লেখক: ই-কমার্স বার্তা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান – শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) এবং ড. মাহবুবুর রহমান মোল্লা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআরআইএসটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের আওতায় ফি সংগ্রহ, পে রোল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সহ ব্যাংকিং সংশ্লিষ্ট বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) এবং ড. মাহবুবুর রহমান মোল্লা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআরআইএসটি)-এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা, এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর কবির, এবং এস…

Read More

দেশে টেকসই ড্রাইভিং অভিজ্ঞতায় নতুন যুগের সূচনা  বিওয়াইডি’র সাথে টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের এখনই সময়। দেশের অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। বাংলাদেশে বিওয়াইডি গাড়ির পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড দেশের বাজারে বিওয়াইডি সিল গাড়ি উন্মোচন করে। নিজেদের ফ্ল্যাগশিপ গাড়ি বিওয়াইডি সিল উন্মোচনের মাধ্যমে এদেশে যাত্রা শুরু করল ব্র্যান্ডটি।    সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “দেশ ও পরিবেশের স্বার্থে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৩০ সালের মধ্যে দেশে ব্যবহৃত মোটরযানের অন্তত ৩০ শতাংশ বিদ্যুচ্চালিত গাড়িতে রূপান্তরে সরকারের লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে অনবায়নযোগ্য জ্বালানির…

Read More

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। দেশের স্নাতক তৃতীয় বর্ষ বা এর উপরের পর্যায়ের শিক্ষার্থীরা তাদের সিভি পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দেশের শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান/দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি মজবুত আইসিটি অবকাঠামো গড়ে তুলতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে হুয়াওয়ে। হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে শনিবার আয়োজিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ-এর উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদও অন্যান্য অতিথিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট এবং হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেংয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এই বছর পুরস্কার হিসেবে বাংলাদেশ রাউন্ডের চ্যাম্পিয়ন পাবে হুয়াওয়ে মেটবুক, প্রথম রানার আপ পাবে হুয়াওয়ে প্যাড এবং দ্বিতীয় রানার আপ পাবে হুয়াওয়ে স্মার্ট ওয়াচ। এর পাশাপাশি, এশিয়া প্যাসিফিক রাউন্ডের শীর্ষ দুইটি প্রজেক্ট টিমের সদস্যরা পাবে চীন ভ্রমণের সুযোগ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “চীন ও হুয়াওয়ে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে সহায়তা করে আসছে।“এই প্রতিযোগিতাটি আয়োজন করার তিনি হুয়াওয়েকে ধন্যবাদ জানান, এবং এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের তরুণ এই ধরণের সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে…

Read More

নিয়মিত আপডেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ বাজারে আনছে কোয়ালকম। এই চিপ অ্যান্ড্রয়েড ফোনের পারফরম্যান্সকে আরও উন্নত করবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে নতুন চিপের উন্মোচন সম্পর্কে তথ্য দেন কোয়ালকমের প্রধান বিপণন কর্মকর্তা ডন ম্যাকগুয়ার। নতুন চিপের নামসহ উন্মোচনের তারিখও এই পোস্টের মাধ্যমে জানিয়ে দেন তিনি। গত বছরের অক্টোবরে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ উন্মোচন করে কোম্পানিটি। ম্যাকগুয়ার আরও বলেন, স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ আরও উন্নত হবে। মোবাইল চিপের জন্য কোম্পানির ওরিয়ন সিপিইউ ব্যবহার করা হবে। আর কম্পিউটারের জন্য স্ন্যাপড্রাগন এক্স এলাইট সিলিকন ব্যবহার করা হবে। অরিয়ন সিপিইউ স্ন্যাপড্রাগন এক্স এলাইট সিরিজের…

Read More

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর এবার জাতীয় পরিষদের নেতা বা প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়ে ওই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছেন। তাঁদের প্রার্থী পিটিআই নেতা ওমর আইয়ুব। প্রধানমন্ত্রী পদে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রার্থী শাহবাজ শরিফের। আজ শনিবার দুই দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জাতীয় পরিষদের সচিবালয় থেকে আজই দুজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামীকাল রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী পদে ভোট হওয়ার কথা। জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যরা গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। এর আগে গত…

Read More

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাকঘরকে মেইল ডেলিভারি থেকে সার্ভিস ডেলিভারিতে এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনবান্ধব ও স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে রেগুলেটর থেকে ফ্যাসিলিটেটরে রূপান্তরে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে পোস্ট অফিস এ্যাক্ট ১৮৯৮ এবং টেলিকম এ্যাক্ট ২০১০ এর সংশোধন বিষয়ক এক পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, পোস্ট অফিস অ্যাক্ট-১৮৯৮-এর অধীন প্রতিষ্ঠিত ডাক অধিদফতরের ওপর জনগণের আস্থা সুসংহত এবং স্মার্ট বাংলাদেশের উপযোগী সেবা নিশ্চিত করার প্রয়োজনে গ্রাহকবান্ধব ও স্মার্ট প্রযুক্তিবান্ধব সময়োপযোগী আইন প্রণয়ণের প্রয়োনীয়তা অপরিহার্য। কুরিয়ার…

Read More

নিজেদের তৈরি বৈদ্যুতিক স্পোর্টসকার ‘রোডস্টার’-এর নতুন সংস্করণের গাড়ি তৈরি করছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত গাড়িটি সেকেন্ডে শূন্য থেকে ৯৭ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। এক্সে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, নতুন সংস্করণের রোডস্টারের নকশা চূড়ান্ত করা হয়েছে। টেসলা ও স্পেসএক্সের যৌথ অংশীদারত্বে গাড়িটি তৈরি করা হবে। ২০১৭ সাল থেকেই রোডস্টারের নতুন সংস্করণ তৈরির গুঞ্জন চলছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে বহুবার গুজব ছড়িয়েছে অনলাইনে। ইলন মাস্কের ঘোষণার পর এবার সত্যি সত্যিই নতুন সংস্করণের রোডস্টার গাড়ি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, রোডস্টারের পুরোনো সংস্করণের গাড়িটি ৩ দশমিক ৭ সেকেন্ডের মধ্যে…

Read More

ভয়ানকভাবে প্লাস্টিক দূষণের মুখে পড়ছে পৃথিবী। প্রাণ ও পরিবেশ কেউই যেন রেহাই পাচ্ছে না প্লাস্টিকের থাবা থেকে। মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ মিলেছে বেশ আগেই। এবার মানুষের নাড়ি ও ধমনিতেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। মানবস্বাস্থ্যের ওপর মাইক্রোপ্লাস্টিকের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা। নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউ ক্যাম্পেন বলেন, ‘আমরা মানুষের নাড়িতে প্লাস্টিকের উপস্থিতি দেখতে পেয়েছি। নাড়িতে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব নতুন স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। প্রদাহজনিত অন্ত্রের রোগ থেকে শুরু করে ৫০ বছরের কম বয়সী ব্যক্তিদের কোলন ক্যানসারের জন্য দায়ী মাইক্রোপ্লাস্টিক। এসব কণার কারণে…

Read More

বাংলাদেশসহ পাঁচটি বাজারে কার্যক্রম পরিচালনাকারী আলিবাবার দক্ষিণ এশীয় ই-কমার্স শাখা দারাজ গ্রুপ ‘অনেক’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। “অনেক বিবেচনার পর, আমরা সম্মিলিতভাবে আরও সুসংহত এবং চটপটে কাঠামো গ্রহণের সিদ্ধান্তে পৌঁছেছি। অনিচ্ছা সত্ত্বেও আমরা দারাজ পরিবারের অনেক সম্মানিত সদস্যকে বিদায় জানাব। নাম প্রকাশে অনিচ্ছুক দারাজ বাংলাদেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের অনেক কর্মীও ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন। দারাজ গ্রুপ আজ দুপুর ১২টার দিকে একটি টাউন হলের আয়োজন করেছে এবং দারাজ গ্রুপের সিইও জেমস ডং আসন্ন ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের অবহিত করেছেন। গত মাসে বিজার্কে মিক্কেলসেন পদত্যাগ করার পর দারাজের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ডং। দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে প্রায় ৯০০ জন ফুলটাইম…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করা হবে। প্রতিমন্ত্রী বলেন কয়লা, তেল ও গ্যাসসহ জ্বালানি আমরা যে দামে কিনতাম, সেখানে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। গত বছরে মারাত্মকভাবে এই পরিবর্তন এসেছে। যে কারণে ডলারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় করার চিন্তাভাবনা করছিলাম। জ্বালানির বিষয়ে একটি ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। এই কার্যক্রম ১ মার্চ থেকে শুরু হবে। কাল-পরশুর মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, আমরা বিদ্যুতে জ্বালানির দাম সমন্বয় করেছি। বিদ্যুৎকেন্দ্রগুলো যে দামে গ্যাস নিত, সেখানে আমরা ৭০ পয়সার মতো সমন্বয় করেছি। তেলের…

Read More