লেখক: ই-কমার্স বার্তা
বাংলাদেশের শীর্ষস্থানীয় টায়ার আমদানিকারক প্রতিষ্ঠান সোয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ডিলার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সিএসটি, ম্যাক্সিস ও প্রেসা টায়ারের সোল ডিস্ট্রিবিউটর সোয়ান ইন্টারন্যাশনাল। গত রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিএসটির আন্তর্জাতিক সেলস ডিরেক্টর আলভিন শেই, ম্যাক্সিসের আন্তর্জাতিক সেলস ও মার্কেটিং ডিরেক্টর লেনি লি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আরিফ কাদরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোয়ান ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দীন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমজাদ খান তাঁর বক্তব্যে বলেন, ‘বৈশ্বিক যুদ্ধসহ নানা কারণে আমাদের প্রতিষ্ঠান একটা কঠিন সময়…
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারকারী গত ছয় মাসে দ্বিগুণ হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ৭৫ শতাংশই কর্মক্ষেত্রে এআই ব্যবহার শুরু করেছেন। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট ও লিংকডইনের ‘২০২৪ ওয়ার্ক ট্রেন্ড ইনডেস্ক’ নামের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, কাজের গতি ও পরিমাণ বেড়ে যাওয়ায় কর্মীরা এখন ব্যক্তিগত পর্যায়ে এআই প্রোগ্রামের ওপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা তাঁদের ব্যবসার জন্য এআই বিষয়ে গুরুত্ব অনুবাধন করলেও অনেকের এ থেকে ফল পেতে কার্যকর কৌশল প্রণয়ন–সম্পর্কিত স্পষ্ট ধারণার স্বল্পতা অনুভব করেন। মাইক্রোসফটের করা জরিপে দেখা গেছে, এআই টুল ব্যবহার করা ৯০ শতাংশ ব্যবহারকারী বলেছেন, এ…
রোববার সেমিনারে বক্তারা বলেন, সরকারকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় দেশি-বিদেশি সব প্রতিষ্ঠানের জন্য সমান খেলার ক্ষেত্র নিশ্চিত করতে স্থানীয় কোম্পানিগুলোর জন্য বৈষম্যমূলক কর কাঠামো অপসারণ করা উচিত। রাজধানীর ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘পাবলিক প্রকিউরমেন্টঅ্যাক্ট-চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারে তারা এসব তথ্য তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার বলেন, বর্তমান সরকার প্রাথমিকপর্যায়ের ক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে ইলেকট্রনিক সরকারি ক্রয় চালু করেছে। “ই-জিপি ক্রয় প্রক্রিয়াকে ১৮০ডিগ্রি পরিণত করেছে,” তিনি যোগ করেছেন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার পরিপ্রেক্ষিতে আরও অনেক উপায় রয়েছে।প্রতিমন্ত্রী বলেন, দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উচ্চ নৈতিকতার মানুষ প্রয়োজন। তিনিস্টেকহোল্ডারদের কাছ থেকে সভায় আসা সুপারিশ, অভিযোগ…
ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনের অধিকারসীমা আরও বাড়িয়েছে এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করেছে। ফিলিস্তিন ২০১২ সাল থেকেই জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না। কিন্তু এই সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শুক্রবার সাধারণ অধিবেশনে যে ভোট হয়েছে সেটাকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পক্ষে সমর্থন হিসেবে। ভোটের আগে জাতিসংঘে…
দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে শীঘ্রই আসছে জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ! বিশ্বের ৫০টিরও দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি এই প্রথমবারের মত বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে। টানটান উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে দু’টি পরিবারের সদস্যরা অংশ নেন, এবং একশ’ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগিদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা, এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বন্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড “ফাস্ট মানি”তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। দেশে ফ্যামিলি ফিউড’এর আয়োজনকে আরো জমজমাট করে তুলতে এর…
স্কুল, শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে ঐক্য ও একাত্মতা উদযাপনে আইএসডি ফেয়ার এর আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা।স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। কমিউনিটির সবাই যেন একে অন্যের সাথে হৃদ্যতার বন্ধনে যুক্ত হতে পারে এ উদ্দেশ্যেই এ মেলায় আয়োজন করা হয়। মেলায় আগতদের জন্য ছিল ডল ক্যাচার, জাঙ্গল বাম্পার, বাস্কেটবল, মিনি ট্রেইন রাইড, মাসকট ডান্স, পাপেট শো, নাগরদোলা, বাবল রুম ও ইনফ্ল্যাটেবল স্লিপারি ফুটবল ফিল্ডসহ বিভিন্ন কার্যক্রম।অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশ সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দল। এসময় তারা স্কুলটির শিক্ষার্থীদের সাথে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় এবং বিভিন্ন প্রতিযোগিতা, সংগীত এবং গেইম উপভোগ করেন। মেলার এ আয়োজনকে আরও উপভোগ্য করে তুলতে অতিথিদের পছন্দের…
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে ২৯তম ইউ এস ট্রেড শোতে অংশগ্রহণ করেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি’র বিশ্বখ্যাত কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হারল্যানের বিভিন্ন প্রিমিয়াম কালার কসমেটিকস পণ্য আগ্রহভরে দেখছেন দর্শকরা। তিন দিনব্যাপী ইউ এস ট্রেড শো চলবে ৯মে থেকে ১১মে পর্যন্ত। যার মাঝে বরবরের মতই আমেরিকান কোম্পানির ব্র্যান্ড হারল্যানের পণ্য সমৃদ্ধ রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কেড়েছে। ক্রেতা ও দর্শনার্থীদের জন্য হারল্যান নিয়ে এসেছে বৃহৎ পরিসরে বুলেট লিপস্টিক, লিপ গ্লস, নেইল পলিশ ও জেল লাইনারের এক অভাবনীয় লাইনআপ। ম্যাট ফিনিশের বুলেট লিপস্টিকের সাথে ঠোঁটের কালার টেক্সচার হবে…
গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।শনিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরাইলি দখলদার (বাহিনী) গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর ছয়টি গণহত্যা চালিয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন শহিদ এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।’ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এখন…
দেশের প্রযুক্তি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পান-টিম স্মার্ট থেকে নির্বাচনে অংশ নেয়া, অ্যাডভান্সড ইআরপি’র সিইও মোস্তাফিজুর রহমান সোহেল এবার ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে টিম স্মার্ট, ওয়ান টিম এবং টিম সাকসেস নামের তিনটি প্যানেলে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন ওয়ান টিম সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওয়ান টিম সাধারণ, অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ১১টি পদের আটটিতে জয় পেয়েছেন। মোস্তাফিজুর রহমান সোহেল নেতৃত্বাধীন টিম স্মার্ট সদস্যরা তিনটিতে জয় পেয়েছেন। যদিও এবারের নির্বাচনে দেখা গেছে ওয়ান টিমের জয়জয়কার। ১১ পদে…
‘নেভার সেটেল’ শ্লোগানে দেশের প্রযুক্তিপ্রেমিদের উজ্জীবিত করতে প্রস্তুত শীর্ষ ব্র্যান্ডটি প্রযুক্তিপ্রেমিদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস!বিশ্ববাজারে স্মার্টফোন নিয়ে আসার শুরু থেকেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া জাগায় ওয়ানপ্লাস।পুরোনোকে ঝেড়ে ফেলে নতুনের সন্ধানে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ব্র্যান্ড শ্লোগান ‘নেভার সেটেল’’কেমূলমন্ত্র করে বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে। দেশে যাত্রা শুরুর আগে ব্র্যান্ডটি শীঘ্রই একউদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তিপ্রেমি ও আগ্রহী ব্যবহারকারীদের সামনে তাদের পণ্য ওসুবিধাগুলো বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। এই আয়োজনে অতিথিরা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টফোন মডিউল, এবং আইওটি ডিভাইস সমূহের ব্যাপারেও সরাসরি…

