লেখক: ই-কমার্স বার্তা

বিশ্বমানের বিউটি ও স্কিন কেয়ার সেবা নিয়ে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো পিয়া’স বিউটি এসেনশিয়ালস এর ধানমন্ডি ব্রাঞ্চ। অফলাইনের পাশাপাশি অনলাইনে এবং ফেসবুকের মাধ্যমেও বুকিং দেবার সেবা রয়েছে তাদের। সম্প্রতি ধানমন্ডি ২৭ এ এক সন্ধ্যায় একঝাঁক তারকাদের অংশগ্রহণে নতুন শাখার যাত্রা শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিশ্বমানের এই বিউটি ও স্কিন কেয়ার সেন্টারটি। এতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে সেন্টারটির উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস।এছাড়াও তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, নিপুণ, নাদিয়া, সোহানা সাবা, আঁখি আফরোজ, রিবা, বিপ্লব সাহা, মন্দিরা, বুলবুল টুম্পা, রিদিকা, জলি লিন্ডা, সারাকা, সহ আরো অনেকে । পিয়া’স বিউটি এসেনশিয়ালস প্রসঙ্গে প্রতিষ্ঠানের কর্ণধার পিয়া…

Read More

“রিলেশনশিপ ম্যানেজার” পদে জনবল নিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আগ্রহীরা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার পদসংখ্যা: উল্লেখিত নয় চাকরির ধরন: ফুল টাইম শিক্ষাগত যোগ্যতাঃ • যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা: অনির্ধারিত কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে আগ্রহীরা এর মাধ্যমে আবেদন করতে https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1005075 পারবেন। আবেদনের শেষ সময়: ৯ ডিসেম্বর ২০২১

Read More

ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যােগাযােগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনােলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১) এর পর্দা নামল আজ (১৫ নভেম্বর, ২০২১)। সমাপনী দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়ােগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান। তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপত্বিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, উইটসা মহাসচিব জেমস এইচ পয়সান্ট, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মাে. আব্দুল মান্নান। অনুষ্ঠানের সমাপ্তি ঘােষণা করেন উইটসা চেয়ারম্যান ইয়ানিস সিরােসা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প…

Read More

হাই-টেক ম্যানুফ্যাকচারিং, গবেষণা এবং উদ্যোক্তা উন্নয়নে একসাথে কাজ করবে আইটি পার্ক, উজবেকিস্তান ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এলক্ষ্যে আজ (শনিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (রুটিন দায়িত্ব) সৈয়দ জহুরুল ইসলাম এবং আইটি পার্ক, উজবেকিস্তানের পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইব্রাগিমভ ফারখোদ যাইরোভিচ (Mr. IBRAGIMOV Farkhod Zairovic) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সম্প্রতি আমরা মাত্র চার বছরে উজবেকিস্তান কীভাবে উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে গেলো তা দেখতে ও…

Read More

গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। একদিন ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব হবে বলে শুক্রবার নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, আমার কাছে যেসব ম্যাসেজ আসে তার শ্রেণিবিন্যাস করে দেখলাম যে বেশিরভাগ হলো টেলিটকের নেটওয়ার্ক বিষয়ক। আমি সবিনয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে, টেলিটক তার সাধ্যমতো চেষ্টা করছে তার নেটওয়ার্ক বাড়াতে। তবে তাদের সক্ষমতার বিষয়টি বিবেচনা করবেন। তারা এখন হাওর-বাওর-দ্বীপ, পাহাড়, চর ইত্যাদিতে নেটওয়ার্কের কাজ করছে। এর দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এছাড়াও তিনি লিখেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে টেলিটক ২১০৪ কোটি টাকার…

Read More

উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ৮০ টি দেশের সদস্য ভুক্ত সংগঠন “ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স” তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার প্রদান করে । ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১) এর তৃতীয় দিনে আজ উইটসা মহাসচিব ড. জেমস এইচ পয়জান্ট কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও…

Read More

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ লিমিটেডের ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে জাপান ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সফটব্যাংক। তবে অধিগ্রহণ-পরবর্তী সময়ে বিকাশে ব্র্যাক ব্যাংকের শেয়ারের পরিমানে কোনো পরিবর্তন আসছে না বলে জানা যায়। গতকাল রাতে অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ-সংক্রান্ত চুক্তি অনুমোদন করা হয়। প্রাপ্ত তথ্য মতে, বিকাশের বিদ্যমান শেয়ারহোল্ডার ব্র্যাক ব্যাংক, মানি ইন মোশন এলএলসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আলিপে সিঙ্গাপুর ইকমার্স প্রাইভেট লিমিটেড , বিকাশ শেয়ার অপশন প্ল্যান ট্রাস্ট এবং প্রস্তাবিত বিনিয়োগকারী এসভিএফ-২ বিইএএম (ডিই) এলএলসি বা সফটব্যাংকের মধ্যে শেয়ার ক্রয় ও সাবস্ক্রিপশন চুক্তি অনুমোদন করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এই চুক্তি অনুসারে সফট ব্যাংক…

Read More

আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) ব্যাপক সফলতার মধ্য দিয়ে চতুর্থবারের মতো উদযাপন করল বিশ্বের সবচেয়ে বড় সেল উৎসব ইলেভেন ইলেভেন ক্যাম্পাইন। এই উৎসবে বৃহস্পতিবার ১২ টা এম থেকে রাত ১০ টা পিএম অবধি ২২ ঘন্টায় ১৭০ কোটির ও বেশি টাকার কেনাকাটা হয়েছে। ৫.১ লাখের ও বেশি কাস্টোমার ৮.১ লাখের মত অর্ডার করে মোট কেনাকাটা ১৭০ কোটি টাকা ছড়িয়ে গেছে বলে জানান দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তাজদিদ হাসান। তিনি আরো জানান, গত বছরের মোট বিক্রি ছিল ৮০ কোটি। তবে এবারে আশা করছি মোট বিক্রি ২০০ কোটি ছড়িয়ে যাবে।”

Read More

দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকার জন্য ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২১)’ দ্বিতীয় দিন শুক্রবার এ পুরস্কার দেওয়া হয়। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পুরস্কার গ্রহণ করেন। জুনাইদ আহমেদ পলক বলেন, “এই পুরস্কার সজীব ওয়াজেদ জয়ের শ্রম, মেধা ও সততার স্বীকৃতি। আগামী প্রজন্ম তার নেতৃত্বে কাজ করতে আরও অনুপ্রাণিত হবে। এ পুরস্কার প্রাপ্তিতে আমরা অত্যন্ত গর্ব বোধ করছি।” এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)’ সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কারে…

Read More

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন কিছু নিয়মের কথা জানিয়েছে। বিটিআরসি জানিয়েছে,নতুন নিয়মে একজন গ্রাহকের প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে। বিটিআরসিতে অনুষ্ঠানে ‘মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা’ নিয়ে এক উপস্থাপনায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা। বিটিআরসি ও মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজে যোগ হওয়ার নিয়মটি হলো, অব্যবহৃত ডেটা যোগ করতে হলে গ্রাহককে একই পরিমাণ ডেটার প্যাকেজ মেয়াদ শেষ হওয়ার আগেই কিনতে হবে। ধরা যাক,…

Read More