লেখক: ই-কমার্স বার্তা
সম্প্রতি বিদেশীদের বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্তব্য করেছেন, “আমরা বিনিয়োগের পরিমাণ ও অনুকূল পরিবেশ তৈরি করেছি। এখন যে কেউ বিনিয়োগের জন্য বাংলাদেশে আসতে পারেন।” রোববার (২১ নভেম্বর) ফরেন ইনভেস্টর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরাটন হোটেলে স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, আমরা বিনিয়োগকারীদের স্বাগত জানাবো। কারণ আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে ১৬ কোটি মানুষের স্বপ্ন যেমন পূরণ করেছি তেমনি বাংলাদেশের সক্ষমতাও প্রমাণিত হয়েছে। রূপপুর…
ব্র্যাক ব্যাংক চালু করেছে শিক্ষকদের জন্য ব্যক্তিগত ঋণ (লোন) সুবিধা ‘দিশারী’। দেশের যেকোনো প্রান্তে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক সহজেই এ ঋণ সুবিধা পেতে পারেন।বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, আর্থিক খাত থেকে শিক্ষকদের ঋণ সুবিধা পেতে প্রায়শই অসুবিধায় পড়তে হয়। বিষয়টি চিন্তা করে শুধুমাত্র তাদের জন্য দেশে প্রথমবারের মতো চালু হলো বিশেষ এ ঋণ সুবিধা। এক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের এ ঋণ পেতে কোনো জামানতের প্রয়োজন হবে না। পাঁচ বছরে পরিশোধ যোগ্য এ সুবিধার আওতায় সবোর্চ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এছাড়া আছে বিশেষ ইন্টারেস্ট রেট ও দ্রুততম সময়ে প্রসেসিং সুবিধা। যেকোনো আর্থিক প্রয়োজন…
দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিলে প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোম্পানির নামঃ আজকের ডিল পদের নামঃ প্যাকেজিং অ্যাসিস্ট্যান্ট (পুরুষ) জরুরী ভিত্তিতে , নাইট শিফট এবং ডে শিফট খালি পদ ১০ জব কনটেক্সট ফুল টাইম ( নাইট শিফট – রাত ৮ টা থেকে সকাল ৭ টা , ডে শিফট – সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা )। কর্মস্থল: লালমাটিয়া , নিউমার্কেট, ঢাকা । চাকরির ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/ এইচএসসি বা সমমান চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স ২০ থেকে ২৫ বছর শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা সিটিতে…
দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) আকাশের সাড়ে চার লাখেরও বেশি গ্রাহক এখন থেকে ঘরে বসেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ-এর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকরা ট্যাপ অ্যাপ এবং ইউএসডি ব্যবহার করে কোন চার্জ ছাড়াই তাদের মাসিক বিল পরিশোধ করতে পারবেন। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন আকাশের চিফ অপারেটিং অফিসার মনোজ কুমার দোভাল, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং জিয়া হাসান খান, প্ল্যানিং…
গ্রাহকদের জন্য ‘পদ্মা প্রয়োজন’ নামে ঋণসেবা চালু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড । একইসঙ্গে চালু করেছে গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণসেবা। পদ্মা ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ জোনের উদ্যোগে শনিবার (২০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির বিজিবি হলে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এসব সেবা উদ্বোধন করা হয়। এ সময় অটোমেটেড চালান সিস্টেমেরও (এ-চালান) উদ্বোধনও করা হয়। পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.এহসান খসরু আনুষ্ঠানিকভাবে ‘পদ্মা প্রয়োজন’ ঋণসেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, এসইভিপি হেড অব আরএএমডি অ্যান্ড ল’ ফিরোজ…
দেশের রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও নিয়ে এলো ইউজারদের জন্য ‘পে লেটার’ ফিচার। এ ফিচারটি ইউজারদের দিবে সম্পূর্ণ নতুন ধরনের একটি পেমেন্ট সুবিধা। পাঠাও জানায়, দেশের তরুণ প্রজন্ম এবং ডিজিটাল ইউজারদের লাইফস্টাইল আরও স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করতে এই সুবিধাজনক পেমেন্ট সল্যুশনটি নিয়ে এসেছে তারা। ইউজারদের একটি বড় অংশ অনেক সময় সীমিত বাজেটে থাকে মাস শেষে স্যালারির অপেক্ষায়। পাঠাও এর ‘পে-লেটার’ ফিচার সেই সকল ইউজারদের জন্য একটি সলুশন হিসেবে কাজ করবে। ফলে ইউজাররা দায়িত্বশীলভাবে নিজেদের চাহিদা অনুযায়ী খরচ করতে পারবে। আপাতত পাঠাও ফুড এর ইউজাররা পেমেন্ট অপশন হিসেবে ‘পে-লেটার’ ফিচার ব্যবহার করতে পারবেন জাস্ট ১ ট্যাপে। প্রথমে ব্যবহারের লিমিট ২০০০ টাকা পর্যন্ত…
“সাইবার স্পেস নারী সেবা” প্রতিপাদ্য নিয়ে একবছর পূর্বে যাত্রা শুরু করেছিলাে পুলিশ সাইবার সাপাের্ট ফর উইমেন। নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস নির্মানে ভূমিকা রেখে এক বছর অতিক্রম করেছে বাংলাদেশ পুলিশের “পুলিশ সাইবার সাপাের্ট ফর উইমেন” ইউনিট। আজ ১৬ নভেম্বর ২০২১ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আয়ােজিত এক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর উপস্থিতিতে পুলিশ সাইবার সাপাের্ট ফর উইমেন’ এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, ডিআইজি এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ এবং পুলিশ সাইবার সাপাের্ট ফর উইমেনের সেবাগ্রহীতাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সারা দেশ থেকে বাংলাদেশ পুলিশের…
বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর জোট ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্স (উইটসা) কর্তৃক গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ পেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশের স্বাগতিকতায় ঢাকায় অনুষ্ঠিত তথ্যও যোগাযোগ খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেনোলজি ২০২১ (ডাব্লিউসিআইটি-২০২১) এ এর৮৫ টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে এ পুরষ্কার ঘোষণা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার উইটসার আঞ্চলিক পরিচালক শহীদ উল মুনীর এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উইটসার মহাসচিব ড. জেমস্ এইচ পয়জান্ট, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী…
অনলাইন জুয়ার নামে দেশের একটি জেলাতেই দিনে অন্তত তিন থেকে পাঁচ কোটি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধভাবে লেনদেনের তথ্য পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৪ নভেম্বর) দুপুরে সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে বলা হয়, চুয়াডাঙ্গা জেলায় ৫০ জন মোবাইল ব্যাংকিং এজেন্টের তথ্য পাওয়া গেছে, যে নম্বরগুলো থেকে অনলাইন জুয়ার টাকা লেনদেন হচ্ছে। এই নম্বরগুলোর মধ্যে অন্তত ১৫টিতে দিনে ১০ লাখের ওপরে টাকা লেনদেন করছে জুয়াড়ি চক্র। পরে এই টাকা হুন্ডি বা অবৈধ ব্যাংকিং চ্যানেলে পাচার হচ্ছে বলে ধারণা সিআইডির। এ ছাড়া শনিবার সিআইডির সাইবার পুলিশ সেন্টার অভিযান…
দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডটকম সাড়ে চার কোটি টাকার দেশীয় বিনিয়োগ পেয়েছে। দেশের স্বনামধন্য বেকারী ও এগ্রো ব্যাবসার সাথে যুক্ত একটি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করছে বলে জানান থলে ডট কম এর সিইও সাকিব উদ্দিন মুন্না। আগামী চার মাসে কয়েকটি ধাপে এ বিনিয়োগ আসবে থলে ডট কম এ। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৬টি ধাপে বিনিয়োগের টাকা পরিশোধ করবে। বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া, এখন সর্বশেষ প্রক্রিয়াগুলো চলমান আছে এবং সাম্প্রতিক ইস্যুগুলো সমাধান করা হচ্ছে। থলে ডট কমে এই বিনিয়োগ হতে যাচ্ছে ইকুইটি বা মালিকানা শেয়ার এর মাধ্যমে। থলে ডট কম এবং তাদের অঙ্গ প্রতিষ্টান উই কুম ডট কম সমান ভাবে এই বিনিয়োগ পাবে। ইতোমধ্যেই…

