লেখক: ই-কমার্স বার্তা
শিক্ষা ক্যাটেগরিতে সেরা স্টার্টআপ উদ্ভাবনী অ্যাওয়ার্ড পেয়েছে দেশের শীর্ষ এই ধরনের প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল। রোববার (৬ মার্চ) উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত ‘৪র্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’ এ টেন মিনিট স্কুল কে এই স্বীকৃতি দেওয়া হয়। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের বলরুমে এ অনুষ্ঠানে ৩৮ উদ্ভাবন, ১৮ জন বিজয়ী এবং ২০ জনকে সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই অনুষ্ঠানে। ‘৪র্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ. ই মুস্তাফা ওসমান তুরান এবং বিশেষ অতিথি হিসেবে…
ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে ১১ মার্চ ২০২২ তারিখে আয়োজিত হতে যাচ্ছে ডানো ব্র্যান্ডটক ৩.০ পাওয়ার্ড বাই ওয়ালটন ও দারাজ। ‘স্টোরিজ অফ সাস্টেনিবিলিটি’ থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কর্পোরেট ভূবনের ২০ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে করোনাকালীন সময়ে ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং ব্র্যান্ডকে প্রতিকূলতায় ও প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকার বিষয় নিয়ে আলোচনা করবেন। ব্র্যান্ডটক দেশের মার্কেটিং পেশাজীবীদের কাছে নতুন তত্ত্ব শেখা, ইনসাইট জেনারেট করা এবং নিজেদের মাঝে নেটওয়ার্কিং বৃদ্ধি করার জনপ্রিয় ইভেন্ট। রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত হবে এবারের ডানো ব্র্যান্ডটক ৩.০। বেলা ৩ টা থেকে শুরু করে রাত…
ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আজ (সোমবার) আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আইসিটি বিভাগের পক্ষে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ : স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন-এর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এর পক্ষে পরিচালক (যুগ্মসচিব) এ এন এম…
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবতায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ ২৬ শে ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কনফারেন্স হলে বিকাল ৪ টায় এই গোলটেবিল বৈঠক শুরু হয়। আশরাফুল ইনসান ইভান এর উপস্থাপনায় এই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ আলমাস কবীর, সভাপতি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, শহীদ উল মুনির, সভাপতি, বিসিএস, ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রো- ভিসি, নর্দার্ণ বিশ্ববিদ্যালয়, তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউট সোর্সিং (বাক্কো) , কাজী রাকিব উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা ও প্রধান…
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ৬৪ জেলায় এডুকেশন ও এন্টারটেইনমেন্ট সেন্টার তৈরি করা হবে আইসিটি বিভাগের উদ্যোগে যেখানে সারাদিনব্যাপী তথ্যপ্রযুক্তি শিক্ষার পাশাপাশি দেশপ্রেম নির্ভর সংস্কৃতি চর্চা করা হবে। ২৩ ফেব্রুয়ারী আইসিটি বিভাগের উদ্যোগে মুজিব অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধাণ অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য গান, কবিতা ও চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করেছি মুজিব অলিম্পিয়াডের মাধ্যমে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুন আদর্শে উজ্জীবিত ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে। আমরা চাই তরুন প্রজন্ম দেশপ্রেমিক ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে উঠে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে অবদান…
মহান ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি উদযাপনে ভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য চট্টগ্রামের ১৯ জন বরেণ্য ভাষাসৈনিককে শ্রদ্ধা জানানাের উদ্যোগ নিয়েছে এমএফএস নগদ ও নিউজপোর্টাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ শীর্ষক বিশেষ এই যৌথ প্রকাশনার মােড়ক উন্মােচন করেছে ‘নগদ’-দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আজ রােববার ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ এই ম্যাগাজিনের মােড়ক উন্মােচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশিষ্ট মুক্তিযােদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক…
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সদস্যদের অংশগ্রহণে ‘ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ১৯ ফেব্রুয়ারি শনিবার ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে সকাল ১১টায় এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, বিশ্বব্যাপী ইলেক্ট্রনিক এবং ইলেকট্রিক্যাল বর্জ্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ই-বর্জ্যের ব্যবস্থাপনার জন্য দেশে নীতিমালা প্রণিত হয়েছে। ই-বর্জ্য ব্যবস্থাপনায় এখন থেকে উদ্যোগ নিতে হবে। সরকারকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য আজকের এই কর্মশালাটি গুরুত্বপূর্ণ। বিসিএস সমসাময়িক বিষয়গুলো সদস্যদের জানাতে প্রতিনিয়ত কর্মশালার আয়োজন চলমান রাখবে। অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বিসিএস সভাপতি…
মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে বিশেষ ক্যাশব্যাক সুবিধা দিয়ে বাজারে যাত্রা করল ই-কমার্স প্ল্যাটফর্ম বিডি হট ডিলস (https://www.bdhotdeals.com)। এক্সক্লসিভ এই অফারে নগদ-এর মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন পণ্য বুকিং করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযােগ পেতে পারেন গ্রাহক। রাজধানীর বনানীতে গতকাল বৃহস্পতিবার বিডি হট ডিলস-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘােষণা করা হয়। এ সময় বিডি হট ডিলস-এর চেয়ারম্যান নজমুল সায়াদাত ও ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মাে. শিহাব উদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, মানুষের জীবনে ডিজিটাল সেবা নিশ্চিত করার প্রধান হাতিয়ার হলাে তার কেনাকাটা ও লেনদেনকে ডিজিটাল করে…
দেশের অন্যতম শীর্ষ ই-লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল উন্মোচন করলো তাদের নতুন আইইএলটিএস কোর্স। এই কোর্সের ইন্সট্রাক্টর মুনজেরিন শহীদ যার আইএলটিএস ব্যান্ড স্কোর ৮.৫। তিনি সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ইতিমধ্যেই তিনি সহজ কথায় ইংরেজি পড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন সবার কাছে। আইইএলটিএস এর প্রস্তুতি সম্পর্কে মুনজেরিন শহীদ বলেন, “যেহেতু এটি একটি পরীক্ষা তাই রাতারাতি ভালো করার কোনো উপায় নেই। তবে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করলে ভালো স্কোর করা অসম্ভব কিছু নয়। চারটি সেকশনেই সমান গুরুত্ব দিয়ে কার্যকরভাবে নিয়মিত পড়তে হবে, প্রয়োজনে পরীক্ষার আগে মক টেস্ট দিতে হবে।” মুনজেরিন শহীদ আরও বলেন, ‘অনেকেই জানতে চান অনলাইনে পরিপূর্ণ প্রস্তুতি…
আসন্ন ২০২২-২৩ অর্থবছরে ই-কমার্স বান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে আজ ১৬ ফ্রেব্রুয়ারী জাতীয় রাজস্ব বোর্ড ও ই-ক্যাব এক মত বিনিময় সভায় মিলিত হয়। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম এর সভাপতিত্বে বোর্ডের উধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। ই-ক্যাবের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এসোসিয়েশন এর প্রেসিডেন্ট শমী কায়সার। ই-ক্যাবের বাজেট বিষয়ক প্রস্তাবের মধ্যে রয়েছে ই-কমার্স সেক্টরকে উৎসে করের আওতা বহি:ভূতকরণ, ই-কমার্স সেক্টরের মার্কেটপ্লেস ও রিটেলারকে ভিন্নভাবে সংজ্ঞায়িতকরণ, ই-কমার্সের গুদামঘর বা ফুলফিলমেন্ট সেন্টারের ভাড়ার উপর থেকে ভ্যাট প্রত্যাহারকরণ এবং প্রচলিত দোকানের সাথে ই-কমার্সের ভ্যাট ট্যাক্স বৈষম্য নিরসন। এছাড়া ই-ক্যাবের পক্ষ থেকে ভ্যাট প্রক্রিয়া ডিজিটালাইজড করার প্রস্তাব করা হয়। ই-ক্যাবের…

