লেখক: ই-কমার্স বার্তা

সম্প্রতি বাংলাদেশে ডিজিটালাইজড ইন্স্যুরেন্স এর পথিকৃৎ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট আজিয়াটা পে দেশের শীর্ষ স্থানীয় মোবাইল ফাইনাসিয়াল সার্ভিস প্রোভাইডার একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে ট্যাপ অ্যাপ দিয়ে সকল গ্রাহক গার্ডিয়ান লাইফ এর বীমা পলিসি কিনতে এবং প্রিমিয়াম প্রদান করতে পারবেন। এছাড়াও দেশের “মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স” এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে আরো সমৃদ্ধ করতে এই পার্টনারশিপ গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল বীমা পণ্য অফার করবে বলে ধারনা করা হচ্ছে। এ সময় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ভারপ্রাপ্ত সিইও শেখ রাকিবুল করিম, এফসিএ এবং ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হাসান তাদের নিজ নিজ প্রতিষ্ঠান…

Read More

দেশের জনপ্রিয় ইকমার্স সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com) এ চলছে আইসিসি টি-২০ মানিয়া ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল উপলক্ষে অথবা তে ভিশন স্মার্ট টিভি কিনলে থাকছে ৪০% পর্যন্ত ছাড়। এছাড়াও ৪ বছরের প্যানেল ওয়্যারেন্টি ও ০% ইএমআই সর্বোচ্চ ১২ মাস। এছাড়াও সাথে রয়েছে ফ্রি ডেলিভারির সুবিধা। অথবা জানায়, “টি-২০ বিশ্বকাপে মেতে উঠুন অথবা ডট কম প্রেজেন্টস ‘আইসিসি টি-২০ মানিয়া’র সঙ্গে। ৪০% পর্যন্ত ডিসকাউন্টে ভিশন টিভি অর্ডার করতে ভিজিট করুন অথবা ডট কম-এ, সাথে রয়েছে ফ্রি ডেলিভারির সুবিধা। এছাড়াও রয়েছে ০% ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধা।”

Read More

অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে দেওয়া তথ্য প্রত্যাহারের পাশাপাশি তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রবিবার রেজিস্ট্রি ডাকযোগে ইভ্যালির সাবেক চেয়ারম্যান সামিমা নাসরিন ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আহসান হাবিব। নোটিশে বিচারপতি মানিক নিরপেক্ষ নন দাবি করে তাকে দিয়ে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হবে না বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘মহামান্য হাইকোর্ট যে আস্থা নিয়ে, ইভ্যালি বিষয়ক আপনার উপর পবিত্র দায়িত্ব অর্পণ করেছিলেন আপনি স্পষ্টতই সেই আস্থা ও বিশ্বাসের স্থানকে অবমূল্যায়ন করে আপনার ওপর নির্দেশিত চৌহদ্দী ছাড়িয়ে এখতিয়ার বহির্ভূত অসত্য, মনগড়া, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১ নভেম্বর) ব্যারিস্টার সাবরিনা জেরিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১ নভেম্বর ) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স…

Read More

জনপ্রিয় রাইড শেয়ারিং ও ডিজিটাল সেবার প্ল্যাটফর্ম পাঠাও এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিচ্ছেন ফাহিম আহমেদ। পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও হুসাইন মোহাম্মদ ইলিয়াসের স্থলাভিষিক্ত হলেন তিনি। পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা হুসাইন ইলিয়াস প্রতিষ্ঠালগ্ন থেকেই সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠার ছয় বছরের মাথায় নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে কোম্পানিটি। এর আগে ফাহিম আহমেদ ২০১৮ সালে চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে পাঠাও তে যোগদান করেন। পরবর্তীতে ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে কোম্পানিটির সার্বিক কার্যক্রমের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তার উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্র থেকে। দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে। বেশ কিছুদিন…

Read More

গত ৩১ অক্টোবর উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের এক মাস পূর্তি উপলক্ষে ই-বিজনেস এক্সপার্ট লার্নিং ক্লাব – ইএলসি এর পক্ষ থেকে মিটআপের আয়োজন করা হয়। আয়োজিত মিটআপে উপস্থিত ছিলেন ই-বিজনেস এক্সপার্ট লার্নিং ক্লাবের প্রতিষ্ঠাতা ন্যায়না নাঈমা এবং স্বপ্নীল মোত্তাফি বিল্লাহ। মিটআপের আলোচনায় ইএলসি এর প্রতিষ্ঠাতা ন্যায়না নাঈমা বলেন “ উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি প্রপার নলেজের অভাবে অনেকেই সঠিকভাবে বিজনেস পরিচালনা না করতে পেরে ঝরে পরছে। তাই আমরা নারী উদ্যোক্তাদের টেকনিক্যাল এবং বিজনেস ডেভেলপমেন্টের লক্ষ্যে ফ্রী প্রশিক্ষণ কার্যক্রম প্রদান করছি, যার ইতিমধ্যে ৩১ দিন অতিবাহিত হয়েছে। এবং আমাদের নিকট ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে এই ক্লাবের নারী উদ্যোক্তাদের প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম, প্রোডাক্ট ফটোগ্রাফি…

Read More

দেশের নারী উদ্যোক্তাদের জনপ্রিয় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) আয়োজনে ‘উই সামিট ২০২১’-এ জয়ী মোস্ট ইম্পপেক্টফুল ইন্টারপ্রেনার এওয়ার্ড পেলেন নুসরাত আক্তার লোপা। এছাড়াও উই সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন সফল নারী উদ্যোক্তাকে ‘জয়ী’ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। স্বকৃতু কাজের স্বীকৃতি স্বরুপ এওয়ার্ড পাওয়ার পর নুসরাত আক্তার লোপা উচ্ছ্বসিত হয়ে জানান, কাজের স্বকৃীতি স্বরূপ উই আমাকে সম্মানিত করায় আমি খুবই আনন্দিত ও গর্বিত। সামনের দিন গুলোতে আরো ভালো কিছু করতে চাই। উক্ত অনুষ্টানের সমাপনী দিনের আয়োজনে তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক,…

Read More

ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি নিয়ে এলো দেশিয় কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর উপস্থিতিতে এই প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডিজিটাল দুনিয়ায় আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে আরও বেশি সংখ্যক দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্ম প্রয়োজন। এই ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা পালন করার জন্য টফি আমাদের আন্তরিক প্রশংসার দাবিদার। একটি দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মও যে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম, টফির ১ কোটিরও বেশি ডাউনলোড তা প্রমাণ করে। টফি ক্রিয়েটরস প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কনটেন্ট ক্রিয়েটররা বার্তা পাবে যে, এখন বিদেশী প্ল্যাটফর্মের উপর বেশি নির্ভরশীল না হয়ে তারা দেশী প্ল্যাটফর্মগুলিও বেছে নিতে…

Read More

বর্তমানে প্রযুক্তির যুগে নিজের জীবনকে বদলে ফেলার এক অন্যতম মাধ্যম হয়ে দাড়িয়েছে অনলাইন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার নিরাপত্তা নিশ্চিতের সেবা দানের মাধ্যমে দেশে ও দেশের বাইরে সুনাম অর্জন করেছে আব্দুল্লাহ আল ইমরান এর এ.আই. ডিজিটাল এজেন্সি। সামাজিক মাধ্যমের সোশ্যাল সাইবার নিরাপত্তা নিয়ে বিভিন্ন সংগঠনের কাজ করার মাধ্যমে বন্ধু শিবলুকে নিয়ে শুরু হয় এ.আই ডিজিটাল এজেন্সির প্রতিষ্ঠাতা ইমরানের পথচলা। শুরুতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বিনামূল্যে সাইবার সিকিউরিটি সহায়তা করলেও নিজের দক্ষতাকে আয়ের মাধ্যম হিসেবে কাজে লাগাতে ফ্রিল্যান্সিং এর দিকে পা বাড়ান উদ্যোক্তা ইমরান। এরই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে নিজের পরিচয় গড়ার স্বপ্ন নিয়েই শুরু করেন এ প্রতিষ্ঠানটি। পথচলার শুরুতে…

Read More

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল কোম্পানির নতুন নাম হতে যাচ্ছে ‘মেটা’। ফেসবুক হিসেবে যে মাধ্যমটিকে ব্যবহার করছি তার নাম অপরিবর্তিতই থাকবে। মূলত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম- এই মাধ্যমগুলোর মাদার কোম্পানি হিসেবে আগে যেমন ফেসবুক নামটি ব্যবহৃত হতো- এর বদলে নতুন নাম হতে যাচ্ছে ‘মেটা’। বৃহস্পতিবার রাতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ এক লাইভ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক লাইভে এক দীর্ঘ বক্তব্যে জাকারবার্গ জানান, এই কোম্পানিটি এখন যে বিস্তৃত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছে তা শুধু ফেসবুক নাম দিয়ে চিহ্নিত করা যায় না। আক্ষরিক অর্থে এই নামটি শুধু একটি দিককেই নির্দেশ করে। কিন্তু বর্তমানে ডালপালা ছড়িয়ে এই কোম্পানির আওতায় এসেছে…

Read More