লেখক: ই-কমার্স বার্তা
“রাসেল ভাই নিরাপরাধ। ই-কমার্স সাইটকে যিনি ধীরে ধীরে শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যাচ্ছেন তাকে আটক করার কোন মানে নেই। শেষে এসে আমরা কিছু সংখ্যক মানুষ এখনও পণ্য না পেলেও এটা সত্য কিন্তু হাজার হাজার মানুষ যে এখান থেকে উপকৃত হয়েছে যেটা তো কেউ বলছে না। আমরা এখন যারা টাকা দিয়ে আটকে আছি আমাদের কথা বিবেচনা করে হলেও সরকারের উচিৎ তাকে ছয় মাস সময় দেওয়া। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। ব্যাবসা করতে দিন।”- বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও স্ত্রী শামীমা নাসরিন (প্রতিষ্ঠানের চেয়ারম্যান) গ্রেফতারের পর তাদের মুক্তির জন্য বিক্ষোভ…
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে রাসেলকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ বিকেল থেকে রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান শুরু করে র্যাব। প্রতারণার অভিযোগে গতকাল বুধবার গভীর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির মো. রাসেল ও তাঁর স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারের বরাত দিয়ে গুলশান থানার পুলিশ জানায়, গ্রাহক আরিফ বাকের ও তাঁর বন্ধুরা ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট…
রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেলের বাসায় অভিযান শুরু করেছে র্যাব। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে এই অভিযান শুরু করা হয়। প্রতারণার অভিযোগে গতকাল বুধবার গভীর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির মো. রাসেল ও তাঁর স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারের বরাত দিয়ে গুলশান থানার পুলিশ জানায়, গ্রাহক আরিফ বাকের ও তাঁর বন্ধুরা ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওই প্রতিষ্ঠানে কিছু পণ্যের অর্ডার দেন। গত ২৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত আরেফ বাকের বিভিন্ন সময় পণ্যের মূল্য বাবদ ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা অনলাইন ব্যাংকিং ও একটি…
গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অনলাইন বাজার প্যান্ডামার্টের পণ্য ওয়্যারহাউজিং করবে ই-কমার্স খাতের সবচেয়ে বড় লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই। সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আম্বারিন রেজা এবং পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ একটি একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন। অনলাইন খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডার গ্রোসারি ডেলিভারি সেবা প্যান্ডামার্ট ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ঘরের রোজকার বাজারসহ সকল প্রকার নিত্য প্রয়োজনী পণ্য অনলাইনে অর্ডারের ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকের কাছে পৌছে দিচ্ছে। বর্তমানে রাজধানী ঢাকাসহ ও অন্যান্য বড় শহরজুড়ে ২৫ টি ডার্কস্টোর থেকে পণ্য ক্রেতাদের কাছে পৌছে দিচ্ছে প্যান্ডামার্ট । প্যান্ডামার্ট থেকে ঢাকার ক্রেতারা ২৪ ঘন্টার যেকোন সময় অর্ডার করেই ৩০…
ই-কমার্স প্ল্যাটফর্ম শ্রেষ্ট ডট কমে চলছে ফ্যাশন প্যাকেজ। এই ফ্যাশন প্যাকেজ ক্যাম্পেইনে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে শ্রেষ্ঠ ডট কমে। মেনজ ক্লাব ,বিশ্বরঙ, ব্যাঙসহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডে থাকছে বড় পরিমাণে মূল্যছাড়। ছাড়ের পাশাপাশি স্বল্প সময়ে ডেলিভারির ঘোষণা করেছে তারা। উল্লেখ্য, যাত্রার শুরু থেকেই দেশ ও বিদেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পন্য পাওয়া যাচ্ছে শ্রেষ্ঠ ডট কম এ। গ্রাহকদের কাছে বর্তমান সময়ে শ্রেষ্ঠ ডটকম অনলাইন কেনাকাটার এক বিশ্বাসযোগ্য মাধ্যম হয়ে উঠেছে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাথে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে। এতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যসহ কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা সহজে ও নিরাপদে সাশ্রয়ী লেনদেন করতে পারবেন। তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা এবং বিকাশ থেকে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন গ্রাহকরা। দেশের যে কোন স্থান থেকে ২৪ ঘন্টা এই লেনদেন করা যাবে বিকাশ অ্যাপের মাধ্যমে। পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা কমিউনিটি ব্যাংকের ১৬৫টি এটিএম বুথ থেকে শতকরা ১.৪৯ হারে ক্যাশ আউট সেবাও নিতে পারবেন বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহক। শনিবার বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের বাণিজ্যিক ব্যাংক কমিউনিটি ব্যাংক এবং মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই যৌথ সেবার আনুষ্ঠানিক…
দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের অ্যাপে লাইভস্ট্রিমিং চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে ক্রেতারা লাইভস্ট্রিমে কমেন্ট করে পুরস্কার জিততে পারবেন। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দারাজ বাংলাদেশ এর লাইভস্ট্রিমিং শো। লাইভ স্ট্রিমিং শো তে থাকছে ট্রেন্ডি ফ্যাশন পণ্যের রিভিউ ও ডিসকাউন্টে পণ্য অর্ডারের সুযোগ। এছাড়াও লাইভে কমেন্ট করে গ্রাহকর জিততে পারেন ফোকাল্লুর গিফট হ্যাম্পার, এম আই স্পিকার, হায়লো জিটি ট্রু৷ ওয়ারলেস ইয়ারফোন, টুয়েলভ ক্লোথিং এর ড্রেস, নোহা ননস্টিক কিচেন সহ আরো আকর্ষণীয় সব পুরষ্কার। উল্লেখ্য, দারাজ বাংলাদেশ ফেইসবুক লাইভ স্ট্রিমিং আড্ডার প্রথম দিনে ক্রেতাদের সাথে ছিলেন রাফসান সাবাব। লাইভটি দারাজ বাংলাদেশের ফেসবুক পেজ ও দারাজ অ্যাপে দেখা যাবে।
আবারও বিনিয়োগ পেয়েছে গ্রোসারি নির্ভর ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডট কম। সর্বশেষ সিরিজ সি রাউন্ডে ১০ মিলিয়ন ইউ এস ডলার বিনিয়োগ পেয়েছে চালডাল যেটি বাংলাদেশি টাকায় প্রায় ৮৮ কোটি সমমান। বিস্তারিত আসছে
শ্রেষ্ঠ ডটকম তাদের কার্যক্রম সারা দেশে আরও প্রসার করার লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে একটি গ্র্যান্ড সেলার মিটাপ আয়োজন করেছে। বন্দরনগরী চট্টগ্রামের হোটেল পেনিনসুলা তে ই-চিটাগং ক্লাব এবং চিটাগং বাজাজ এর সৌজন্যে এই সেলার মিটাপ আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল, হেড অফ পিআর অ্যান্ড কমিউনিকেশন নিরব হোসেইন, হেড অফ ব্র্যান্ড রাহাত হোসেন চৌধুরী, এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং বাজাজ এর কর্ণধার শাহজাহান সিরাজ রিপন এবং ই-চিটাগাং ক্লাব এর এডমিন মিনহাজ সিকদার শাওন সহ আরো শতাধিক রিসেলার এবং সেলার কমিউনিটির অনেকে। শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল বলেন “একটি গ্রহণযোগ্য ই-কমার্স প্লাটফর্ম তৈরিতে…
শ্রেষ্ঠ ডটকম তাদের কার্যক্রম সারা দেশে আরও প্রসার করার লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে একটি গ্র্যান্ড সেলার মিটাপ আয়োজন করেছে। বন্দরনগরী চট্টগ্রামের হোটেল পেনিনসুলা তে ই-চিটাগং ক্লাব এবং চিটাগং বাজাজ এর সৌজন্যে এই সেলার মিটাপ আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল, হেড অফ পিআর অ্যান্ড কমিউনিকেশন নিরব হোসেইন, হেড অফ ব্র্যান্ড রাহাত হোসেন চৌধুরী, এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং বাজাজ এর কর্ণধার শাহজাহান সিরাজ রিপন এবং ই-চিটাগাং ক্লাব এর এডমিন মিনহাজ সিকদার শাওন সহ আরো শতাধিক রিসেলার এবং সেলার কমিউনিটির অনেকে। শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল বলেন “একটি গ্রহণযোগ্য ই-কমার্স প্লাটফর্ম তৈরিতে…

