লেখক: ই-কমার্স বার্তা

হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক বার্তা পাঠিয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যায়। কখনো কখনো একই বার্তা অনেককে পাঠানোর প্রয়োজন হয়। আলাদা করে প্রত্যেককে মেসেজ পাঠানো সময়সাপেক্ষ ও বিরক্তিকর হয়ে ওঠে। তবে একসঙ্গে একাধিক ব্যক্তিকে বার্তা পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপের ব্রডকাস্ট সুবিধা ব্যবহার করতে হয়। দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপে একসঙ্গে একাধিক ব্যক্তিকে বার্তা পাঠানো যায়। স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। ওপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। পপআপে দেখানো অপশন থেকে নিউ ব্রডকাস্ট অপশন নির্বাচন করতে হবে। এরপর কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম নির্বাচন করতে হবে। একটি ব্রডকাস্টে সর্বোচ্চ ২৫৬ জনকে নির্বাচন করা যাবে। এরপর একটি চ্যাটবক্স চালু হবে। চ্যাটবক্সে কাঙ্ক্ষিত বার্তা…

Read More

দেশের দ্রুত বর্ধণশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর মাধ্যমে গ্রাহকের মাসিক কিস্তি সংগ্রহ ও কর্মীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ইফাদ অটোস ও উপায় এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইফাদ অটোস লিমিটেডের নির্বাহী পরিচালক উথিয়া বকশী আবির ও উপায় এর চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইফাদ অটোস লিমিটেডের গ্রাহকরা তাদের মাসিক কিস্তি উপায় এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। একইসাথে ইফাদ অটোস এর কর্মীদের বেতন-ভাতা উপায় এর মাধ্যমে প্রদান করতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপায় এর চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান বলেন, “ইফাদ অটোস এর বিভিন্ন কারখানার কর্মীদের…

Read More

বুধবার প্রতিষ্ঠানটির বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, চলতি বছরের শেষের দিকে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আরও কিছু প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। কুক বলেন, আইফোন নির্মাতা “জেনারেটিভ এআইয়ের জন্য অবিশ্বাস্য যুগান্তকারী সম্ভাবনা দেখতে পাচ্ছে, এ কারণেই আমরা বর্তমানে এই ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করছি। আমরা বিশ্বাস করি, উৎপাদনশীলতা, সমস্যা সমাধান এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের জন্য রূপান্তরমূলক সুযোগের দ্বার উন্মোচন করবে। বুধবার কুক যুক্তি দিয়েছিলেন যে অ্যাপলের পণ্যগুলিতে পর্দার পিছনে এআই ইতিমধ্যে কাজ করছে তবে এই বছরের শেষের দিকে স্পষ্ট এআই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আরও খবর আসবে। এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়,…

Read More

প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা বাড়ানোর পাশাপাশি উন্নত গ্রাহকসেবায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সভা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। আজ খুলনার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের পারফরমেন্স, কৌশলগত নির্দেশনা ও ভবিষ্যৎ উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন ব্যাংকের অংশীদাররা। ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়াসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সভার অন্যতম উদ্দেশ্য ছিল খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ইউসিবির পারফরমেন্স নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা। সভায় বর্তমান কৌশলগুলোর মূল্যায়ন ও গ্রাহকের ধারাবাহিকভাবে পরিবর্তনশীল চাহিদা…

Read More

অবশেষে শীতকে বিদায় জানানোর সময় এসে গেছে; ধীরে ধীরে বাড়তে থাকা তাপমাত্রা নিয়ে মাথার ওপর আবার হাজির হচ্ছে সূর্য! উষ্ণ বসন্ত আর গরমের ছোঁয়ায় বিদায় নিতে শুরু করেছে হিমেল বাতাস। আর এই সময় এয়ার কন্ডিশনারের মতো হোম অ্যাপ্লায়েন্স ঠিকঠাকভাবে কাজ করছে কি না তা আগেই দেখে নেয়া দরকার। শীতের এই দীর্ঘ বিরতির পর সামনের গরমে এসির ঠিকভাবে কাজ করার জন্য তাই আগেই কিছু যত্নআত্তি নেয়া প্রয়োজন। আমরা আজ জানব কীভাবে গ্রীষ্মের তাপপ্রবাহ শুরু হওয়ার আগেই এসিকে ঠিকভাবে প্রস্তুত করে নেয়া যায়: ভেতরে-বাহিরে পরিষ্কার করে নিন এসির সক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করতে হলে এটিকে ভেতরে বাহিরে দুই দিকেই সমানভাবে পরিষ্কার করে নেয়া…

Read More

যুগের পর যুগ ধরে রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করলেও তাদের নাগরিক বলে স্বীকার করে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এমনকি কয়েক বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের ওপর জাতিগত নিধন অভিযান চালালে প্রতিবেশী বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেন লাখ লাখ রোহিঙ্গা। তবে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের জেরে বেকায়দায় পড়ে এবার রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির জান্তা সরকার। অবশ্য এ জন্য একটি শর্ত দেওয়া হয়েছে। শর্তটি হলো- রোহিঙ্গাদের মিয়ানমারের সেনাবাহিনীতে যোগদান করতে হবে।এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি। রাখাইন রাজ্যের রোহিঙ্গা বাসিন্দা ও অধিকারকর্মীরা বলছেন, রোহিঙ্গা পুরুষরা সেনাবাহিনীতে যোগদান করলে প্রত্যেককে এক বস্তা চাল, নাগরিকত্ব সম্মিলিত পরিচয়পত্র এবং…

Read More

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) উন্নতমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করেছে হুয়াওয়ে। হাই-এন্ড, ফ্যাশন-ফরওয়ার্ড ও প্রযুক্তিবান্ধব এসব ফ্ল্যাগশিপ পণ্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে হুয়াওয়ে মেট ৬০ আরএস আলটিমেট ডিজাইন, হুয়াওয়ে ফ্রিক্লিপ এবং হুয়াওয়ে ওয়াচ জিটি ৪ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে হুয়াওয়ে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মাঝে উদ্ভাবনী পণ্য ও সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি তাঁদের আধুনিক, ভবিষ্যতমুখী ও ব্যক্তিগত রুচি অনুযায়ী ফ্যাশন চাহিদা মিটাতে পারবে। যুগান্তকারী স্বাস্থ্যসেবা নিয়ে আসার ক্ষেত্রে হুয়াওয়ে অগ্রণী ভূমিকা পালন করে যাবে এবং সবার জন্য বিজ্ঞানভিত্তিক স্মার্ট সলিউশন ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে। এক্ষেত্রে হুয়াওয়ের স্মার্ট উইয়ারেবলসে ব্যবহারকারীদের স্বাস্থ পর্যবেক্ষণে মূল বিষয়গুলিকে…

Read More

বিশ্বের দ্রুততম-বর্ধনশীল স্মার্টফোন কোম্পানি রিয়েলমি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ব্র্যান্ডের সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট রিয়েলমি নোট ৫০। ‘‘লং–লাস্টিং ভ্যালু কিং’’ নামে সুপরিচিত এই ফোনের মাধ্যমে স্মার্টফোন প্রেমীরা পাচ্ছেন দীর্ঘ-স্থায়িত্বের নিশ্চয়তার পাশাপাশি একেবারে কম খরচে একটি অত্যাধুনিক স্মার্টফোন কেনার সুযোগ। অসাধারণ এই ডিভাইসটির মূল্য শুরু হয়েছে মাত্র ১০,৯৯৯ টাকা থেকে। নির্ভরযোগ্যতা ও গুণগত মানের একটি সমন্বিত প্রতিফলন দেখা যায় রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনটিতে। এই মূল্য সীমার মধ্যে এটাই একমাত্র ফোন, যাতে রয়েছে ‘আইপি৫৪ রেটিং’ এর পানি ও ধূলা-রোধী সার্টিফিকেশন। আরও রয়েছে একটি কঠিন গ্লাস স্ক্রিন এবং একটি শক্তিশালী ইন্টারনাল ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, যা পড়ে গেলেও ফোনটিকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।…

Read More

বিদ্রোহীদের তোপের মুখে মিয়ানমারের জান্তা সরকার। একের পর এক শহর দখল করছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। ক্ষমতা দখলের পর বর্তমানে সবেচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা প্রশাসন। এবার তারা সরকার গঠনের কথা জানান দিয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট (পিএসএলএফ) জানিয়েছে, তারা আগামী বছরের মধ্যে সরকার গঠন করবে। মিয়ানমারের উত্তর শান রাজ্যের ৭টি শহরে এ সরকার গঠনের কথা জানানো হয়েছে। পিএসএলএফ মূলত তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) রাজনৈতিক শাখা। এটি ১৯৯২ সালে থাইল্যান্ড সীমান্তে গঠিত হয়েছিল। দেশটিতে জান্তার বিরুদ্ধে বিদ্রোহীরা জোটবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ব্রাদারহুড অ্যালায়েন্স নামের এ জোটে টিএনএলএ ছাড়াও মিয়ানমার…

Read More

কৃষিখাতে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব-সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, এমপি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষি সহায়তামূলক প্রকল্পের অধীন চাঁদপুরে কৃষি উদ্যোক্তা সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে চাঁদপুর জেলার ৮টি উপজেলা থেকে প্রায় আড়াইশ কৃষি উদ্যোক্তা এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, এমপি এবং সভাপতিত্ব করেন উপায়-ইউসিবির উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রশাসক কামরুল হাসান,…

Read More