লেখক: ই-কমার্স বার্তা
বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে ২৬ টি স্টার্টআপকে ১০ লাখ টাকা করে (অফেরতযোগ্য) অনুদান দেওয়া হয়। এর মধ্যে শীর্ষ একটি স্টার্টআপকে ১ লাখ ডলার (অফেরতযোগ্য) অনূদান দেওয়া হয়। দেশি ও বিদেশি স্টার্টআপদের অংশগ্রহণের মাধ্যমে নতুন উদ্ভাবন বা উদ্ভাবনী স্টার্টআপ খুজেঁ বের করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে এই আইডিয়া প্রকল্প ‘‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’’ আয়োজন করা হয়। এই আয়োজনের একটি বড় আকর্ষণ ছিল ১৩ পর্বের শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো ‘বিগ ২০২১’। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের দিক-নির্দেশনায় ও পরামর্শে ‘বিগ ২০২১’ অনুষ্ঠিত হয়। ‘বিগ ২০২১’ রিয়েলিটি শো থেকে প্রাপ্ত সেরা ২৬ স্টার্টআপগুলো হল টিঙ্কার’স টেকনোলজিস…
ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র্যাব) ৬। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম। র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান বলেন, শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে র্যাব-৬ এর (গাংনী) একটি চৌকস দল খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ। দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তাই তো প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নতুন নতুন ফিচার যুক্ত করছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় এবার গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার নিয়ে আসছে সংস্থাটি। মূলত স্ট্যাটাস আপডেটের জন্য আনডু বাটন নামে একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ স্টোরিতে যেসব ছবি প্রকাশ করা হয় তা ইনস্টাগ্রামের মতো ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। এছাড়া ভুলবশত যদি কিছু হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার হয়ে যায় তা ডিলিট করার সুযোগ থাকে না। তবে আনডো বাটনের সাহায্যে এটিকে সঙ্গে সঙ্গে রিমুভ করে…
ইভ্যালির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিকের আপসারণ চায় ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টরা। ২৯ অক্টোবর, বিকেলে শাহাবাগ এক মানববন্ধনে এই দাবি করেন তারা। তারা বলেন, ইভ্যালিকে নিয়ে ভিত্তিহীন মন গড়া বক্তব্য দেওয়া পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কোন ভাবে এই পদে থাকতে পারে না। একই সাথে ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরীনকেও মুক্তি দিয়ে এই বোর্ডের সাথে যুক্ত করার দাবি জানান। তারা বলেন, যেহেতু ইভ্যালি পরিচালনা করতেন তারা তাই তারাই জানে কিভাবে ইভ্যালিকে ঘুরে দাঁড় করাতে পারবে। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, ৪ মাস সময় দিলে ইভ্যালি তার দেনা পরিশোধ করতে পারবেন। ইভ্যালির আইনজীবী একটি টক শোতে…
আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠাস ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ চতুর্থবারের মতাে আয়ােজন করতে যাচ্ছে বিগেস্ট ওয়ান ডে সেল ক্যাম্পেইন ইলেভেন ইলেভেন (১১.১১)। দারাজের প্যারেন্ট কোম্পানি, আলিবাবা গ্রুপ ২০০৯ সালে প্রথম এ ক্যাম্পেইন শুরু করে, যা বাংলাদেশে প্রথম আয়ােজিত হয় ২০১৮ সালে। আন্তর্জাতিক এই ক্যাম্পেইনটি ২০১২ সালে আমেরিকার ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডে কে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় শপিং ইভেন্টে পরিণত হয়। ১১.১১ ক্যাম্পেইনটি আগামী ১১ নভেম্বর শুরু হয়ে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত চলবে। দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় ছাড়সহ থাকবে ২.৫ কোটিরও বেশি পণ্যের সমাহার। মিস্ট্রি বক্স, সারপ্রাইজ ভাউচার, ১ টাকা গেম, গেজ অ্যান্ড গেট ইট ফ্রি, বিগ বাই…
নিম্ন আয়ের মানুষকে অন্তর্ভূক্তি মূলক ডিজিটাল অর্থনীতিতে সংযুক্ত করতে এটুআই এর উদ্যোগে উন্মুক্ত হলো ফিনল্যাব বিডি। ২৪ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে এই প্লাটফর্মটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত ১২ বছরে সরকারের নানা ডিজিটাল উন্নয়ন চিত্র উপস্থাপনের পাশাপাশি করোনার সময়ে কীভাবে প্রযুক্তি দেশের অর্থনীতি ও জীবন যাপনকে সচল রাখে সেই বাস্তবতা তুলে ধরেন তিনি। তুলে ধরেন, ২০৪১ সালে দেশের আইসিটি ক্ষেত্রে নারী-পুরুষের অংশগ্রহণে সমতা আনায়নের ওয়াই-ফাই প্রকল্পের কথা। তিনি বলেছেন, সরকারি সেবা সবখানে সবসময় প্রত্যয় নিশ্চিত করতে আগামী বছরেই সরকারি ক্লাউড বা জি ক্লাউড চালু করা হবে। পলক বলেন, সরকারের ডিজিটাল…
জুনিয়র চেম্বারর্স ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের তরুণ উদ্যোক্তা পুরস্কার-২০২১ পেলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ। বাংলাদেশ এবং গ্লোবাল কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটনের তরুণ পরিচালক তান্নাকে মর্যাদাকর ওই অ্যাওয়ার্ডে ভূষিত করে জেসিআই। ওয়ালটন গ্রুপ থেকে রবিবার গণমাধ্যমগুলোতে পাঠানো সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জমকালো অনুষ্ঠানে তাহমিনা আফরোজ তান্নার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ এনামুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সাফিনা…
দেশের শীর্ষস্থানীয় অনলাইন পণ্য বিপণন প্রতিষ্ঠান দারাজে কাস্টমার সার্ভিস এজেন্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম- কাস্টমার সার্ভিস এজেন্ট পদের সংখ্যা- ২০ কাজের ধরন- চুক্তিভিত্তিক কর্মস্থল- ঢাকা (ধানমন্ডি) বেতনঃ ১৪০০০-১৫০০০ (মাসিক) শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আবেদন যোগ্যতাঃ * বয়স-২২ থেকে ৩০ বছর হতে হবে। বাংলা এবং ইংরেজি কমিউনিকেশনে দক্ষ হতে হবে। * নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। * কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1001835 এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপিং মার্কেটপ্লেস আজকের ডিলে সেলস রিপ্রেজেনটেটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২১। প্রতিষ্ঠানের নামঃ আজকের ডিল পদের নামঃ বিজনেস ডেভেলপমেন্ট,সেলস কর্মস্থল: টঙ্গী জোন খালি পদ: ২ শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ চাকরির ধরণ:পূর্ণ সময় অভিজ্ঞতা: *কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। *নবীনদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য আবেদন যোগ্যতা: *আগ্রহী প্রার্থীর বয়স ২৩ থেকে ২৭ বছর হতে হবে * শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। * ই-কমার্সে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে। * আগ্রহী প্রার্থীকে সেলস,মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে। বেতনঃ ১০০০০-১২০০০ (মাসিক) অন্যান্য সুবিধা: * পার্ফর্মেন্স বোনাস * পরিবহন ভাড়া * মোবাইল খরচ আগ্রহী…
“নভেম্বরে হবে এস.এস.সি পরীক্ষা” টিভিতে এই নিউজটি বরাবরের মতো ভেসে এসেছে, আর প্রত্যেক পরীক্ষার্থীর মনে উৎকন্ঠার বাঁধ ভেঙে যাচ্ছে। দীর্ঘদিন করোনায় পড়াশোনার স্থবিরতায় সে উৎকন্ঠা যেন আরো বেড়ে যাচ্ছে। তবুও এস.এস.সি শিক্ষার্থীদের সিলেবাস কমিয়ে দেয়ায় তারা প্রিপারেশন নেয়ার জন্য উপযুক্ত সময় পেয়েছে। আগামী ২৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তিনটি বিষয়ের উপর বার্ষিক পরীক্ষা। বাংলা, ইংরেজী এবং গণিত বিষয়ের উপর এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীরা। আবির স্বনামধন্য স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্র। করোনার সময়টিতে বেশিরভাগ সময়ই ছিল বই খাতা থেকে দূরে৷ গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর একটু প্রাণ চঞ্চলতা আসলেও দেড় বছরের সে…

