লেখক: ই-কমার্স বার্তা

ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়সহ সাত প্রতিষ্ঠানকে দশ কর্তাব্যক্তিকে আইনি নোটিশ পাঠিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ ()। শনিবার (১৭ অক্টোবর) সিসিএস এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জারিন ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশে ই-কমার্সে অর্ডার করেছেন কিন্তু পণ্য পাননি এমন গ্রাহকদের অর্থ কেন ফেরত দেওয়া হবে না তা আগামী সাত দিনের মধ্যে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ই-কমার্সে পেমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংক ঘোষিত নিয়ম (এস্ক্রো সিস্টেম) সংশোধন করে গ্রাহকের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়ার স্থায়ী পদ্ধতি কেন চালু করা হবে না তা…

Read More

৩৮ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেতে যাচ্ছে শ্রেষ্ঠ বিদেশি বিনিয়োগ পেতে যাচ্ছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ। সংযুক্ত আরব আমিরাতের দুইটি স্বনামধন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান শ্রেষ্ঠতে ৪.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রাথমিক ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ’র একটি অংশ সেলজআপ ও সেবক এ সিড রাউন্ডে এই ৪.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩৮ কোটি টাকার বিনিয়োগ করবে। অভ্যন্তরীণ অডিট এবং ডকুমেন্টেশনের কাজ সম্পন্ন হলে খুব শীঘ্রই অফিসিয়ালি চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে শ্রেষ্ঠ। এ সম্পর্কে শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল বলেন, “আমরা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে অনেক দূর এগিয়েছি। বেশ কয়েকটি ইকমার্স…

Read More

বাটারফ্লাই এ চলছে টি-টোয়েন্টি অফার। বাটারফ্লাই এর যেকোনো শোরুম থেকে ওয়াশিং মেশিন কিনলেই থাকছে ৫% পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও ক্রেডিট কার্ড ছাড়া ০% ইন্টারেস্টে ৯টি সমান কিস্তি সুবিধা এবং ০% ইন্টারেস্টে ৯ মাস পর্যন্ত ব্যাংক ইএমআই সুবিধা তো থাকছেই। এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য।

Read More

দেশীয় ই-কমার্স সাইট পিকাবু ডট কম (www.pickaboo.com) এ যে কোনো ব্রান্ডের স্মার্টফোন নগদ টাকায় কিনলে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড়। কিংবা কিস্তিতে স্মার্টফোন কিনতে চাইলে থাকছে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। সাথে থাকছে ওয়ানটাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট সার্ভিস ও ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ দ্রুততম সময়ে ডেলিভারির নিশ্চয়তা। এ ছাড়া উপভোগ করুন এক্সক্লুসিভ টেম্প সুবিধা- যার মাধ্যমে আপনার ফোন সার্ভিসিংয়ে থাকলেও আপনি পাবেন একটি টেম্পোরারি ফোন। আরো বিস্তারিত তথ্য জানতে ও অর্ডার করতে ভিজিট করুন: https://pkbo.app/gL49

Read More

আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে লুবনান, ইনফিনিটি এবং রিচম্যানের সকল ধরণের ফ্যাশন এক্সেসরিজ এবং ক্লোথিং পৌঁছে দিবে ইকুরিয়ার। লুবনান এর প্রধান অফিসে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় । অনুষ্ঠানে ইকুরিয়ার বাংলাদেশের সিইও বিপ্লব জি রাহুল বলেন, আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সাথে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা এই স্বনামধন্য দেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোর সকল এক্সেসরিজ এবং ক্লোথিং পোঁছে দিব দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে দ্রুততম সময়ে। লুবনানের চীফ কমার্শিয়াল অফিসার গোলাম মোহাম্মদ রাশেদুল হক বলেন, টেকনোলজি ভিত্তিক…

Read More

ই-কমার্সে অনিয়মরোধে ই-কমার্স বান্ধব আইন ও বিধি প্রনয়ণ, কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় এসক্রো ব্যবস্থাপনা ও আধুনিক লজিস্টিক সেবা চালু করা প্রয়োজন। কোনো ধরনের নতুন আইন ও নতুন কোনো নিয়ন্ত্রন কতৃপক্ষ ছাড়াই বর্তমান সমস্যার সমাধান সম্ভব । ১৫ অক্টোবর ২০২১ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব। আয়োজিত ‘‘ই-কমার্স পলিসি টক এড্রেসিং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন’’ শীর্ষ আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ডাক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ডাক বিভাগের ই-কমার্স সেবা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে লজিস্টিক সেবাকে আরো ডিজিটাইজড করার প্রস্তাব এসেছে। ধাপে ধাপে এগুলো ডাকসেবায় সংযুক্ত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হাফিজুর রহমান…

Read More

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সব খেলা সরাসরি দেখাবে দেশের জনপ্রিয় অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। এর জন্য থাকছে দৈনিক ও মাসিক প্যাকেজ। সেসব প্যাকেজ কিনতে সহজেই পেমেন্ট করা যাবে বিকাশে। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে র‍্যাবিটহোল ও বিকাশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। র‍্যাবিটহোলের সহ-প্রতিষ্ঠাতা ও টপ অব মাইন্ডের গ্রুপ চেয়ারম্যান জিয়াউদ্দিন আদিল, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী ও চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারের টি-২০ বিশ্বকাপে ডিজিটাল ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ থেকে অফিসিয়াল সম্প্রচারের স্বত্ব পেয়েছে র‍্যাবিটহোল। এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশে এক্সক্লুসিভভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা সরাসরি দেখা যাবে, থাকবে…

Read More

এইচএসসি পরীক্ষার বাকি আর মাত্র ২ মাস। শিক্ষার্থীরা রয়েছে প্রচুর উৎকণ্ঠায়, দেড় বছরের একটা শিথীলতা যেন গ্রাস করেছে সবাইকে। শর্ট সিলেবাসে পড়ার চাপ কমলেও চিন্তা যেন কমছে না তাদের। কীভাবে পড়বে, কীভাবে ভালো একটা প্রস্তুতি নিবে, যাতে ভালো ফলাফল করা যায়। এইচ এস সি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটির ফলাফলের উপর নির্ভর করে ভার্সিটি ভর্তিযুদ্ধের সফলতা। করোনা মহামারীতে মানসিকভাবে অনেক শিক্ষার্থীরা ভেঙ্গে পড়েছেন, তাদের পঠিত বিষয়গুলো যখন তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো সমাধান করার সুযোগ সেভাবে পায়নি। শেষ মুহুর্তে তারা যেন চিন্তায় পড়ে গেছে, এই শর্ট সিলেবাসে প্রশ্ন কী ধরনের হতে পারে এবং সময় কাজে লাগিয়ে সঠিক উত্তর দেওয়া…

Read More

বছর ঘুরে আবারো ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানসমূহের সবচেয়ে বড় উৎসব টেন-টেন মেগা শপিং ফেস্টিভ্যাল (10-10 MEGA SHOPPING Festival)। ফেস্টিভ্যাল উপলক্ষে দেশের সর্ব বৃহৎ অনলাইনে বইয়ের শপ রকমারি ডট কম থেকে লক্ষাধিক বই থেকে পছন্দের বই কিনতে বিক্যাশ এর মাধ্যমে পেমেন্ট করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।এছাড়াও ১৫০০ এর বেশি টাকার অর্ডারে নিশ্চিত ফ্রি শিপিং এবং সাথে থাকছে আরও অনেক সারপ্রাইজ গিফট ও পুরষ্কার। উল্লেখ , উৎসব চলাকালীন সময়ে সব ই-কমার্স মিলিয়ে সর্বোচ্চ ১০০০ টাকা এবং একটি বিকাশ একাউন্ট থেকে প্রতিদিন ১০% ও সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। যা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

Read More

দেশের ২০টি ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত শপিং ফেস্ট ‘টেন-টেন’ উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক ক্যাম্পিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে  `জেনে-বুঝে-শুনে শপিং হবে অনলাইনে’ স্লোগানে ক্যাম্পিং টি আয়োজিত হয়। এ সময় ক্রেতাদের অনলাইনে জেনে শুনে বুঝে কেনাকাটার আহ্বান জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, আমরা প্রকৃত ই-কমার্স উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই এবং মন্দ ব্যবসায়িক কৌশল প্রয়োগের পথ খোলা রাখতে চাইনা। এ ব্যাপারে বেশ কিছু বিষয়ে ই-ক্যাব সরকারের সাথে কাজ করছে। কয়েকটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত অন্যান্য প্রতিষ্ঠানকে নজরদারীতে রাখা হয়েছে। শমী কায়সার আরো বলেন, দেশের ই-কমার্স খাত মানুষের সেবা দিয়ে…

Read More