লেখক: ই-কমার্স বার্তা

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি অপো এআই সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। নতুন এই সেন্টারের লক্ষ্য হলো এআই ও এর প্রয়োগের পর্যবেক্ষণ ও বিকাশের মাধ্যমে অপোর এআই সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীদের জন্য বৃহৎ পরিসরে এআই ভিত্তিক পণ্য ও ফিচারের উপর গবেষণা করা। এর মাধ্যমে অপো ব্যবহারকারীদেরকে এআইয়ের সেরা অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। অপো ঘোষণা করেছে যে, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে অপো রেনো ১১ সিরিজটিতে উদ্ভাবনী অপো এআই ইরেজার ফাংশনসহ বিভিন্ন উন্নত জেনারেটিভ এআইয়ের সুবিধা যোগ করা হবে। এই অগ্রগতিগুলি এআইয়ের ক্ষেত্রে অপোর অগ্রগামী ভূমিকা ও বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য এআইয়ের ব্যবহার সহজ করতে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। “ফিচার ফোন এবং স্মার্টফোনের…

Read More

 বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আর আগামী আগস্টে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে—এমন তথ্য পেয়ে ব্যবহারকারীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। অবশেষে গতকাল শুক্রবার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে গুগল।  এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে গুগল বলেছে, জিমেইল বন্ধ হচ্ছে না। এই সেবা চলমান থাকবে। কয়েক দিন ধরে গুগল থেকে জিমেইল ব্যবহারকারীদের কাছে পাঠানো একটি ই–মেলের একটি ভুয়া স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছিল। সেই স্ক্রিনশটে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে জিমেইলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আর আগস্টের পর জিমেইল কোনো মেইল আদান-প্রদান ও সংরক্ষণ সমর্থন করবে না। এক্স ও টিকটকে স্ক্রিনশটটি কয়েক হাজারবার শেয়ার হয়েছে। একাধিক…

Read More

গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় আবার গতি পেয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে শনিবার প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া। তাঁর সঙ্গে আরও আছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার। প্যারিসে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা তিন দেশ মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ইসরায়েলের প্রতিনিধিদল। এর আগে চলতি সপ্তাহে তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক। তেল আবিবের এ বৈঠকের আগে তিনি মিসরের রাজধানী কায়রোয় অন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন। এর আগে কায়রোতে এই মধ্যস্থতাকারীরা গাজার শাসকগোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল…

Read More

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি নোট ৫০’ মডেলের ফোনটি পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না। শুধু তা-ই নয়, ধুলাও জমে না ফোনটিতে। ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা যথাক্রমে ৬৪ ও ১২৮ গিগাবাইট। সংস্করণ ভেদে ফোনটির দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১০ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটিতে অক্টাকোর প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফলে চার্জ নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ফোনটির পেছনে ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল…

Read More

সমুদ্রের কিছু বড় প্রজাতির তিমি যেভাবে অদ্ভুত ও জটিল গান তৈরি করে—সে রহস্য সমাধানের দাবি করেছেন ডেনমার্কের গবেষকেরা। তাঁরা হাম্পব্যাক ও বালিন প্রজাতির তিমি নিয়ে গবেষণা করেন। তাঁদের দাবি, এ ধরনের তিমির শরীরে বিশেষ এক ধরনের ‘ভয়েস বক্স’ বা স্বর তৈরির স্থান থাকে। তিমি এই স্বরযন্ত্র বা ভয়েস বক্সের মাধ্যমে পানির নিচে গানের মতো শব্দ তৈরি করে। এই শব্দ দিয়ে তিমি সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে। গবেষণাসংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। ওই নিবন্ধে গবেষকেরা দাবি করেছেন, সমুদ্রে চলাচলকারী জাহাজ যে শব্দ তৈরি করে, তা সামুদ্রিক এসব বড় তিমির যোগাযোগপ্রক্রিয়াকে ব্যাহত করে।গবেষকদের মতে, তিমির গানের যে তরঙ্গদৈর্ঘ্য থাকে, তা খুবই স্বল্প।…

Read More

বিরোধী দলগুলোর বিক্ষোভ ও বিরোধী নেতা–কর্মীদের গ্রেপ্তারের মধ্যেই শনিবার শপথ নিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবনির্বাচিত আইনপ্রণেতারা (এমপিএ)। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর এ নিয়ে দেশটির দুই প্রদেশের নবনির্বাচিত আইনপ্রণেতারা শপথ নিলেন। এর আগে শুক্রবার পাঞ্জাব প্রদেশের অন্তত ৩১৩ এমপি এ শপথ নেন। পাকিস্তান নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী সিন্ধু প্রাদেশিক পরিষদে সর্বোচ্চ ৮৪টি আসন পেয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন দল পিপিপি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮টি আসনে জয়ী হয়েছেন এমকিউএম–পি। এ ছাড়া পিটিআই সমর্থিতসহ ১৪ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ) ও জামাত–ই–ইসলামি (জেআই) দুটি করে আসন পেয়েছে। সিন্ধুর মুখ্যমন্ত্রী হিসেবে সৈয়দ মুরাদ আলি শাহকে মনোনয়ন দিয়েছে পিপিপি।…

Read More

বার্তা আদান–প্রদানের পাশাপাশি হোয়াটসঅ্যাপে নিয়মিত অডিও এবং ভিডিও কল করেন অনেকেই। কোনো ব্যক্তিকে বা গ্রুপে কল করা হলে কল করার ইতিহাস সংরক্ষণ করে রাখে হোয়াটসঅ্যাপ। ফলে অন্য কোনো ব্যক্তি ফোনটি ব্যবহার করলে কল করার ইতিহাস সহজেই জানতে পারেন। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে কল করার ইতিহাস মুছে ফেলা যায়। হোয়াটসঅ্যাপে কল করার ইতিহাস মুছে ফেলার পদ্ধতি দেখে নেওয়া যাক। নির্দিষ্ট ব্যক্তির পাশাপাশি একসঙ্গে সব কলের ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরে থাকা ‘কলস’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর নির্দিষ্ট ব্যক্তিকে করা কলের ইতিহাস মুছে ফেলার জন্য সেই ব্যক্তির নামের ওপর ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এবার ওপরে প্রদর্শিত…

Read More

ভারতের বিজেপি শাসিত আসামে হিমন্ত বিশ্বশর্মার সরকার গতকাল শুক্রবার রাতে আসামের মুসলমান বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্তকরণ আইন (১৯৩৫) বাতিল করেছে। রাজ্যের এক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেছেন, এই আইন খারিজের মাধ্যমে রাজ্যে সবার জন্য এক আইনের লক্ষ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকারএত দিন সংশোধিত আইনে মুসলিম নিবন্ধকের (রেজিস্ট্রার) মাধ্যমে মুসলিম বিবাহ ও বিচ্ছেদের নিবন্ধন করা হতো। ১৯৩৫ সালের মুসলমান বিবাহ আইন বাতিলের ফলে মুসলমান বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্ত করতে এখন আর নিবন্ধক বা কাজির প্রয়োজন হবে না। জয়ন্ত মল্লবরুয়া বলেন, সব মুসলমান বিবাহ-সম্পর্কিত বিষয় এখন বিশেষ বিবাহ আইনের অধীনে পরিচালিত হবে। বর্তমানে আসামে যে…

Read More

আগামী চার বছরে ই-কমার্সের বাজার আরও প্রায় ৪০০ কোটি ডলার বাড়বে। বর্তমান বাজারদরে এর পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা। ২০২২ সাল শেষে ই-কমার্সের বাজারের আকার ছিল ৬৬০ কোটি ডলার। এই বাজার আগামী চার বছরে আরও বাড়বে। ২০২৬ সাল নাগাদ তা বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৫০ কোটি ডলার। বর্তমান বাজারদরে এর পরিমাণ ১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি।  বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর একটি গবেষণার হিসাব দিয়ে ই-কমার্সের বাজার সম্প্রসারণের সম্ভাবনার এ চিত্র তুলে ধরা হয়েছে সম্প্রতি। ফেসবুকে সক্রিয় এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ। ২০২৭ সালে ওটিটি প্ল্যাটফরম ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ১ কোটি…

Read More

আজ ১১ ফাল্গুন,১৪৩০ বঙ্গাব্দ, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে ইতিহাস একাডেমীর আয়োজনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ১৯তম আন্তর্জাতিক সম্মেলন ২০২৪ ঢাকাস্থ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড: এ. কে. এম শাহনাওয়াজ, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো: রোকন-উদ-দৌলা,ট্রেজারার,ইতিহাস একাডেমি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক ড: শরীফ উদ্দিন আহমেদ। সম্মেলনে অধ্যাপক ড: সামিনা সুলতানাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সেইসাথে সেরা ছয় প্রাবন্ধিককে বিভিন্ন ক্ষেত্রে ইতিহাসবিদ “নীহাররঞ্জন রায় স্মৃতি পুরষ্কার ( প্রাচীনযুগ),…

Read More