওয়ার পরিকল্পনা নেন রাসেল। এরপর দায় মেটাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল তার। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী-প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ‌র‌্যাবের এই কর্মকর্তা…

Read More

“রাসেল ভাই নিরাপরাধ। আমরা কিছু সংখ্যক মানুষ এখনও পণ্য না পেলেও এটা সত্য কিন্তু হাজার হাজার মানুষ যে এখান থেকে উপকৃত হয়েছে যেটা তো কেউ বলছে না। আমরা এখন যারা টাকা দিয়ে আটকে আছি আমাদের কথা বিবেচনা করে হলেও সরকারের উচিৎ তাকে ছয় মাস সময় দেওয়া। রাসেল ভাইয়ের ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি চাই।”- বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও স্ত্রী শামীমা নাসরিন (প্রতিষ্ঠানের চেয়ারম্যান) গ্রেফতারের পর তাদের মুক্তির জন্য বিক্ষোভ মিছিলে এ কথা বলেন গ্রাহকরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাগে দশটা নাগাদ ইভালির ধানমন্ডি কার্যালয়ের সামনে…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তারের পর র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির এ দুই শীর্ষ কর্মকর্তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলার পরিপেক্ষিতে বিকেল চারটা থেকে রাসেলের মোহাম্মাদপুরের বাসায় গ্রেপ্তার অভিযান চালানো হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর…

Read More