লেখক: ই-কমার্স বার্তা
আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের নিশ্চয়তা’র সাথে সঙ্গতি রেখে সম্প্রতি ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ উপলক্ষে গাজীপুরে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, খুলনার জি-গ্যাস এলপিজি মাদার প্ল্যান্ট ও রূপগঞ্জের জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট-১০১, অর্থাৎ এনার্জিপ্যাকের সকল কারখানায় বিশেষ ব্রিফিং, র্যালি সমাবেশ ও ফটো সেশনের আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে ক্রমশ পরিবর্তনশীল জলবায়ুর মাঝেও নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে। কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে এনার্জিপ্যাক অত্যন্ত সচেতন। এমন প্রত্যয় দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে স্বাস্থ্য-বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করে থাকে, যেন কর্মীরা শারীরিক ও মানসিকভাবে…
তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল শনিবার বেশ কিছু জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা; ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল; চট্টগ্রাম বিভাগের চাঁদপুর; রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামীকাল শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে গত বৃহস্পতিবারই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে শনিবার (৪ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের…
“কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল ধরনের প্রণোদনা প্রদান করছে। দেশের তরুণ প্রজন্মের এই সুযোগটি গ্রহণ করা উচিত; কেননা, তারাই হতে পারে কৃষিখাতের পরিবর্তনের প্রতিনিধি।” গাজীপুরের কাপাসিয়ায় বরুন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তামূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’র উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি…
বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ৬০ জন অফিসার ইনচার্জ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার অংশগ্রহণে “স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট পুলিশিং” বিষয়ক ক্লাস নিলেন ড. ফরহাদ জাহিদ শেখ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ ২১ এপ্রিল, ২০২৪ থেকে ২ মে ২০২৪ তারিখ পর্যন্ত পুলিশ পরিদর্শকদের জন্য স্মার্ট পুলিশিং কোর্স” আয়োজন করেন। উক্ত কোর্সের অন্তর্ভুক্ত “স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট পুলিশিং” বিষয়ক ধারণা প্রদান সহ স্মার্ট বাংলাদেশ কী এবং কীভাবে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু হল, স্মার্ট বাংলাদেশ স্ট্র্যাটেজিক প্ল্যান, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের সম্ভাব্য তুলনামূলক চিত্র ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা প্রদান এবং স্মার্ট পুলিশিং কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ড. ফরহাদ জাহিদ শেখ, চীফ ই-গর্ভনেন্স,…
অন্যান্যবারের চেয়ে এবার ভারতের সাধারণ নির্বাচন নিয়ে কাশ্মীরে বিশেষ আগ্রহ রয়েছে। এ নির্বাচনে কাশ্মীরিদের কাছে প্রধান ইস্যু ৩৭০ ধারার বিলুপ্তি। নির্বাচনকালীন কাশ্মীরের রাজনীতি নিয়ে লিখেছেন শুভজিৎ বাগচী। উত্তর কাশ্মীরের বারামুল্লা নির্বাচনী কেন্দ্রের ভোটার খাজা রিয়াজ একজন পূর্ণাঙ্গ কাশ্মীরি। পূর্ণাঙ্গ কারণ, কাশ্মীরের বড়সংখ্যক মানুষের মতো একাধারে তিনি কাশ্মীরের স্বায়ত্তশাসন সমর্থন করেন। আবার অন্যদিকে ভারতের সঙ্গে থাকারও বিরোধী নন। কাশ্মীরের বড় একটা অংশের মানুষ মনে করেন, এটাই কাশ্মীরের জন্য উপযুক্ত রাস্তা। তাঁরা স্বাধীন কাশ্মীর চান না। কারণ, তাতে বিপদ আরও অনেক বড় হতে পারে বলে তাঁরা মনে করেন। আবার কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হোক, তা-ও চান না। রিয়াজ এই গোত্রের মানুষ, মধ্যপন্থায়…
বিসিএস মৌখিক পরীক্ষায় ২০০ নম্বর বরাদ্দ থাকে। পাস করতে হলে প্রার্থীকে অন্তত ১০০ নম্বর পেতে হবে। বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে ভাইভায় প্রাপ্ত নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভাইভায় বেশি নম্বর পেতে জোরালো প্রস্তুতি নিতে হবে। মৌখিক পরীক্ষার শুরুতেই প্রার্থীর নিজের পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। তাই নিজের পরিচয়, পরিবার, শিক্ষাগত যোগ্যতা, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য, পছন্দ-অপছন্দ, সবলতা-দুর্বলতা এবং সিভিল সার্ভিসের প্রতি আগ্রহের কারণ বর্ণনা করে ইংরেজিতে অনধিক ২০০ শব্দে নোট করে গুছিয়ে রাখতে হবে। ভাইভা বোর্ডে প্রার্থীর সুন্দর উপস্থাপনা ও মার্জিত প্রকাশভঙ্গি বেশি নম্বর পেতে সহায়ক হবে। বিসিএস ভাইভায় কিছু মৌলিক বিষয় সম্পর্কে প্রতিনিয়তই প্রশ্ন করা হয়। প্রথমেই নিজের নামের…
ফ্রিল্যান্সারদের কাজকে স্বাচ্ছন্দ্যদায়ক করতে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে উপায় ও ইউসিবি ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক মিটআপ আয়োজন করে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। অনুষ্ঠিত এ সভায় ফ্রিল্যান্সিংয়ের সাথে সম্পর্কিত নানারকম প্রতিবন্ধকতা এবং ব্যাংকিং সেবা ও সময়োপযোগী সমাধানের মাধ্যমে সেসব চিহ্নিত করার কথা উঠে আসে। কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত কুমিল্লা ক্লাবে সম্প্রতি এই সভার আয়োজন করা হয়। খাতসংশ্লিষ্ট প্রায় ১শ’ জন ফ্রিল্যান্সার এ সভায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) ও ইউসিবির স্থানীয় শাখার কর্মকর্তাগণ। ‘ফ্রিল্যান্সার্স কন্ট্রিবিউশন টু…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আবিপ্রবি) ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করেছে হুয়াওয়ে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয় দুইটি থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ের সাথে কাজ করার সুযোগ পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত এই রিক্রুটমেন্ট ইভেন্ট পরিচালনা করেন হুয়াওয়ের সিনিয়র ম্যানেজার মো. সাইফুল আলম, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাশফিক আহমেদ, অ্যাসিসট্যান্ট এইচআর ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সিনিয়র লিডার গাও জিয়ানগাও, সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ এবং এইচআর এক্সিকিউটিভ মো. খালিদ হোসেন। হুয়াওয়ের সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ বলেন, ”বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা অনেক। তাদের মেধাকে সঠিকভাবে পরিচর্যা করা প্রয়োজন। হুয়াওয়ে দেশের এই…
বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি রাজধানীর তেজগাঁও এর এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র করপোরেট অফিস এনার্জি সেন্টার পরিদর্শন করেন। আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ওয়েই জিয়াওমিংয়ের নেতৃত্বে প্রতিনিধিদল বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের সহযোগিতা বাড়ানোর ওপর গুরত্বারোপ করেন।পাশাপাশি চীনা প্রতিনিধিদল জাতীয় সংসদ, বিসিসিসিআই (বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) ও ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) পরিদর্শন করেন। উৎপাদন খাতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এনার্জিপ্যাকের কমিটমেন্ট হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষায়িত যানবাহন (স্পেশাল পারপাস ভেহিকল) ও বৈদ্যুতিক গাড়ি (ইভি) অ্যাসেম্বল ও…
গুণগতমানের দিক থেকে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ২০ হাজার টাকার বাজেটের মধ্যে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে রিয়েলমি একটি ভরসার নাম- এমন তথ্য উঠে এসেছে স্বনামধন্য বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চ (সিটিএমআর) এর করা এক সমীক্ষায়। স্মার্টফোন কেনার সময় পণ্যের গুণগতমান বা কোয়ালিটি নিয়ে গ্রাহকরা কী ভাবেন- শীর্ষক বিষয় নিয়ে বাংলাদেশে এই গবেষণাটি পরিচালনা করেছে সিটিএমআর। কাউন্টারপয়েন্ট রিসার্চ স্টাডি অনুসারে, বাংলাদেশের ৭৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, স্মার্টফোন কেনার সময় পণ্যের কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্টফোন বিল্ড কোয়ালিটির ওপর ভিত্তি করে শীর্ষ ব্র্যান্ড হিসেবে রিয়েলমিকে বাছাই করেছেন ৫৪ শতাংশ উত্তরদাতা। এছাড়াও, পণ্যের মান অনুযায়ী…

