লেখক: ই-কমার্স বার্তা
শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন এর অঙ্গ প্রতিষ্ঠান ই-কমার্স মার্কেটপ্লেস ওয়ালকার্ট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল আজ। আজ ১৯ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালকার্ট থেকে ওয়ালটন এসএইট (S8) মোবাইল ফোন অর্ডারের মাধ্যমে ওয়ালকার্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন এর ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ। অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার ওয়ালটন।…
যাত্রা শুরু করলো দেশের প্রথম ডিজিটাল জাতীয় দৈনিক নয়া শতাব্দী। গত ১১ ডিসেম্বর শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পত্রিকার উদ্বোধন ঘোষণা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী । উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সাংবাদিকগণ জাতিকে সঠিক পথ দেখায়। আমরা নয়া শতাব্দীর কাছ থেকে সঠিক খবরগুলো পাব বলে আশা করি।’ বক্তব্যে পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাঈম সালেহীন বলেন, ‘১২ পাতার পত্রিকায় সব খবর দেওয়া সম্ভব নয় বলে নয়া শতাব্দী পত্রিকা ও ওয়েবের মধ্যে সরাসরি ডিজিটাল কানেকশন থাকবে। একই সঙ্গে আমরা একটা ডিজিটাল কর্নার করেছি যার প্রতিটি সেগমেন্ট…
বিজয়ের মাস উপলক্ষে গ্রাহকদের বেশি লাভ দিতে সারা দেশের ১২৬টির বেশি ব্র্যান্ডে এবং আড়াই হাজারেরও বেশি আউটলেটে কেনাকাটায় বিশেষ ক্যাশব্যাক বা ডিসকাউন্ট অফার চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এই অফারের আওতায় ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন ১৬% পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক। সম্প্রতি ‘উৎসবের খুশি নগদ-এ বেশি’ শিরোনামে একটি ক্যাম্পাইন চালু করেছে ‘নগদ’। ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। ‘নগদ’-এর এই ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটায় যেসব সেক্টরে এই অফার মিলবে, তার মধ্যে সুপারস্টোর, রেস্টুরেন্ট, এয়ারলাইনস, ফ্যাশন প্রোডাক্ট, ই-কমার্স, ইলেকট্রনিক্স, ফুটওয়্যার, ফার্নিচার, হোটেল, ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি, এক্সেসরিজ, ট্যুর অ্যান্ড ট্রাভেলস অন্যতম। উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ডের ক্যাটাগরির…
বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে (ই-কেওয়াইসি) বিকাশে যুক্ত হয়েছেন এমন গ্রাহকদের জন্য ডিজিটাল ঋণ চালু করেছে সিটি ব্যাংক। যাঁরা বিকাশ অ্যাপস ব্যবহার করছেন ও নিয়মিত বিভিন্ন ধরনের লেনদেন করেন, তাঁরাই শুধু এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এসব গ্রাহক বিকাশ অ্যাপসের ‘লোন’ বিভাগে কয়েক ক্লিকেই তাৎক্ষণিক ঋণ নিতে পারেন। এ জন্য কোনো নথিপত্র ও নমিনি বা জামিনদার লাগবে না। সিটি ব্যাংক ও বিকাশের নতুন এই সেবা চালুর মাধ্যমে ডিজিটাল ক্ষুদ্রঋণের যুগে প্রবেশ করল বাংলাদেশ। নানা মানদণ্ডের ভিত্তিতে বিকাশের উপযুক্ত গ্রাহকেরা ৯ শতাংশ সুদে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন মাস। তবে সবাই এই ঋণ পাচ্ছেন না।…
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্র অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান যাদরো ডটকম। ১৬ ডিসেম্বর সকালে রাজধানীর পল্লবীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ইনজেনিয়াস কেয়ারে এ আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন যাদরো ই-কমার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর যাদব দেবনাথ এবং যাদরো ই-কমার্স লিমিটেড এর গ্লোবাল সিইও রোলান্ড দেবনাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর পরিচালক আসিফ আহনাফ। যাদরো ই-কমার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর যাদব দেবনাথ বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা বাংলাদেশের বিশাল উন্নয়নের অগ্রযাত্রা দেখছি। আমাদের নতুন প্রজন্মের সন্তানদের মধ্যে কিছু বিশেষ চাহিদা সমম্পন্ন…
আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নির্বাচনে রাসেল আহমেদ এর নেতৃত্বে “ওয়ান টিম” ঘোষণা করা হয়েছে। টিম ক্রিয়েটিভ এর রাসেল আহমেদ এর নেতৃত্বে এই প্যানেলে রয়েছেন দেশের প্রযুক্তিখাতের কয়েকজন শীর্ষ ও পরিচিত মুখ, তাদের মধ্যে চালডাল ডট কম এর সিওও জিয়া আশরাফ, গিগা টেক লিমিটেড এর সিইও সামিরা জুবেরি হিমিকা এবং পাঠাও এর সিইও ফাহিম আহমেদ অন্যতম। সাধারণ বিভাগ – ১। রাসেল টি. আহমেদ, টিম ক্রিয়েটিভ ২। সামিরা জুবেরি হিমিকা, গিগা টেক লিমিটেড ৩। রেজওয়ানা খান, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড ৪। একেএম আহমেদুল ইসলাম বাবু, টেকনোগ্রাম লিমিটেড ৫। আবু দাউদ খান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড ৬। জিয়া আশরাফ,…
টেলিটকের মাধ্যমে দেশে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি ফাইভজি সেবার উদ্বোধন হতে যাচ্ছে ১২ ডিসেম্বর রবিবার। ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ এ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রবিবার সন্ধ্যা ৭টায় এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি জানান, প্রাথমিকভাবে টেলিটকের মাধ্যমে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া এভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় এই সেবা চালু হবে। মোস্তাফা জব্বার মন্ত্রী বলেন, উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণটি ডিজিটাল প্রযুক্তি বিকাশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০০৮ সালের…
দেশে প্রথমবারের মতাে আয়ােজিত হয়েছে ইনফ্লুয়েন্সার ভিত্তিক রেড-কার্পেট মেগা-ইভেন্ট ‘দ্য মার্ভেল অব টুমরাে’। দ্য ইয়াের্স ট্রলি-এর গবেষণা ভিত্তিক ইনফ্লুয়েন্সর ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘দ্য মার্ভেল-বি ইউ’ কর্তৃক মেগা-ইভেন্টটি আয়ােজিত হয়। দেশের যেসকল সােশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাদের কাজের মাধ্যমে গত দুই বছরে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছে, তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানই ছিলাে এই আয়ােজনের মূল উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপােষক সীমা হামিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু), এমপি। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে জড়িত অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ১৫টি ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ…
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থাপিত “মুজিব কর্ণার” এর উদ্বোধন করা হয়েছে আজ। এছাড়াও হোটেলের সীমানা প্রাচীরের দেয়াল সাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের নানান ছবি দিয়ে। আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মুজিব কর্নার ও ওয়াল ব্র্যান্ডিং (দেওয়াল চিত্র) উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের…
বাঙালি জাতির দুটি অভূতপূর্ব সন্ধিক্ষণে এ বছর ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি আমরা। এমনি স্মরণীয় মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেরণাদায়ী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়নে আমরা কতটা সফল তা মানুষের কাছে তুলে ধরার দায়বদ্ধতা যেমন রয়েছে, তেমনি বিশ্বে ডিজিটাল বিপ্লবের প্রেক্ষাপটে সদ্য স্বাধীন বাংলাদেশে বিজ্ঞান, কারিগরি ও আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভিত যার হাত ধরে রচিত হয়েছিল, প্রাসঙ্গিকভাবে তাও তুলে ধরার প্রয়োজন রয়েছে। ডিজিটাল বিপ্লবের শুরু ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কারের ফলে। ইন্টারনেটের সঙ্গে ডিভাইসের যুক্ততা মানুষের দৈনন্দিন জীবন, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, উৎপাদনে প্রভাব…

