লেখক: ই-কমার্স বার্তা
হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আগামী পাঁচ বছরে পাঁচ লক্ষ তরুণের ডিজিটাল ট্যালেন্ট বিকাশে প্রায় ৪৩০ কোটি টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে । সম্প্রতি, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট জেফরি লিউ এশিয়া প্যাসিফিক ইনোভেশন ডে-ডিজিটাল ট্যালেন্ট সামিট ২০২১ -এ মূল বক্তব্য রাখার সময় এ ঘোষণা দেন। এ অঞ্চলে তরুণদের ডিজিটালভাবে দক্ষ করে তুলতে আসিয়ান ফাউন্ডেশনের সাথে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এশিয়া প্যাসিফিক অঞ্চলে টেকসই ডিজিটাল ট্যালেন্ট ইকোসিস্টেম কীভাবে ত্বরাণ্বিত করা যায় সে বিষয়ে অনলাইন সামিটে নীতি-নির্ধারক, গবেষক ও খাত বিশেষজ্ঞগণ আলোচনা করেন। সরকারি নেতৃবৃন্দদের মূল প্রস্তাবনার মধ্য দিয়ে এশিয়া প্যাসিফিক ইনোভেশন ডে – ডিজিটাল ট্যালেন্ট সামিট ২০২১ শুরু…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন ব্যবহারকারীর অজান্তেই ৭০ হাজার ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার (৩১ অক্টোবর) আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো গাইডলাইনস ও সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২১-২০২৫।’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এসময় তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে ফেসবুক এই তথ্যগুলোর মধ্যে দুর্বল দিক ব্যবহার করে আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। পক্ষান্তরে এই দুর্বল ও মিথ্যা তথ্যগুলোর মাধ্যমে ২০১২ সালে রামুতে, ২০১৬ সালে নাসিরনগরে, ২০১৭ ঠাকুরপারা এবং ২০১৯ সালে ভোলায় সবশেষ ২০২১ সালে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও রংপুরে প্রাণহানি ও…
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের ফেস রিকগনিশন সিস্টেম বা চেহারা শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিবে বলে জানিয়েছেন। এটি বন্ধ হলে ১ বিলিয়নেরও বেশি মানুষের মুখের তথ্য মুছে ফেলা হবে। “এই পরিবর্তনটি প্রযুক্তির ইতিহাসে মুখের শনাক্তকরণ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি।” বলে জানিয়েছেন ফেসবুকের নতুন মূল কোম্পানি, মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি। ২ নভেম্বর, মঙ্গলবার একটি ব্লগ পোস্টে বলা হয়েছে যে তিনি এ তথ্য জানান। ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশেরও বেশি সামাজিক নেটওয়ার্কের সিস্টেম দ্বারা তাদের মুখ চেনার পদ্ধতিকে বেছে নিয়েছে। এই এক-তৃতীয়াংশ মানে প্রায় ৬৪০ মিলিয়ন মানুষ। বিশেষ করে যেহেতু নিয়ন্ত্রকদের এখনও স্পষ্ট নিয়ম…
সাম্প্রতিক সময়ে ফেসবুক একটু অন্য পথেও হাঁটা শুরু করেছে। কেবল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আটকে না থেকে সোশ্যাল জায়ান্ট প্রতিষ্ঠানটি কিছুদিন আগে স্মার্ট গ্লাস লঞ্চ করেছে। আর এবারে স্মার্টওয়াচ তৈরি করছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, ডিভাইসটি নতুন ঘোষিত মেটা সংস্থার অধীনে লঞ্চ করা হবে। ফেসবুকের আসন্ন স্মার্টওয়াচের একটি ছবি ফাঁস করেছে ব্লুমবার্গ। তাদের প্রতিবেদন বলছে, ফেসবুকের (মেটা) স্মার্টওয়াচ বৃত্তাকার স্ক্রিন এবং ডিসপ্লে নচ সহ আসতে পারে, যার মধ্যে ক্যামেরা থাকবে। ক্যামেরাটি ফটো, ভিডিও ক্যাপচার এবং ভিডিও কনফারেন্সিংয়ের জন্যও ব্যবহার করা যেতে পারে। এখন পর্যন্ত বিশ্বের কোনো ব্র্যান্ডের স্মার্টওয়াচে ক্যামেরা দেখা যায়নি। এমনকি এ বাজারে রাজত্বকারী গারমিন, স্যামসাং এবং…
ইন্টারনেট ব্যান্ডউইডথ এবং ‘বিল্ড ভুটান’ কর্মসূচি বাস্তবায়নে গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া বিষয়ক মাস্টার ট্রেইনার বাংলাদেশ থেকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভুটান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বুধবার (৩ নভেম্বর) তার সচিবালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি সৌজন্য সাক্ষাতকালে ভুটান সরকারের এই আগ্রহ জানান। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করার বিষয়ে ভুটানের প্রধানমন্ত্রীর প্রস্তাবের ধারাবাহিকতায় ব্যান্ডউইডথ নেওয়ার প্রস্তাব নিয়ে আলোকপাত করা হয়। গত মার্চে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে এ প্রস্তাব করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ-ভুটানের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুপ্রতীম সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক বলে উল্লেখ…
গোয়েন্দা সংস্থার কালো তালিকাভুক্ত চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন দারাজসহ ২৩ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩ নভেম্বর) বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এর আগে সোমবার (১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আলাদা আলাদা তালিকা দেওয়া হয় বিএফআইইউকে। সেসব কালো তালিকায় দারাজসহ নতুন করে এই ২৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের নাম এসেছে। ব্যাংক হিসাব তলব করা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে রয়েছে- দারাজ ও এর স্বত্বাধিকারী আলিবাবা ডটকম এবং প্রিয়শপ ও প্রতিষ্ঠানটির প্রধান আশিকুল আলম খান। এছাড়া রয়েছে বাংলাদেশ ডিল এবং এ কোম্পানির ফারজানা কবির ইশিতা…
দেশের শীর্ষস্থানীয় অনলাইন পণ্য বিপণন প্রতিষ্ঠান দারাজে প্যাকেজ হ্যান্ডলার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- দারাজ গ্রুপ পদের নাম- প্যাকেজ হ্যান্ডলার পদের সংখ্যা- ১০০ টি কাজের ধরন- পূর্ণকালীন চাকরির ধরন-চুক্তিভিত্তিক কর্মস্থল- কক্সবাজার, কুমিল্লা, কুষ্টিয়া, খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, বগুড়া, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, ঢাকা (কেরানীগঞ্জ, সাভার) বেতনঃ ৮০০০-১০০০০ (মাসিক) শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম পঞ্চম শ্রেণি পাশ অন্যান্য যোগ্যতাঃ আগ্রহী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩১ বছর হতে হবে। • শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1002196 এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পুনরায় চালু হচ্ছে অলনাইনভিত্তিক জনপ্রিয় সাইকেলসেবা ‘জোবাইক’। চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝিতে ক্যাম্পাসে জোবাইক পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন ডাকসুর সাবেক ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ও জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা। জোবাইকে নতুন সেবার মধ্যে থাকছে রিচার্জ পয়েন্ট। যেখানে রিচার্জের পাশাপাশি থাকবে অনলাইন ‘ই-বাইক’ সেবা। এছাড়াও আগে যারা নিবন্ধন করেছেন বা আগের একাউন্টে টাকা আছে তাদের জন্য থাকবে বোনাস। যাতে তারা অতিরিক্ত রাইড করতে পারেন। এ বিষয়ে জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোবাইক সেবাটি চালু করার জন্য কাজ করছি। করোনার কারণে আমাদের অনেক সাইকেলের ক্ষতি হয়েছে।…
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের মালিকের মুক্তি হবে কি হবে না সেটা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে ঠিক করবে। কিন্তু আমাদের টাকাগুলো যেহেতু থার্ড পার্টি ফস্টারের কাছে জমা আছে, সেহেতু আমরা চাই টাকাগুলো ফেরত দিতে ফস্টারকে অনুমতি দেওয়া হোক। মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের ব্যানারে এক মানববন্ধনে এসব কথা বলেন সনি চৌধুরী। কিউকমের এই গ্রাহক বলেন, আমি বাইক কেনার জন্য কিউকমকে টাকা দিয়েছিলাম। অন্যান্য ই-কমার্স সাইটগুলোকে যখন প্রশাসন ধরছিল, তখন কিউকম তার গ্রাহকদের টাকা ফোস্টার একাউন্ট থেকে ফেরত দেওয়া শুরু করে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তার একাউন্ট বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের টাকা পরিশোধ করতে পারেনি। তিনি বলেন, আমরা মূল…
সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম পেইন্ট উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান এলিট পেইন্ট এর সফল ব্যবসায়ীদের (ডিলারদের) নিয়ে অনুষ্ঠিত হয়েছে এলিট পেইন্ট “সেলিব্রেশন অব সাকসেস ২০২১” প্রোগ্রাম। উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকেন কোম্পানীর সম্মানিত ডিরেক্টর সাজির আহমেদ ও রাবেজ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উর্দ্ধতন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্যের সময় সাজির আহমেদ ব্যবসায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সুপার ব্রান্ড ও বেষ্ট ব্রান্ড সম্মাননা স্মারক অর্জনে বিশেষ ভূমিকা রাখার জন্য। তিনি তার বক্তব্যে আগামী দিনে দ্বিগুণ লক্ষ্যমাত্রা অর্জন করার আশাবাদ ব্যক্ত করেন এবং আগামীতে আরো ব্যপক পরিসরে জমকালো প্রোগ্রামের আয়োজন করবেন বলে অঙ্গীকার করেন। রাবেজ আহমেদ বলেন,…

