লেখক: ই-কমার্স বার্তা
পরিবেশ-বান্ধব ফাইবারগ্লাস রিইনফোর্সড প্লাস্টিক (এফআরপি) দিয়ে তৈরি উন্নত টেলিকমিউনিকেশন টাওয়ার চালু করতে যাচ্ছে ইডটকো বাংলাদেশ ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গত সপ্তাহে স্পেনের বার্সেলোনায় আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে’ (এমডব্লিউসি) এই এমওইউ স্বাক্ষরিত হয়। এই চুক্তির বাস্তবায়ন হলে, ইডটকো বাংলাদেশ হবে দেশের প্রথম টাওয়ার কোম্পানি যারা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ফাইবারগ্লাস টাওয়ার সমাধান প্রদান করবে। এক্ষেত্রে এফআরপি টাওয়ার তৈরিতে দক্ষতাকে কাজে লাগিয়ে টেকনোলজি পার্টনার হিসেবে ইডটকো টিমের সঙ্গে যৌথভাবে কাজ করবে হুয়াওয়ে। নতুন এই এফআরপি সল্যুশন্স টাওয়ারের ওজন কমাবে ৪৪ শতাংশ পর্যন্ত এবং ৭৫ শতাংশ পর্যন্ত নির্মাণ দক্ষতা বৃদ্ধি করবে। ফলে এটি হবে দেশের…
২০১৯ সালে ভারতশাসিত কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পর মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এ উপত্যকায় আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার কয়েক সপ্তাহ আগে শ্রীনগরে জনসভায় ভাষণ দেবেন মোদি। নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠেয় এ জনসভায় হাজার হাজার লোককে জড়ো করার পরিকল্পনা করেছে। ১৯৮০-র দশক থেকে বিরোধপূর্ণ কাশ্মীর উপত্যকায় ভারতীয় শাসনের বিরুদ্ধে চলা সহিংস বিদ্রোহে হাজার হাজার মানুষ মারা গেছে। নির্বাচনে পুনরায় জিতে ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার ভারতীয় সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে প্রচারাভিযানের প্রতিশ্রুতি পূরণ করেছে। জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য নিজস্ব পতাকা,…
নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সফল হওয়ায় ‘এডুলাইফ চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির ৮ তরুণ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা। ২ মার্চ খাগড়াছড়ির পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল’ সম্মেলনে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়া ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা হলেন হাসানুল করিম, সুমন কান্তি দাস, আকাশ দাস, থৈইঅংগ্য মারমা, আনিসুর রহমান, আবদুল আউয়াল, অর্পণ চাকমা ও আইয়ুব ভূঁইয়া। এডুলাইফ আইটি ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের চার শতাধিক পেশাদার ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তাসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী এবং অতিরিক্ত…
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পাবনা জেলার ৯টি উপজেলার প্রায় ২৫০জন নির্বাচিত কৃষিউদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। বক্তব্য রাখেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জামাল উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইউসিবির শাখা ব্যবস্থাপক মো. আমানুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে…
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি ‘খুবই বিপজ্জনক’ হতে পারে। যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার বাইডেন এই সতর্কতার কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এ কথা বললেন যখন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে। এদিকে গাজায় দ্বিতীয়বারের মতো উড়োজাহাজ থেকে ত্রাণসহায়তা ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। এ প্রসঙ্গে মিত্র ইসরাইলকে বাইডেন বলেছেন, গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া নিয়ে কোনো অজুহাত চলবে না। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরাইলি বাহিনীর নির্বিচারে হামলার মধ্যে থাকা…
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টার পর থেকে বিভিন্ন দেশে মেটার মালিকানাধী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেডসে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছিলেন না। রাত ১০টার দিকে থ্রেডসে এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা সবাইকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলেছেন। রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকের সমস্যা দূর হয়। আবার এটি ব্যবহার করা যাচ্ছে, তবে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার এখনো ব্যবহার করা যাচ্ছে না। ওয়েবসাইট পর্যবেক্ষণের ওয়েবসাইট ডাউনডিটেক্টরে আজ রাত ৯ টা থেকে ৯টা ৫৩ মিনিট পর্যন্ত ৪ লাখ ৬১ হাজার ৪৮ জন ব্যবহারকারী হুট করে লগ–আউট হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, সারা পৃথিবীতে এই সমস্যা হচ্ছে। অ্যাকাউন্ট…
সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা পরিচালনাকারী প্রায় অর্ধেক ক্ষুদ্র উদ্যোগ প্রতারণামূলক গ্রাহকের শিকার বলে ঢাকায় অনুষ্ঠিত সপ্তম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন (এসএইসি) ২০২৪-এর অধিবেশনে উপস্থাপিত একটি গবেষণা পত্রে বলা হয়েছে। ‘ইমপ্যাক্ট অব সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন বিজনেস পারফরম্যান্স অব স্মল বিজনেস এন্টারপ্রাইজ ডিউরিং অ্যান্ড পোস্ট কোভিড-১৯ পিরিয়ড: দ্য কেস অব বাংলাদেশ’ শীর্ষক সেশনে ‘গ্রোথ ডায়নামিক্স’ শীর্ষক সেশনে উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাঈফা সামসাদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বলেন, ‘করোনাকালে আমরা এসএমই খাত, বিশেষ করে অনলাইন এসএমই ও ই-কমার্স প্ল্যাটফর্মের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি…
এই ম্যাচের একটা উদ্দেশ্য ছিল নিজেদের সামর্থ্য বোঝা। গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ নারী দলের কোচ সাইফুল বারী সে রকমই বলেছিলেন। নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব–১৬ মেয়েদের ফুটবলে আজ ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যটা বাংলাদেশ ভালোই বুঝিয়েছে। ৩–১ গোলের দারুণ জয়ে টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রাখলেন সুরভী, আলপি, সাথী, থুইনুই মারমারা। মেয়েদের সাফে বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই রোমাঞ্চ। কিছুদিন আগে ঢাকায় সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দুই ম্যাচই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতার। গ্রুপ পর্বে মোসাম্মাৎ সাগরিকার গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালে যোগ করা সময় সাগরিকার গোলে সমতা। এরপর তো সাডেন ডেথ নিয়ে সেই নাটক, ফলে শিরোপা ভাগাভাগি। আজ কাঠমান্ডুতে অনূর্ধ্ব–১৬ দলের ম্যাচেও সেই ঝাঁজটা থাকল।…
যার আছে আর্থিক সাক্ষরতা, সে জানে উপার্জিত অর্থের সঠিক ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতাই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত’ এই প্রতিপাদ্যের ভিত্তিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪ পালন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আর্থিক সাক্ষরতা দিবসের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী। দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, আর্থিক সেবাবঞ্চিত সাধারণ মানুষের কাছে সাধ্যের মধ্যে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছানোই হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এগুলোর মধ্যে আছে, ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাব যেমন স্কুল ব্যাংকিং হিসাব,…
স্পেনের বার্সেলোনায় চলতি বছরের আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ‘অপো এয়ার গ্লাস ৩’ উন্মোচন করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অপো। এটি অ্যাসিস্টেড রিয়েলিটি চশমার নতুন প্রজন্মের একটি প্রোটোটাইপ। স্মার্টফোনের মাধ্যমে অপো’র অ্যান্ডেসজিপিটি মডেলে প্রবেশ করতে পারবে অপো এয়ার গ্লাস ৩, যা ইউজারকে দেবে একটি নতুন নির্বিঘ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভিজ্ঞতা। অনুষ্ঠান আয়োজনের আগেই, ‘অপো এআই সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ‘অপো এআই স্মার্টফোন হোয়াইট পেপার’ প্রকাশ করে প্রতিষ্ঠানটি, যা স্মার্টফোনকে একটি এআই স্মার্টফোনে রূপান্তরের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে। চলতি বছরের এমডব্লিউসি-২০২৪ এ, কোয়ালকম টেকনোলজিস ইনকর্পোরেটেড এবং স্টার্টআপ আলপসেনটেকের সঙ্গে যৌথভাবে অপো একটি নতুন এআই মোশন অ্যালগরিদম চালু করেছে। হাইব্রিড ভিশন সেন্সিং (এইচভিএস) প্রযুক্তির উপর ভিত্তি করে এটি চালু করা…

