লেখক: ই-কমার্স বার্তা

দেশের সকল মন্ত্রণালয় ও মন্ত্রণালয়সমূহের অধীন সংস্থাসমূহের বার্ষিক বাজেটের ১০ শতাংশ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) ক্রয়ের জন্য বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি-এর সাথে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর নেতৃত্বে বেসিস-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই দাবি জানানো হয়। বৈঠকে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাসমূহ অবকাঠামো উন্নয়নে অধিকাংশ ব্যয় করে থাকে। তবে সরকারের “রূপকল্প ২০৪১” বাস্তবায়নে সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি নির্ভর সেবাকে অগ্রাধিকার দেবার বিকল্প নেই। তাই বার্ষিক বাজেটের অন্তত ১০ শতাংশ সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা ক্রয়ে বরাদ্দ থাকা এখন…

Read More

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক সালাহ উদ্দিন মাহমুদের চতুর্থ গল্পগ্রন্থ ‘এখানে কয়েকটি জীবন’। বইটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার চলছে। এছাড়াও বিভিন্ন বুকশপ ও প্রকাশনীতে পাওয়া যাবে বইটি। বইয়ের লেখক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘বইটিতে মোট এগারোটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো নতুন ও পুরাতন মিলিয়ে। কিছু গল্প বিভিন্ন যায়গায় প্রকাশও হয়েছে। তবে বেশিরভাগই ছিল ফাইলবন্দি। তিন বছর পর গল্পগুলো বই আকারে প্রকাশ করছি। ’ উল্লেখ্য, সালাহ উদ্দিন মাহমুদ একাধারে সাংবাদিক, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক ও নাট্যকার। তার প্রথম উপন্যাস ‘মমতা’।…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর ২০ জন গ্রাহক ফেরত পেয়েছেন ৪০ লাখ টাকা। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের মচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে এক অনুষ্ঠানে তাদের টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফেরত দেওয়া উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ২০ গ্রাহক ছাড়াও ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, ই–ক্যাবের সভাপতি শমী কায়সার উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে জানানো হয়, কিউকমের পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার এর কাছে আটকা আছে ৩৯৫ কোটি টাকা। সেখান থেকে টাকা দেওয়ার জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে ৬ হাজার ৭২১ জন গ্রাহককে। প্রাথমিকভাবে ৫৯ কোটি…

Read More

ই–কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কমের ২০ জন গ্রাহক টাকা ফেরত পাবেন আগামীকাল সোমবার। আগামীকাল সচিবালয়ে কাল বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের হাতে পাওনা বুঝিয়ে দেবেন। বাণিজ্য মন্ত্রণালয় আজ রবিবার এ কথা জানিয়েছে। টাকা হস্তান্তর অনুষ্ঠানের আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত কমিটির একটি বৈঠক অনুষত হবে। ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, লেনদেনে ক্রেতা-বিক্রেতার অসন্তোষ ও প্রযুক্তিগত সমস্যা নিরসনের বিষয়ে আলোচনা হবে এ বৈঠকে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড…

Read More

তথ্য-প্রযুক্তির মাধ্যমে শিশু-কিশোরদের বর্ণমালা শেখার বই “লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি”- এর বইয়ের মোড়ক উম্মোচন করলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল নামক তারুণ্য বিষয়ক একটি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির, অন্ট্রাপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান প্রমুখ। “লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি” বইটি শিশু কিশোরদের বর্নমালা শেখার একটি বই যেখানে…

Read More

ই–কমার্স প্রতিষ্ঠান কিউকম এর আটকে থাকা ৩৯০ কোটি টাকা থেকে ৫৯ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বানিজ্জ মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স বিভাগের অতিরিক্ত সচিব সফিকুজ্জামান এ তথ্য জানান। পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে আটকে থাকা এ টাকা ফেরত দেবার বিষয়ে আগামী ১৬ তারিখ রোববারে মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা হবে। আরও জানা যায়,  ২৮ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেল ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে কিউকমের গ্রাহকদের আটকে পড়া টাকা ফেরত দেওয়া বিষয়ে জরুরী বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ফস্টার পেমেন্ট গেটওয়ে এবং কিউকম ক্রেতাদের কার কত পাওনা রয়েছে, তার তালিকা তৈরি করা হবে। সে অনুযায়ী দুই প্রতিষ্ঠান একটি আংশিক তালিকা…

Read More

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন রেজাউল হোসেন। সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন রেজাউল হোসেন কাজ করেছেন গ্রামীনফোন, সিটিসেল, এয়ারটেল ও বিকাশসহ বিভিন্ন দেশীয় ও বহুজাতিক কোম্পানির নেতৃস্থানীয় পর্যায়ে। উপায় এ যোগদানের পূর্বে রেজাউল হোসেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যার মধ্যে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস  ‘নগদ’ অন্যতম। এর পূর্বে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে বিকাশে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। রেজাউল হোসেনের যোগদান প্রসঙ্গে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেন, “উপায় এর ব্যবস্থাপনা…

Read More

বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে মোবাইল ফোন নির্মাতা অপো। শুক্রবার (৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলায় এক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাকিবকে পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেয় অপো। এ উপলক্ষে সাকিব ও অপোর এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। অপো জানায়, ‘ইন্সপারেশন এ্যাহেড’ এই স্লোগানকে ধারণ করে তরুণ প্রজন্মের জন্য উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে তারা কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য নিত্যনতুন প্রযুক্তির সাথে তরুণদের মেলবন্ধন ঘটানো। তাই সময়ের প্রয়োজনেই এবার তারা তরুণদের আইকন সাকিব আল হাসানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সাকিবের সঙ্গে চুক্তি প্রসঙ্গে অপোর ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন,…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে আয়ােজিত ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছে নগদ। সম্প্রতি ঢাকার বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়। গত ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক কনসার্টের আয়ােজন করে নগদ। দেশবরেণ্য শিল্পীদের কনসার্টে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হ্যাশট্যাগ ক্যাম্পাইনের মাধ্যমে স্মার্টওয়াচ উপহারের ঘােষণা দেয় নগদ। পরবর্তীতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ক্যাম্পেইনে মােট দশজন স্মার্টওয়াচ বিজয়ী হন। এই ক্যাম্পেইন বিষয়ে নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের আনন্দ আয়ােজনে আমরা নগদ পরিবার যুক্ত হতে পেরে আনন্দিত ও গর্বিত। আমাদের আশা থাকবে ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও সমাজ…

Read More

নতুন বছরের শুরুতেই হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। ৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হবে স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ নামের এ মেলা। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে ২ বছর বিরতির পর  এ মেলা আবার অনুষ্ঠিত হচ্ছে। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। মেলা উপলক্ষে ২ জানুয়ারি, রবিবার সকালে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান, টেলিটকের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো: আবু হাসান মাসুদ, স্যামসাং মোবাইলের হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং ফজলুল মুসাইর চৌধুরি, ট্রানশন বাংলাদেশের…

Read More