লেখক: ই-কমার্স বার্তা
দেশের টেক ভিডিও নির্মাতা ইউটিউবারদের বিশেষ সম্মাননা দিয়েছে ওয়ালটন মোবাইল। ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক ভিডিও মাধ্যমে ফোনের রিভিউ দেবার জন্য তাদের সম্মানিত করে ওয়ালটন। গত বুধবার ‘ওয়ালটন মোবাইল টেক রিভিউয়ার্স মিট-আপ’ নামে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টেক রিভিউয়ারদের সম্মাননা দেয়া হয়। এসময় তাদের হাতে ক্রেস্ট ও নানা ধরনের গিফট হ্যাম্পার তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা। পাশাপাশি বাজারে আসা নতুন স্মার্টফোন ‘প্রিমো এসএইট’ ফোনটি তাদেরকে রিভিউয়ের জন্য হস্তান্তর করা হয়। সম্মাননা প্রাপ্ত ইউটিউব চ্যানেলগুলো হলো- এটিসি অ্যান্ড্রয়েড টো টো কোম্পানি, স্যামজোন, সোহাগ ৩৬০, টেক টু দ্য পয়েন্ট (টিটিপি), টেকভার্স, এআরকে টেক, এএফআর টেকনোলজি, টেকনিক্যাল ওমর এবং টেক থিয়েটার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন টিম ক্রিয়েটিভ এবং ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। গতকাল মঙ্গলবার বেসিস কার্যালয়ে ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পদবণ্টন ঘোষিত হয়। গিগাটেকের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এনরুট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন), পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ বাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও পরিচালক নির্বাচিত হয়েছেন টেকনো হেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুলল্লাহ নিয়ামুল করিম, টেকনোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড…
আইসিটি শিল্পের উন্নয়নকে তরান্বিত করার প্রয়াস নিয়ে এবং এ শিল্পের অগ্রগামী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করার লক্ষ্য নিয়ে ষষ্ঠবারের মত দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ব্র্যাক ব্যাংক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ , দারাজ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় । এছাড়াও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হসপিটালিটি পার্টনার হিসেবে কাজ করে। ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার সন্ধ্যা ৭ টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মোঃ সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর…
দেশের অন্যতম শীর্ষ ই-লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল উন্মোচন করলো তাদের নতুন একাডেমিক প্রোডাক্ট “অনলাইনে অফলাইন লার্নিং”। নতুন প্রোডাক্ট উন্মোচনের জন্য ২৬ শে ডিসেম্বর রোজ রবিবার দুপুর সাড়ে বারটায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারের ন্যাশনাল কনফারেন্স রুমে। প্রোডাক্ট উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের হেড অফ এইচ আর মুনজেরিন শহীদ, মার্কেটিং লিড মুফাসসাল সাইফ, পিআর এন্ড কমিউনিকেশন ম্যানেজার আবদুল্লাহ আল শিহাব সহ আরো অনেকেই। উক্ত অনুষ্ঠানে নতুন এই একাডেমিক প্রোডাক্টের ব্যাপারে বিশদ বর্ণনাও করা হয়। সংবাদ সম্মেলনে একাডেমিক প্রোডাক্ট সম্পর্কে জানা যায়, এ কোর্সটি সাজানো হয়েছে ৫ম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ…
দেশের সফটওয়্য্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ২০২২-২৩ মেয়াদের নির্বাচন হবে আগামীকাল ২৬ ডিসেম্বর। নির্বাচন উপলক্ষে গতকাল ২৪ ডিসেম্বর দুই প্যানেলের সর্বশেষ মিটআপ অনুষ্ঠিত হয়। ওয়ান টিম প্যানেল তাদের মতবিনিময় সভা আয়োজন করে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এবং সিনার্জি স্কোয়াড প্যানেল তাদের অনুষ্ঠান আয়োজন করে হোটেল আমারি’তে। বেসিস নির্বাচন বিশ্লেষকদের মতে এই দুই মিটআপে অংশগ্রহনকারী ভোটারদের আগ্রহ বিবেচনায় এগিয়ে আছে প্যানেল ‘ওয়ান টিম’। হোটেল রেডিসনে ৫০০ এর অধিক বেসিস সদস্য যোগ দেন। অন্যদিকে, “সিনার্জি স্কোয়াড” প্যানেলের গেটটুগেদারে অংশ গ্রহন করেন প্রায় ২০০ জন বেসিস সদস্য। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে তথ্যপ্রযুক্তিখাতের এই নির্বাচন নিয়ে আলোচনায়…
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার না করে আমরা সামনে এগুতে পারবো না। বিজ্ঞান প্রযুক্তি কত সহায়ক করোনা তার প্রমাণ। করোনা মহামারি সংক্রমণের এক বছরের মধ্যে টিকা আবিষ্কার তার বড় দৃষ্টান্ত। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার না করে পশ্চাদপদতা অতিক্রম করা সম্ভব নয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) টেলিকমিউনিকেশন্স ও ফটোনিক্স বিষয়ক তিন দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি। বুয়েটর ট্রিপল ই বিভাগের সহযোগিতায় আইট্রিপলই কমিউনিকেশন্স বাংলাদেশ চ্যাপ্টার এই সম্মেলনের আয়োজন করে। এই অনুষ্ঠানে আইইই আইসিটিপি জেনারেল চেয়ার, ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামজি প্রাসাদ, বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, বুয়েটের ইইই…
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলকে ইভ্যালি পরিচালনা ও পাওনা পরিশোধে স্বেচ্ছায় ছয় মাস সময় দিতে সম্মতি জানিয়ে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে তথ্য ও স্বাক্ষর সহ ফরম পূরণ করেছেন ইভ্যালির বিশ হাজার মার্চেন্ট ও গ্রাহক। আজ উক্ত ২০ হাজার স্বাক্ষরিত একটি কপি হাইকোর্ট কর্তৃক গঠিত ইভ্যালি পরিচালনা বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব কবির মিলন এর নিকট পৌঁছে দিয়েছেন আন্দোলন সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন সহ অন্যান্য ভোক্তাগণ। তাছাড়াও ইতোমধ্যেই তারা বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, ই-ক্যাব ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গণ স্বাক্ষরের কপি জমা দিয়েছেন। এ প্রসঙ্গে ইভ্যালি ফ্যানস ক্লাবের প্রতিষ্ঠাতা মোফতাসিম বিল্লাহ নাহিদ বলেন, আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ চলবেই,…
গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো দুই স্মার্টফোনের দাম কমিয়েছে। ২৬,৯৯০ টাকার স্টাইলিশ এফ১৯ প্রো ফোনটি দুই হাজার টাকা কমে এখন ২৪,৯৯০ টাকা এবং ১৫,৯৯০ টাকার মিডরেঞ্জ এ১৬ (৪জিবি) এক হাজার টাকা কমে ১৪,৯৯০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও সারাদেশে চলছে অপো ও’ফ্যানস ফেস্টিভ্যাল। অপো রেনো৬, এফ১৯ প্রো, এফ১৯, এ৯৫, এ৫৪ ও এ১৬ স্মার্টফোন কিনলে ক্রেতারা লাকি ড্রতে অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাগ্যবান হলে আকর্ষষীয় পুরস্কারের সাথে থাকছে পরিবারসহ পাঁচতারকা সমমান দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে থাকার সুযোগ। সেখান থেকেই ও’ফ্যান ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ থাকছে। অপো ফেস্ট চলাকালে ভাগ্যবান বিজয়ীরা পাবেন অপো ব্যান্ড স্টাইল, অপো এনকো ডব্লিউ ১১, এনকো এম৩১, ফ্রি ডাটা বান্ডেল অফার…
উন্মােচিত হলাে ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমাে এসএইট’। সদ্য চালু হওয়া ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট থেকে প্রি-অর্ডার দিলে ২,০০০ টাকা মূল্যছাড়ে ফোনটি ১৮,৯৯০ টাকায় পাচ্ছেন গ্রাহক। রােববার (১৯ ডিসেম্বর, ২০২১) রাজধানীতে ওয়ালটন করপােরেট অফিসে অনুষ্ঠিত ওয়ালকার্টের গ্রান্ড ওপেনিংয়ে বিশেষ চমক হিসেবে ‘প্রিমাে এসএইট’ মডেলের নতুন ফোনটি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্মার্টফোনটির টেকনিক্যাল রিভিউ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গােলাম মুর্শেদ। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালকার্টের ওয়েবসাইট থেকে ফোনটির অর্ডার দেন। বিশেষ ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রীকে ফোনটি ডেলিভারি দেয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরাে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, বিসিএসের প্রেসিডেন্ট শহীদ-উল মুনির,…
ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং, অপারেশন, ডিজিটাল ও পােস্টপেইড কালেকশন এবং চ্যানেল কালেকশন সহ অন্যান্য কাজের সুবিধার্থে সাবেক কর্মীদের দ্বারা পরিচালিত স্টার্টআপ ‘ডিজিপ্রাে সলুশনস’ এর সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। পাশাপাশি এর বিদ্যমান পার্টনার ‘রিকম কনসাল্টিং’ এর সাথে কার্যক্রমের পরিধি বিস্তৃত করেছে। এ বিষয়ে সম্প্রতি জিপিহাউসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়েন্স বেকার, রিকম কনসাল্টিং এর ডিরেক্টর মাে. সুদীপ্ত সালেহিন এবং ডিজিপ্রাে সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মাে. শােয়েবুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসাের্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দ তানভির হােসেন, প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং অ্যান্ড ট্যাক্সেশন মাে.…

