লেখক: ই-কমার্স বার্তা
মোবাইল চুরি ঠেকানো এবং মোবাইলের ডাটা সুরক্ষার যাবতীয় সমাধান নিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল মোবাইল ভিত্তিক এ্যাপ্লিকেশন ‘থিফগার্ড।’ পাশাপাশি, পরিবারের মহিলা, শিশু এবং বৃদ্ধ সদস্যদের কথা চিন্তা করে ‘থিফগার্ড’ অ্যাপে সংযুক্ত করা হয়েছে ফ্যামিলি প্রোটেকশন নামে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও এখন থেকে থিফ গার্ড এর সকল ব্যবহারকারী পাবেন বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড এর পণ্যের উপর আকর্ষনীয় ছাড় । সম্প্রতি ঢাকার অদূরে একটি অবকাশকেন্দ্রে আয়োজিত বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এটির পথচলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনির হোসেন , সফটালজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাইদুর রহমান, নির্বাহী পরিচালক…
শুরু হলাে ওয়ালটন মােবাইল ফেস্ট। পুরাে একমাস ধরে সারা দেশে চলবে ওয়ালটন এর এই ফেস্ট। বাংলাদেশে তৈরি বৈধ মােবাইল হ্যান্ডসেট ক্রয়ে সচেতনতা সৃষ্টি এবং ক্রেতাদের কাছে ওয়ালটন মােবাইলের বিভিন্ন তথ্য তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন করছে ওয়ালটন। ফেস্টে সবার অংশগ্রহণের সুযােগ থাকছে। এতে নানা রকম খেলার আয়ােজন রয়েছে। বিজয়ীদের জন্য থাকছে ওয়ালটন মােবাইলের পক্ষ থেকে আকর্ষণীয় সব উপহার। ওয়ালটন জানায়, বাংলাদেশে প্রথমবারের মতাে এতাে বড় পরিসরে দেশব্যাপী মােবাইল ফেস্ট চালাচ্ছে ওয়ালটন। গত ১৭ নভেম্বর ঢাকার কামরাঙ্গীরচর থেকে শুরু হয়েছে এ উৎসব। এই আয়ােজনকে বর্ণিল করে তুলছে ওয়ালটন মােবাইলের দুটি টিম। প্রতি টিমে রয়েছে। একটি করে সুসজ্জিত কারাভ্যানসহ আনুসাঙ্গিক আয়ােজন। আগামি…
এসএমইভাই ডট কম সম্প্রতি সীড-পূর্ববর্তী রাউন্ডের আর্থিক এবং প্রযুক্তিগত মিলিত বিনিয়োগ পেলো নামকরা বিনিয়োগকারী (অ্যাঞ্জেল ইনভেস্টর) এ আর কমের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান এবং ডব্লিউপি ডেভ্লপারস এর প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রূপক এর কাছ থেকে। গতকাল সন্ধ্যায় রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ একটি অনুষ্ঠানে এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। সভায় বিনিয়োগকারী দুজন এবং এসএমইভাইয়ের সহ-প্রতিষ্ঠাতারা সহ উপস্থিত ছিলেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এসএমইভাইয়ের প্ল্যাটফর্মে প্রশিক্ষণ প্রদান করা প্রশিক্ষকগণ। প্রায় ১ কোটি ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারী ব্যবসা (এমএসএমই) আছে বাংলাদেশে। পাশাপাশি স্টার্টআপের সংখ্যাও বাড়ছে। এসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে মেহেদী হাসান সাগর আর সাইমুম হোসেন ২০১৭ সালে শুরু করেন এসএমইভাই…
আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প এবং ইউজিসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত শুধুমাত্র অনুদান প্রদান নয় বরং স্টার্টআপদের কল্যাণে তাদের প্রচারণা, দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আইডিয়া প্রকল্প যা বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে স্টার্টআপদের জন্য নিয়মিতভাবে প্রযুক্তি বিষয়ক ও যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষণ, মেন্টরিং, ক্যাম্পেইন, অ্যাওয়ার্ডস প্রোগ্রাম, সেমিনার, কর্মশালা ও গবেষণাসহ বিভিন্ন ধরণের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছে আইডিয়া প্রকল্প।…
আলোচিত সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির স্থাবর-অস্থাবর সব সম্পত্তির বিষয়ে বিবরণসহ বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ড। গ্রাহককে অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে বলেও জানায় এই বোর্ড। মঙ্গলবার বিচারপতি খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ প্রতিবেদন দাখিল করেন।প্রতিবেদনে বলা হয়, ইভ্যালির গ্রাহককে অর্থ বা পণ্য ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে এবং ৬ মাস সময় দিতে হবে বোর্ডকে। বোর্ড অসফল হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারবেন। ইভ্যালির লকারের কোডের বিষয়ে সাবেক এমডি ও চেয়ারম্যান কাছ থেকে জানার কথা হাইকোর্টকে জানিয়েছে বোর্ড। ইভ্যালির অ্যামাজন কনফ্লিক্ট বিষয়ে সিআইডির সহায়তা করতে নির্দেশ হাইকোর্টের। ইভ্যালির সব নথিপত্র জমা দেওয়া…
ই-কমার্স ব্যবসাসহ জেকাবাজারের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম শহরের পান্না চত্তরের নান্নু টাওয়ারে জেকাবাজারের সিলগলা করা কার্যালয় থেকে ডাব, সানসিল্ক স্যাম্পু, গ্লাস ও টয়লেট ক্লিনারসহ সকল ভেজাল পণ্য জব্দ করেন। পড়ে এসব পণ্য শ্রীপুরে ধ্বংস করা হয়। এর আগে ২ নভেম্বর ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ই-কমার্স ব্যবসা পরিচালনার দায়ে জেকাবাজারকে সিলগালা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই লাখ টাকা জরিমানা করে। এ সময় সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, জেকাবাজারের নামে কোন ব্যবসা চলানো যাবে না। তাদের যে সকল বৈধ…
চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। সে হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে খেলাপি ঋণ ১২ হাজার ৪১৬ কোটি টাকা বেড়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৩৯১ কোটি ৫৮ লাখ টাকা। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৮ দশমিক ১২ শতাংশ খেলাপির খাতায় উঠেছে। ২০১৯ সালে দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১০ হাজার…
সরকারের নানা উদ্যোগের ফলে বর্তমানে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আর্থিক লেনদেনে খরচ কমাতে ও হয়রানি রোধে আগামী বছরের জানুয়ারিতে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম চালু করা হবে। দেশের জনগণকে ডিজিটালসেবা প্রদানের মাধ্যমে অনলাইনে নিয়ে আসাই এর লক্ষ্য। রোববার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ফর আনন্দমেলা প্ল্যাটফর্ম ইউজার্স ইন বাংলাদেশ কিকঅফ ওয়ার্কশপ’র দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি পলক বলেন, ওয়েবসাইট ডেভেলপ ও মার্কেটিং করার লক্ষ্যে দেশের ২ হাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে অফেরৎযোগ্য…
যতই প্রযুক্তির উন্নতি হচ্ছে ততই বাড়ছে বিড়ম্বনা। হ্যাকারদের জন্য কোনো কিছুই এখন নিরাপদ নয়। হ্যাকিংয়ের সবচেয়ে সহজ পথ হচ্ছে স্মার্টফোন। কখনো ম্যালওয়্যারের আক্রমণ তো কখনো স্ক্যামারদের অত্যাচারে অতিষ্ঠ সাধের মোবাইলটি। কিছু বুঝে ওঠার আগেই আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে যাবে। ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংক থেকে টাকা নিয়ে নিচ্ছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো হ্যাক করে ব্যক্তিগত ইমেজ নষ্ট করছে। প্রতারণা করছে আপনার পরিচিত মানুষের সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে হ্যাকারদের হাত থেকে আপনার স্মার্টফোন সুরক্ষিত রাখবেন- ১. স্মার্টফোন কেনার পরই গুগলের ফাইন্ড ডিভাইস পরিষেবা অন করে রাখুন। তাহলে মোবাইল হারালে তা ট্র্যাক করা সম্ভব হবে। ২. মাঝে মধ্যে…
দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com) থেকে সেরা ওয়াটার ট্যাংক কিনলে থাকছে ১২% পর্যন্ত ছাড়। সাথে রয়েছে ০% ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধা ও দেশের যে কোনো প্রান্তে ফ্রি ডেলিভারির সুবিধা। অথবা জানায়, নিরাপদ ও জীবাণূমুক্ত পানির সেইফ হাউস মাসেই সেরা ওয়াটার ট্যাঙ্ক। ১২% পর্যন্ত ছাড়ে সেরা ওয়াটার ট্যাংক কিনে নিন অনলাইনে অথবা ডট কম থেকে। সাথে রয়েছে ০% ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধা।”

