লেখক: ই-কমার্স বার্তা

বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপিং মার্কেটপ্লেস আজকের ডিলে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নামঃ আজকের ডিল পদের নামঃ এক্সিকিউটিভ -একাউন্ট এবং ফাইন্যান্স (পুরুষ) কর্মস্থল: ঢাকা খালি পদ: ৪ শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ/এমকম (একাউন্ট/ফাইন্যান্স) চাকরির ধরণ: পূর্ণ সময় আবেদন যোগ্যতা: * বয়সসীমা-২৮ বছর * শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন * ইংরেজি এবং বাংলায় মৌলিক জ্ঞান থাকতে হবে। * এমএস ওয়ার্ড, ই-মেইল এবং ইন্টারনেট চালানোয় পারদর্শী হতে হবে। * একাউন্ট ডিপার্টমেন্টের উপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা https://hotjobs.bdjobs.com/jobs/ajkerdeal/ajkerdeal399.htm এই লিংক থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২১

Read More

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৮ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় আসামি রিপন মিয়াকে এই মামলায় গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। পরে আজ বুধবার আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এদিন আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। পরে…

Read More

১১ অক্টোবর, সোমবার রাজধানীর আমারি ঢাকা হােটেলে আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২১ এর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি উন্মােচন করল বাংলাদেশ ক্রিকেট বাের্ড এবং আড়ং। জার্সি উন্মােচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বাের্ডের প্রেসিডেন্ট নাজমুল হােসেন পাপন এমপি, বিসিবি পরিচালক আকরাম খান, ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলােয়াড়, ব্র্যাক ও আড়ং এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দলের জার্সিটির অফিসিয়াল ম্যানুফ্যাকচারার স্পাের্টস অ্যান্ড স্পাের্টজ ডিজাইন এর সত্ত্বাধিকারীরা উপস্থিত ছিলেন। বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সিটির একমাত্র অফিসিয়াল রিটেইলার আড়ং। এই জার্সিটি দেশব্যাপী আড়ং এর সকল আউটলেট, আড়ং ডট কম ও আড়ং অ্যাপে পাওয়া যাবে। আড়ং ডট কম…

Read More

মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর গ্রাহকেরা সুপারস্টোরগুলােতে কেনাকাটায় পাচ্ছেন ১২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। গ্রাহকেরা এখন নির্দিষ্ট সুপারস্টোর থেকে প্রতিদিনের কেনাকাটায় নগদ এর মাধ্যমে পেমেন্ট করলে পাবেন ১২ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। ‘নগদ’ এর গ্রাহকেরা সুপারস্টোর স্বপ্ন, প্রিন্স বাজার, মীনা বাজার, আগােরা, ডেইলি শপিং, ল্যাভেন্ডার, ইউনিমার্ট, হােলসেল ক্লাব এবং খুলশী মার্ট থেকে দিনে একবার ক্যাশব্যাক অফারটি উপভােগ করতে পারবেন। এই ক্যাম্পেইন চলাকালে নগদ এর গ্রাহকেরা নির্দিষ্ট এই সুপারস্টোরগুলাে থেকে সর্বোচ্চ দুইবার ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভােগ করতে পারবেন। পাশাপাশি আরও ২২টির বেশি সুপারস্টোরে কেনাকাটার ক্ষেত্রে ‘নগদ’ এর গ্রাহকেরা পাবেন ১২ শতাংশ বা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। এই ক্যাশব্যাক…

Read More

দেশজুড়ে গ্রাহকের কাছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য পৌঁছে দেবে প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই। দ্বিপাক্ষিক সেবা উন্নয়নের জন্য ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ এবং পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মকর্তারা জানান, অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চমানের পণ্য উৎপাদনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বজুড়ে পৌঁছে দিচ্ছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বর্তমানে ওয়ালটনের চন্দ্রা, কালিয়াকৈরে অবস্থিত নিজস্ব ফ্যাক্টরিতে কাজ করছেন ৩০ হাজারের বেশি কর্মী। পেপারফ্লাইয়ের সঙ্গে অংশীদারিত্ব ঢাকা কেন্দ্রিক বৈশ্বিক ব্র্যান্ডের গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে সাহায্য করবে বলে মনে করেন ওয়ালটনের…

Read More

নবাবগঞ্জ ও দোহার উপজেলার আইটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা এবং একই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় ২২ টি ইউনিয়নে কানেক্টিভিটি উদ্বোধন বিষয়ক একটি অনুষ্ঠান ১০ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার ওয়াসেফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ব্যবস্থাপনা পরিচালক…

Read More

গত ৭ অক্টোবর থেকে দারাজ ফ্যাশন উইক ২০২১ এর লাইভ পর্ব শুরু করেছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। এই লাইভ পর্ব চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। ফ্যাশন সচেতন গ্রাহকরা যাতে সন্তোষজনকভাবে কেনাকাটা করতে পারেন, সেজন্য বিশেষ এই আয়োজনে থাকছে আকর্ষণীয় ছাড় ও অফার। দারাজ ফ্যাশন উইকের অধীনে, ক্রেতারা আকর্ষণীয় ভাউচার, ফ্ল্যাশ সেল, মেগা ডিল এবং কালেক্টেবল ভাউচার উপভোগ করতে পারবেন। এই বিশেষ আয়োজনের শীর্ষ তিন ক্রেতা লজিটেক থেকে একটি প্রিমিয়াম উপহার পাবেন, আর সর্বোচ্চ সংখ্যক পণ্য যিনি কিনবেন তিনি মোশন ভিউ থেকে একটি বিশেষ স্মার্টওয়াচ পাবেন। এছাড়াও, একজন ভাগ্যবান বিজয়ী পাবেন মটোরোলা জি১০ পাওয়ার। এজন্য ক্রেতাদের দারাজের সাথে তাদের…

Read More

ঢাকা রিপাের্টার্স ইউনিটির (ডিআরইউ) সবচেয়ে আকর্ষণীয় আয়ােজন বেস্ট রিপাের্টিং অ্যাওয়ার্ড এর ঘােষণা দিয়েছে ডিআরইউ। এবারের আয়োজন ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপাের্টিং অ্যাওয়ার্ড ২০২১’ নামে আয়োজিত হবে। এই আয়ােজনে ডিআরইউ-এর অংশীদার ডাক বিভাগের মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বৃহস্পতিবার ঢাকা রিপাের্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জনপ্রিয় মােবাইল ফাইন্যান্সিয়াল অপারেটর ‘নগদ’ এবং ঢাকা রিপাের্টার্স ইউনিটি যৌথ আয়ােজনের মাধ্যমে এই ঘােষণা দেয়। এ বছর প্রিন্ট-অনলাইন, টেলিভিশিন ও রেডিও দুই ভাগে ২২টি ক্যাটাগরিতে সেরা রিপাের্টের জন্য পুরস্কার দেওয়া হবে। দেশের দশ জন সিনিয়র সম্পাদক জমা পড়া রিপাের্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা রিপাের্ট নির্বাচন করবেন। পরে চলতি মাসের শেষ দিকে জমকালাে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার পর এবার প্রতিষ্ঠানটির হেড অব সেলস, কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন হুয়ামূন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক জানান, বৃহস্পতিবার রাতে এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে আরজে নিরব কে গ্রেফতার করা হয়েছে ও জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ মনে করছে, কিউকমের মাস্টারমাইন্ড হুমায়ূন কবির নিরব ওরফে আরজে নিরব। তিনি সোশ্যাল…

Read More

নতুন ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে যাত্রা শুরু করলো লেট’স গো মার্ট। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে গত মঙ্গলবার (৫ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এতে উপস্থিত ছিলেন লেট’স গো মার্ট’র চেয়ারম্যান মেজর (অব.) মো রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এসএম আসাদুজ্জামান, পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সৈয়দ আশরাফ-উস-সালেহীন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। গোলাম মোস্তফা জানান, দেশের বাজারের আসা এই প্ল্যাটফর্মটি ক্রেতাদের চাহিদা পূরণ করতে দারুণ কিছু উদ্ভাবনী ও কাস্টমাইজড সেবা নিয়ে এসেছে। দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে যাতে ক্রেতারা সহজ, ঝামেলাবিহীন এবং দ্রুততম সময়ে পণ্য পেতে পারে ‑ সে…

Read More