লেখক: ই-কমার্স বার্তা

আগামী ১৯ মে তারিখ থেকে শুরু হচ্ছে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্য মেলা। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার (১৫ মে) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব তথ্য জানান। আগামী ১৯-২৫ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করছে। যা শতভাগ দেশি পণ্যের সবচেয়ে বড় আয়োজন। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ মে সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়…

Read More

বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে—‘পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ’। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি আবুল বারকাত। এতে আরও উপস্থিত থাকবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামালউদ্দিন আহমেদ ও অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলাম। অর্থনীতি সমিতি জানায়, দুই দিনের এ সম্মেলনে ৯টি কর্ম-অধিবেশনে ১৭০ গবেষকের ১০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া সম্মেলনের শেষ দিনে শনিবার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একই দিনে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথম দিনে ছয়টি কর্ম–অধিবেশন…

Read More

গত ২৯ জানুয়ারি মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করে সবাইকে চমকে দেয় ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংক। সে সময় চিপটির মাধ্যমে মনে মনে ভেবেই দূর থেকে স্বাচ্ছন্দ্যে কম্পিউটারের মাউস নিয়ন্ত্রণ করা যাচ্ছে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু বর্তমানে চিপটির কার্যকারিতা কিছুটা কমে যাওয়ায় সংকেত আদান-প্রদানে সমস্যা হচ্ছে বলে স্বীকার করেছে নিউরালিংক। এক ব্লগ বার্তায় নিউরালিংক জানিয়েছে, শুরুতে চিপটিতে আশাব্যঞ্জক নিউরো স্পাইক শনাক্ত করা গেলেও ১০০ দিনের ক্লিনিক্যাল ট্রায়ালের পর বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। চিপ থেকে আসা তথ্য বা ডেটার প্রবাহ কিছুটা কমছে। ২৯ বছর বয়সী নোল্যান্ড আরবারের মাথায় এই চিপ বসানো হয়। ডাইভিং দুর্ঘটনার পর তাঁর…

Read More

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-তে যোগদান করেছেন চ্যাম্পিয়ন বক্সার সুরা কৃষ্ণ চাকমা। এক দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে সুরা কৃষ্ণ চাকমা শুধু জাতীয় পর্যায়েই কৃতিত্ব স্বাক্ষর রাখেননি, বরং অসংখ্য আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি জাতির গর্বিত প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। বক্সিং অঙ্গনে সুরা কৃষ্ণ চাকমা একটি উজ্জ্বল নাম। তিনি বাংলাদেশ গেমস এবং সিনিয়র ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে একাধিক স্বর্ণপদক অর্জন করেছেন, যা দেশের অন্যতম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে তার মর্যাদাকে দৃঢ় করেছে। একইসঙ্গে তিনি গ্লাসগো, স্কটল্যান্ড এবং বার্মিংহামে কমনওয়েলথ গেমসের মতো মর্যাদাপূর্ণ ইভেন্টে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। পেশাদার বক্সিং ক্যারিয়ারে সুরা কৃষ্ণ চাকমা অতুলনীয় দক্ষতা ও কৃতিত্ব দেখিয়েছেন। কোনো রকম হার ছাড়াই ৮টি…

Read More

চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার মুনাফা কমার খবরে পুঁজিবাজারে এটির শেয়ারদর কমে গেছে। গত মার্চে সমাপ্ত চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির নিট মুনাফা ৮৬ শতাংশ কমেছে। এই সংবাদের জেরে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রি–মার্কেট লেনদেনে কোম্পানিটির শেয়ারদর ৫ শতাংশ পড়ে গেছে। আলোচ্য সময়ে আলিবাবার নিট আয় কমে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি চীনা ইউয়ানে নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ কম। আলিবাবার জন্য ২০২৩ সালটি বেশ কঠিন ছিল। কারণ, এই বছর কোম্পানিটি তার এ যাবৎকালের সর্ববৃহৎ করপোরেট কাঠামোগত সংশোধন করেছে। সেই সঙ্গে কোম্পানির উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায়ও একাধিক পরিবর্তন ঘটেছে। যেমন কোম্পানির অভিজ্ঞ কর্মকর্তা এডি উ গত বছরের সেপ্টেম্বরে…

Read More

অল্প ক’দিন আগে শেষ হলো দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর ঈদ ক্যাম্পেইন। আর ক্যাম্পেইন শেষ হওয়ার সাথে সাথেই চলে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ক্যাম্পেইনে বিজয়ী ১১ জন উপায় এজেন্ট ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেখা করার সুযোগ পান। প্রাণবন্ত মনখোলা আড্ডা আর হালকা খুনসুটিতে জমে ওঠে উপায় এজেন্টদের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন এই ক্যাপ্টেনের আলাপচারিতা। এ উপলক্ষে ১৩ মে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় একটি জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপায় এজেন্টরা এই ক্রিকেট কিংবদন্তির সঙ্গে আনন্দঘন সময় পার করেন এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করার সুযোগ পান। গত রমজানে উপায় বরিশাল, বগুড়া, চট্টগ্রাম,…

Read More

হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে অন্যরকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান উৎকর্ষ। এর মাধ্যমে কনটেইনার টেকনোলজির সাহায্যে দ্রুত ও দক্ষতার সাথে ব্যাকএন্ড সিস্টেমের কাজকে ত্বরান্বিত করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে বিশ্বের অন্যতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে অন্যরকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান উৎকর্ষ ও কর্পোরেট প্রযুক্তি লিমিটেড।   ঢাকায় হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রধান কার্যালয়ে আয়োজিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন হুয়াওয়ের সাউথ এশিয়া ক্লাউড বিজনেসের ভাইস প্রেসিডেন্ট লি ঝিফ্যাং ও উৎকর্ষের হেড অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলিজ আব্দুল হাদি। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায়, ক্লাউড কনটেইনার ইঞ্জিন (সিসিই ক্লাস্টার), ইলাস্টিক ক্লাউড সার্ভার (ইসিএস), ইলাস্টিক আইপি…

Read More

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান এবং এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর ওসিইও ইঞ্জিনিয়ার রবিউল আলম (সিআইপি) সম্প্রতি গবেষণা, প্রকৌশল খাত এবং জাতীয় অর্থনীতিতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ আইইবি স্বর্ণপদক ২০২৩ অর্জন করেছেন।গত ১১ মে রাজধানীতে আইইবি’র ৬১তম কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কৌশলীদের অবদানের কথা উল্লেখ করেন। পরে তিনি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রকৌশলীদের মাঝে স্বর্ণপদক ও সনদ বিতরণ করেন। ইঞ্জিনিয়ার রবিউল আলম স্বর্ণপদক জয়ীদের একজন।এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এনার্জিপ্যাক উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে সচেষ্ট থাকবে এবং টেকসই উপায় অবলম্বন করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য…

Read More

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর সভাপতি সাব্বির আহমেদ খানের নেতৃত্বে বিএমসিসিআইয়ের পরিচালনা পর্ষদ মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), এম.পি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন।বিএমসিসিআই সভাপতি বাংলাদেশ-মালয়েশিয়ার বর্তমান বাণিজ্য পরিস্থিতির উপর আলোকপাত করেন। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মালয়েশিয়ায় ৩৭১.৮৬ মিলিয়ন ডলার রপ্তানি করেছে এবং একই সময়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশের মোট পণ্য ও সেবা আমদানির পরিমাণ ছিল ৩.৪৯ বিলিয়ন ডলার।মাননীয় প্রতিমন্ত্রী মালয়েশিয়ার সাথে বাণিজ্য সম্পর্কের উন্নয়নে বিএমসিসিআই-এর ভূমিকার…

Read More

সম্প্রতি দুইটি ভ্যারিয়েন্টে ১ নম্বর কোয়ালিটির ‘রিয়েলমি সি৬৫’ উন্মোচন করেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ফোনটির রয়েছে স্বনামধন্য টিইউভি এসইউডি এর ৪৮-মাস মেয়াদী ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেম। আজ থেকে দেশজুড়ে রিয়েলমি’র সকল অনুমোদিত আউটলেটে রিয়েলমি সি৬৫ এর ১২৮জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায় এবং ২৫৬জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়। রিয়েলমি’র নতুন এই ফোন বাজারে চালু হয়েছে গত ৮ মে, ২০২৪ তারিখে। উন্মোচনের মাত্র ১ ঘণ্টার মধ্যেই অনলাইন স্টোর পিকাবুতে সোল্ড আউট হয়ে যায় এই স্মার্টফোনটি। এছাড়াও, ৮ মে, ২০২৪ থেকে গতকাল ১২ মে, ২০২৪ পর্যন্ত এই ডিভাইসের প্রি-অর্ডারের হার আগের ডিভাইসটির তুলনায় ১৩৪ শতাংশ বেশি ছিল। এই স্মার্টফোনে রয়েছে টিইউভি লো ব্লু লাইটের মতো নানা প্রযুক্তিগত…

Read More