লেখক: ই-কমার্স বার্তা

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান নিহত হওয়ার ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ ঘোষণা দেন। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবের নেতা ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে শহীদদের জন্য পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। শোকবার্তায় খামেনি বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনাটি তার (রাইসির) দায়িত্ব পালনকালে ঘটেছিল। রাষ্ট্রপতির স্বল্প মেয়াদে বা তার আগে এই মহৎ ও নিবেদিত ব্যক্তির দায়িত্বের পুরো সময়টি জনগণ, স্বদেশ ও ইসলামের সেবায় অব্যাহত প্রচেষ্টায় সম্পূর্ণরূপে ব্যয় হয়েছিল। তিনি আরও বলেন, মর্মান্তিক এ ঘটনায় ইরানের জনগণ একজন বিশ্বস্ত ও মূল্যবান সেবককে হারালো। এদিকে…

Read More

বগুড়ার এসওএস শিশুপল্লির (এসওএস চিলড্রেনস ভিলেজেস) সুফলভোগী একঝাঁক শিক্ষিত তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানোর মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার বগুড়া শহরের বারপুর এলাকায় সামাজিক সংস্থাটির কার্যালয়ে প্রশিক্ষণদাতা তিনটি রিসোর্স প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ১০০ তরুণ-তরুণীকে উদ্যোক্তা তৈরির কার্যক্রম শুরু হয়। বেলুন উড়িয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান। এসওএস শিশুপল্লির সঙ্গে চুক্তি স্বাক্ষর করা প্রতিষ্ঠানের মধ্যে আছে এমআইটি পার্ক লিমিটেড, সুকন্যা বিউটি পারলার, সেলুন অ্যান্ড স্পা ও সাইক গ্রুপ। এর মধ্যে এমআইটি পার্ক লিমিটেড এসওএস শিশুপল্লির সুফলভোগী তরুণদের আউটসোর্সিংয়ের মাধ্যমে…

Read More

টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ফুটবল একাডেমি। রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-আইএসডি ক্যাম্পাসে আয়োজিত হতে যাচ্ছে তাদের ট্রেনিং ক্যাম্প। বার্সা একাডেমির কোঅর্ডিনেটর ফ্রানসেস্ক পুইগডোমিনেক ও কোচ হেক্টর আলবিনানা সরাসরি তত্ত্বাবধানে আগামী ১৯-২৩ জুন এ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।এফসি বার্সেলোনার প্রতিষ্ঠান বার্সা একাডেমি এর শিক্ষার্থীদের ফুটবলের মাধ্যমে কেবল খেলোয়াড় হওয়ার প্রশিক্ষণই দেয় না; একইসাথে,ভালো মানুষ হিসেবেও গড়ে তোলার চেষ্টা করে। এটি বার্সার তৈরি নিজস্ব পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত স্কুল মডেলের মাধ্যমে পরিচালিত হয়। দক্ষতা উন্নয়ন, দলগত কাজ ও খেলোয়াড়সুলভ মানসিকতার ওপর গুরুত্ব দিয়ে তরুণ মেধাবীদের ফুটবলে দক্ষ ও আগ্রহী করে তোলার ক্ষেত্রে একটি প্রতিশ্রুতিশীল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে আইএসডি’র বার্সা…

Read More

৫০ লাখ টাকা ফান্ড পেয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বেবিটিউব। শিশুদের জন্য সুস্থ ধারার ভিডিও কন্টেন্ট তৈরি ও এটিকে ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন বাংলাদেশি দুই বিনিয়োগকারী। সম্প্রতি এইচআর লিমিটেডের সহ-ব্যবস্থাপনা পরিচালক হাসনাঈন আব্দুল্লাহ নাসিফ ও ব্যবসায়ী সাইদুল করিম মিন্টুর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেবিটিউবের প্রতিষ্ঠাতা শামীম আশরাফ বলেন, এ অর্থ টেকনিক্যাল ডেভেলপমেন্ট, কন্টেন্ট ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নে বিনিয়োগ করা হবে। বেবিটিউবকে কিভাবে আরও বেশি কার্যকর করে তোলা যায় বিষয়টির দিকে জোর দিচ্ছি আমরা। তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আমরা কাজ করছি। ভিডিও নির্মাণ ছাড়াও সচেতনতামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করছি আমরা। এর আগে ২০২১ সালের…

Read More

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের নাম বদলে এক্স হওয়ার পর এখন ওয়েবসাইটের ঠিকানাতেও পরিবর্তন এসেছে। ওয়েবসাইটের ঠিকানা বদলে হয়েছে এক্স ডটকম। এর ফলে ব্রাউজারে টুইটার ডটকম লিখে প্রবেশ করলেও ওয়েবসাইটের ঠিকানা এক্স ডটকম প্রদর্শিত হবে। ইলন মাস্ক এ নিয়ে এক্সে শুক্রবার একটি বার্তাও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সব কোর সিস্টেম এখন এক্স ডটকমে পাওয়া যাবে। বার্তার সঙ্গে একটি ছবিও যোগ করেছেন। যাতে বড় করে লেখা রয়েছে এক্স ডটকম। পরিবর্তিত হওয়ার পর প্রথমবার এক্স ডটকম ওয়েবসাইটে প্রবেশের পর নিচে একটি লেখা প্রদর্শিত হচ্ছে। সেখানে লেখা রয়েছে, ‘ইউআরএল পরিবর্তন করা হয়েছে। এটি আমরা আপনাদের জানাচ্ছি। তবে আপনাদের গোপনীয়তা ও তথ্য সুরক্ষার সেটিংস…

Read More

অস্ত্র নিয়ে ইসরায়েলগামী একটি জাহাজ স্পেনের একটি বন্দরে সাময়িক সময়ের জন্য নোঙর করতে চেয়েছিল। কিন্তু স্পেন সরকার অনুমতি দেয়নি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেজ এ কথা জানান। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবারই প্রথম আমরা এমনটা করেছি। কেননা, এবারই প্রথম আমরা এমন একটি জাহাজ শনাক্ত করেছি, যেটি ইসরায়েলের জন্য অস্ত্রের চালান বহন করছিল এবং জাহাজটি আমাদের কোনো বন্দরে ভিড়তে চেয়েছিল।’ মদ্যপ্রাচ্যের আরও অস্ত্রের প্রয়োজন নেই বরং সেখানে শান্তি দরকার—এমন মন্তব্য করে জোসে ম্যানুয়েল আলবারেজ আরও বলেন, ‘ইসরায়েলের জন্য অস্ত্রের চালান নিয়ে যাওয়া কোনো জাহাজ স্পেনের বন্দর ব্যবহারের আবেদন করলে আমাদের সরকার নিয়মতান্ত্রিকভাবে তা প্রত্যাখ্যান করবে।’ স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অস্ত্রের…

Read More

গ্রীষ্মকালে বাংলাদেশসহ এশিয়াজুড়ে আঘাত হানা তাপপ্রবাহ আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। গত এপ্রিলে তীব্র আকার নিয়ে হাজির হওয়া তাপপ্রবাহ এখনো এশিয়ার ছয়টি দেশে বয়ে যাচ্ছে। আগামী বছরগুলোতে তা আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও ভারতে বড় বিপদ ডেকে আনতে পারে। চলতি মাসে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন ও রেডক্রস ক্লাইমেট সেন্টার থেকে যৌথভাবে প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা (ইউএনওসিএইচএ) থেকে গতকাল এশিয়া অঞ্চলের চলমান তাপপ্রবাহ নিয়ে প্রকাশ করা প্রতিবেদনেও ওই গবেষণার ফলাফলকে উদ্ধৃত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ‘আমরা তাপপ্রবাহকে একটি দুর্যোগ হিসেবে মনে…

Read More

‘আকাশে নর্দার্ন লাইটস দেখা যাচ্ছে।’ রাত সাড়ে ১০টায় জাহাজের সেন্ট্রাল স্পিকারে ঘোষণা এল। আগেই জেনেছিলাম, আজ রাতে অরোরা বা মেরুজ্যোতি দেখা যাবে। কিন্তু কখন, তা নির্দিষ্ট করে জানতাম না। এখন ঘোষণা শুনে উত্তেজনা চেপে রাখা কঠিন হয়ে পড়ল। কেবিন থেকে বের হয়ে রীতিমতো দৌড়ে ছাদে চলে গেলাম। আহা, উত্তরের আলো! জীবনে প্রথম দেখলাম এই অদ্ভুত আলো। রাতের অন্ধকারে সবুজ, গোলাপি, ঈষৎ বেগুনি, মাঝেমধ্যে নীল ও সাদা এই আলো। আলোর আভা একটি কেন্দ্র থেকে এসে চারদিকে ঝলক দিয়ে ছড়িয়ে পড়ে আতশবাজির মতো। নানা গতিতে আলোরা নাচছে আকাশের গায়ে। এ গতি কখনো দ্রুত আবার কখনো কিছুটা মন্থর। আলোর ঝলকের নাচ কয়েক মিনিট…

Read More

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সব সেবা এখন গ্রাহকেরা পাবেন মোবাইল অ্যাপে। এ জন্য ‘মাইআইসিবি বিনিয়োগ হাতের মুঠোয়’ নামে নতুন অ্যাপ চালু করেছে প্রতিষ্ঠানটি। এই অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা মূল আইসিবির পাশাপাশি সহযোগী তিনটি প্রতিষ্ঠানের সেবাও ঘরে বসে পাবেন। আইসিবির সহযোগী এ তিন প্রতিষ্ঠান হলো আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল), আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল)। আইসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত এ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। অ্যাপটি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ব্যবহার উপযোগী। অ্যাপটিতে মূল আইসিবির পাশাপাশি তিনটি…

Read More

যেকোনো জায়গা চিনতে আমরা হরহামেশা গুগলের মানচিত্র বা ম্যাপ ব্যবহার করি। তবে অনেক সময় গুগল ম্যাপে চাহিদা অনুসারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। আবার বাণিজ্যিক উদ্দেশ্যে গুগল ম্যাপ ব্যবহারের খরচও অনেক বেশি। এ সমস্যার সমাধান এনেছে ‘বাড়িকই’ নামের দেশীয় একটি স্টার্টআপ। গ্রাহকের চাহিদা অনুসারে বাণিজ্যিকভাবে ম্যাপসেবা দেয় ‘বাড়িকই’। যেকোনো বাসা, দোকান বা প্রতিষ্ঠানের হোল্ডিং ঠিকানা, লাইভ লোকেশন, প্রতিষ্ঠানের ধরন প্রভৃতি তথ্য সরবরাহ করে তারা। আর এ সেবা নেয় ই–কমার্স প্ল্যাটফর্ম, সরবরাহ খাত, ব্যাংকসহ সরকারি–বেসরকারি ৬০টির বেশি প্রতিষ্ঠান। ম্যাপসেবা দিয়ে স্টার্টআপটি বছরে প্রায় আড়াই কোটি টাকা আয় করছে। ‘বাড়িকই’–এর দুই সহপ্রতিষ্ঠাতা হলেন মো. আল আমিন সরকার ও সাদমান সাকিব। দুজনেই নর্থ-সাউথ…

Read More