লেখক: ই-কমার্স বার্তা

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিবেশনায় ১ম বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২৬টি অর্থ প্রযুক্তি উদ্ভাবনকে ১১ ক্যাটাগরিতে স্বীকৃতি দিয়েছে। অ্যাওয়ার্ডটির প্রথম সংস্করণ এ ১০০ এর অধিক প্রজেক্ট নমিনাশন থেকে পরবর্তীতে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ৪টি বিচক্ষন জুরির মাধ্যমে বিজয়ী উদ্ভাবনগুলোকে চিহ্নিত করা হয়েছে। এসময় ফিনটেক এওয়ার্ড পায় বিকাশ, নগদ, আইপিডিসি, উপায় সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান। ২৭ নভেম্বর (শনিবার) শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য ফিনটেক অ্যাওয়ার্ড ঘোষনা করা হয়। অনুষ্টানটির পৃষ্ঠপোষকতায় ছিল উপায় এবং সহযোগিতায় ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রাম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান এম. হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়…

Read More

প্রথমবারের মতো মুনাফার দেখা পেল দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। প্রতিষ্ঠার এক যুগ পর এসে মুনাফার দেখ পেল বাণিজ্যিক এ প্রতিষ্ঠানটি। এসিআই লজিস্টিকসের মালিকানাধীন এ সুপারশপটি ২০২০-২১ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) সময়ে ১ কোটি ৬ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে। মুনাফার এই ধারা ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকেও অব্যাহত আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময়ে স্বপ্ন ৩৭ লাখ টাকা মুনাফা করেছে। গত ২০০৮ সালে যাত্রা শুরু করে স্বপ্ন সুপার শপ। বর্তমানে রাজধানীর পাশাপাশি দেশের ৩৪ জেলায় স্বপ্নের কার্যক্রম রয়েছে। করোনা মহামারির মধ্যেও সুপার শপটি তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। ২০২০ সালের মার্চে করোনার সংক্রমণ শুরু পর থেকে এখন পর্যন্ত…

Read More

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনলাইন নিউজপোর্টাল ‘এনটিভি অনলাইন’-এর সম্পাদক হলেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)। ১৯ বছরের সাংবাদিকতা জীবনে ফকরউদ্দীন জুয়েল দৈনিক প্রথম আলো’তে প্রায় ১২ বছর এবং এনটিভি অনলাইনে ৭ বছর ধরে কাজ করছেন। জাতীয় অনলাইন পোর্টাল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ ডিজিটালের সব শাখা-প্রশাখায় এনটিভির ভাল অবস্থানে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। ফকরউদ্দীন জুয়েল সিঙ্গাপুরে ‘নকিয়া কানেকশন ২০১০’ সম্মেলন, ২০১১ সালে ভারতের নয়াদিল্লিতে কোয়েনিগ সলিউশনের অনুষ্ঠান, ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন, ২০১৬ সালে সিঙ্গাপুরে গুগলের ‘থিংক পাবলিশিং/সি’ ইভেন্ট, ২০১৭ সালে সিডনিতে এনটিভি অস্ট্রেলিয়া আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল, ২০১৯ সালে চীনের সিসিটিভি প্লাস আয়োজিত নবম গ্লোবাল ভিডিও মিডিয়া…

Read More

দেশব্যাপী শিশুদের শিশুদের শিক্ষাসামগ্রী প্রস্তুতকারক, পরিবেশক ও বিপণন ভিত্তিক প্রতিষ্ঠান হুইসেলের সকল পণ্য পাওয়া যাবে লেটস গো মার্টে। মঙ্গলবার (২৪ই নভেম্বর) লেটস গো মার্ট-এর এর সাথে এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে হুইসেলের সব পণ্য পাওয়া যাবে লেটস গো মার্টে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লেটস গো মার্ট এর হেড অব সেলস এবং মার্চেন্ট একুইজিশন কে এম ফেরদৌস ইলিয়াস, বিজনেস এলায়েন্স ম্যানেজার মো আসাদুল ইসলাম অনিক এবং হুইসেলের হেড অব মার্কেটিং মো মাজহারুল ইসলাম বেগ ও হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট মাকসুদা হাসান তনিমা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হুইসেল শিশুকিশোরদের প্ল্যানার, স্টেশনারী ও খেলনা, একাডেমিক ও সাহিত্যিক বই, শিশুদের জন্য স্পেশালাইজ কোর্সসমূহ…

Read More

দেশের বৃহত্তম বিজনেস প্ল্যাটফর্ম ওয়ালটনে এক্সিকিউটিভ (ইনভেস্টিগেশন ও রিস্ক ম্যানেজমেন্ট) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কোম্পানির নামঃ ওয়ালটন ডিজিটাল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নামঃ এক্সিকিউটিভ (ইনভেস্টিগেশন ও রিস্ক ম্যানেজমেন্ট) খালিপদঃ উল্লেখ নেই চাকরির ধরনঃ পূর্ণ সময় চাকরির স্থানঃ ঢাকা শিক্ষাগত যোগ্যতাঃ • ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স /ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস এর উপর বিএসএস/বিএসসি ডিগ্রি থাকতে হবে। • শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতাঃ • বয়সসীমাঃ ২২ বছর • অভিজ্ঞতাঃ১-২ বছর • আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের উপর অভিজ্ঞ হতে হবে। • কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। আবেদনের শেষ তারিখঃ ২০ ডিসেম্বর ২০২১ আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1007892 এই ওয়েবসাইট…

Read More

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস সম্পর্কে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগের বড় চালিকাশক্তি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)। এর মাধ্যমে প্রায় ১০ কোটির বেশি এমএফএস অ্যাকাউন্ট এবং দুই হাজার কোটি টাকা দৈনিক লেনদেন হয়। এর মধ্যে ৪৭ শতাংশই নারী। এটা আমাদের জন্য দারুণ খবর। বুধবার (২৪ নভেম্বর) নগরীর সিরডাপ মিলনায়তনে ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের’ গুরুত্ব নিয়ে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। এম এ মান্নান বলেন, বিশ্বব্যাপী মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকদের বড় সমস্যা হচ্ছে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া। বৃহত্তম বাজার হিসেবে বাংলাদেশের বাজারে প্রতারণার হার তুলনামূলক কম, এটা আমাদের জন্য ভালো খবর। তারপরও আমাদের সচেতন থাকতে হবে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয়…

Read More

দেশের আর্থিক খাতে অবদান রাখার জন্য ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি মার্চেন্ট ক্যাটাগরিতে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উল্লেখযােগ্য অবদানের রাখায় ‘নগদ’ এই পুরস্কার পেল। সম্প্রতি ঢাকায় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ নেক্সট অ্যান্ড বেয়ন্ড ঘােষণার মধ্য দিয়ে বিজয়ী প্রতিষ্ঠানসমূহের নাম প্রকাশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাে. খুরশিদ আলম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ হেলেন লা ফেইভসহ আরও অনেক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘নগদ’ ইতিপূর্বে বাংলাদেশে প্রথম ই-কেওয়াইসি উদ্ভাবনের জন্য বেস্ট ইনােভেশন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ড, বিশ্ব সেরা ফিনটেক উদ্যোগ হিসেবে ইনক্লসিভ…

Read More

বাংলাদেশের বাজারে আরেকটি স্টাইলিশ স্মার্টফোন নিয়ে এসেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। বুধবার (২৪ নভেম্বর) ‘এ’ সিরিজের সর্বশেষ সংস্করণ এ৯৫ ফোনটি সারাদেশে একযোগে উন্মোচন করা হয়। ‘এ’ সিরিজের ফোনের সাফল্যের ধারাবাহিকতায় এবার মধ্যম বাজেটের ফোনটি দেশের বাজারে নিয়ে আসা হলো। পাঞ্চ হোল এমোলেড এফএইচডি ডিজাইনের ফোনটির ডিসপ্লের আকার ৬.৪৩ ইঞ্চি। অপো গ্লোয়িং রেইনবো সিলভার ও গ্লোয়িং স্ট্যারি ব্লাক কালারের ফোনটির দাম পড়বে ২২,৯৯০ টাকা। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এ৯৫ ক্রেতারা বিনামূল্যে স্পেশাল ফ্রি সাউন্ড বার পাওয়া যাবে। ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বিশাল ব্যাটারি। দ্রুত ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়া নিয়ে যারা চিন্তিত তাদের জন্য মনের মতো…

Read More

দেশের প্রথম ডিজিটাল ট্রেড কাউন্টার চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্যাংকিং ক্ষেত্রে ট্রেড ডিজিটাইজেশনের প্রচার এবং ক্লায়েন্টদের বাণিজ্য অভিজ্ঞতা বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বুধবার (২৪ নভেম্বর) থেকে কাউন্টার চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য বাণিজ্যকে ডিজিটাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের একটি আদর্শ ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে আমরা এই ডিজিটাল ট্রেড কাউন্টার চালু করেছি। আমি নিশ্চিত যে আমাদের ক্লায়েন্টরা এই ডিজিটাল ট্রেড কাউন্টারের নিরবিচ্ছিন্ন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া থেকে উপকৃত হবেন। উল্লেখ, ডিজিটাল ট্রেড কাউন্টার একটি অনলাইন ‘ড্রপ…

Read More

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল মাধ্যম পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পথ ও গতানুগতিক মানসিকতা ভেঙ্গে দিয়ে উদ্যোক্তা হওয়ার সাহাস তৈরি করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। নারীদের ক্ষমতায়ন ও তাদের উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করার সফল উদাহরণ ডিজিটাল সেন্টার। প্রতিমন্ত্রী রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা বাংলাদেশের উদ্যোগে ‘দ্যা পাওয়ার অব ওমেন ২০২১’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন । নারী উদ্যোক্তা বাংলাদেশ (ওয়েব) এর এই আয়োজনে কাজের স্বীকৃতিস্বরূপ নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদাণ করা হয়। জুনাইদ আহমেদ পলক বলেন, গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা নিশ্চিত করার মাধ্যমে সরকার এই পরিবর্তন আনতে সক্ষম অর্জিত হয়েছে।…

Read More