লেখক: ই-কমার্স বার্তা
দেশে প্রতিবছর শূন্য দশমিক ৫ শতাংশ হারে কৃষিজমি কমছে। তার বিপরীতে বাড়ছে জনসংখ্যা। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, ভূরাজনীতি ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও রয়েছে। তাই স্থানীয়ভাবে কৃষিকাজ ও খাদ্যের উৎপাদন বাড়ানো আবশ্যক। এ জন্য আসছে বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার ‘বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ ও রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। সেমিনারে বিনায়ক সেন বলেন, দেশের ৪০ শতাংশ মানুষ এখনো সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। কৃষি ছাড়া বাকি খাতগুলোতে আমদানি স্থিতিস্থাপকতা…
সারা বিশ্বের স্টার্টআপদের জন্য মর্যাদাপূর্ণ প্রোগ্রাম ‘ই-২৭’ দ্বারা সিঙ্গাপুরে আয়োজিত ‘এশেলন এক্স’-এ বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ শীর্ষ ১০ স্টার্টআপের মধ্যে নির্বাচিত হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠান এ গৌরব অর্জন করল। এর ফলে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত ও বাংলাদেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলোর মধ্যে স্থান পেয়েছে প্রিয়শপ, যা প্রতিষ্ঠানটির উদ্ভাবন ও সম্ভাবনারই প্রমাণ দেয়। প্রিয়শপের সেরা দশে আসার এই যাত্রা সহজ ছিল না। প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে লড়াই করে প্রাথমিকভাবে সাত শতাধিক স্টার্টআপের মধ্যে স্থান পেয়েছে। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রিয়শপ শীর্ষ ১০০-এর সর্বোচ্চ স্তর থেকে শুরু করে, তারপর শীর্ষ ২৬ ও অবশেষে শীর্ষ ১০-এ পৌঁছায়। প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান…
গত রমজান মাসে দেশে ই-কমার্সের মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছিল। দেখা গেছে, ওই মাসে কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট দেওয়া ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। এই লেনদেনের প্রায় ৭০ শতাংশই সম্পন্ন হয়েছে ই-কমার্সের মাধ্যমে। বহুজাতিক ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ভিসা বলেছে, রোজার মাসে ভোক্তাদের কেনাকাটার পরিমাণ বেড়ে যায়। তখন ডেবিট ও ক্রেডিট কার্ড—দুই ভাবেই ভোক্তারা অর্থ পরিশোধ করেছেন। এতে খুচরা ব্যয়ের হার অনেক বেড়ে যায়। অনলাইন ও দোকান থেকে কেনাকাটা—এই দুই ক্ষেত্রেই ডিজিটাল পেমেন্টের ইতিবাচক প্রবৃদ্ধি ঘটেছে জানিয়ে ভিসা বলেছে, এর মাধ্যমে বোঝা যায়, মানুষ কার্ড ব্যবহার করে আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে লেনদেনে…
উদীয়মান ই–কমার্স খাতের বিকাশ ও এ খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে সরকার অবশেষে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ গঠনের পথে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এ জন্য ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ আইনের খসড়া তৈরি করে মন্ত্রি পরিষদ বিভাগে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার তা উঠছে মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত কমিটি’র বৈঠকে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, প্রথমে চিন্তা করা হয়েছিল ডিজিটাল বাণিজ্য আইন করা হবে। পরে ভাবা হয় ডিজিটাল বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষ আইন তৈরির। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, আইনের নাম হবে ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ আইন। আইন পাসের পর গঠন করা হবে কর্তৃপক্ষ। খসড়া আইনে বলা হয়েছে, কর্তৃপক্ষ থেকে…
নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর গতকাল সোমবার এই ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আগামী ২৮ জুন ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরনার বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গতকাল বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভার প্রধানদের মধ্যে বৈঠকের পর এই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আগামী ৩০ মে প্রার্থীদের নিবন্ধন শুরু হবে এবং আগামী ১২ থেকে ২৭ জুন পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের…
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৩-২৪ এর আঞ্চলিক পর্বে বিজয়ের পর গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ দল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থীর এই দলটি গতরাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এই তিন শিক্ষার্থী হলেন শুভম আগরওয়ালা, রাকেশ কর এবং মো: মাজহারুল ইসলাম। এর আগে এই দলটি ইন্দোনেশিয়ার জাকার্তায় হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক (এপিএসি) রাউন্ডে ১৪টি দেশের ছয় হাজার ৪০০ জন শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অর্জন করে। এরই ধারাবাহিকতায় তাঁরা চীনের শেনঝেনে চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে। চূড়ান্ত এই পর্বে ৪০টি দেশ থেকে ৫২০ জনের বেশি শিক্ষার্থী ও ১৭০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। এই চূড়ান্ত…
সুনামগঞ্জ সদরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে জেলার ১২টি উপজেলার ২৮৫ জন নির্বাচিত কৃষি উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক দেশব্যাপী কৃষি সহায়তা প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। ইউসিবির দিরাই শাখা ব্যবস্থাপক মো. জাফর সাদেক ও উপায়’এর সেলস অ্যান্ড সার্ভিসের চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহানের…
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রতি বছর বাজেটে ১০০ কোটি টাকা রাখা হয় নারী উদ্যোক্তাদের জন্য। কিন্তু সেটা ব্যবহার হয় না। কারণ নানা ধরনের শর্তের জন্য। এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। উদ্যোক্তারা যদি আরেকটু তৎপর হন, তাহলে তাদের ব্যবসার অর্থায়নের পাওয়া যথেষ্ট সুযোগ আছে। সোমবার (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান বলেন, আমরা স্মার্ট ফাইন্যান্সিং করছি। এ জন্য উদ্যোক্তাদের স্মার্ট চিন্তা মাথায় রাখতে হবে। পাচ বছর পর ব্যবসা কোথায় নেবেন, সে বিষয়ে পরিকল্পনা থাকতে…
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চপর্যায়ের একটি দলকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত দলটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহি। দলটি ইতিমধ্যে হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় পৌঁছেছে এবং কাজ শুরু করেছে।পুরো তদন্তকাজ শেষ হওয়ার পরই ফল জানানো হবে। গত রোববার আজারবাইজান–সংলগ্ন ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ফেরার সময় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারজাকান এলাকায় এটি বিধ্বস্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ প্রাদেশিক কর্মকর্তাও ওই হেলিকপ্টারে ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন।
গত ১৮ই মে ২০২৪ তারিখ গুলশান-২ শেফ টেবিল মিলনায়তনের একটি মেলায় অংশ গ্রহণের মাধ্যমে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর নিবন্ধিত নারী সদস্যদের নিয়ে দেশীয় পণ্য Made in Bangladesh ব্র্যান্ড “ভিন্নতা” এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। ফ্যাশন সচেতন মানুষের সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে বৈচিত্র্যময় দেশীয় পণ্য নিয়ে বাজারে এসেছে নতুন ব্র্যান্ড ‘ভিন্নতা’। অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের নিবন্ধিত উদ্যোক্তাদের ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড ভিন্নতা-র অফিসিয়াল পথচলা শুরু হয়েছে এরইমধ্যে। ঢাকার গুলশান ২-এর ‘শেফ টেবিল’ হাউসে কেক কাটার মাধ্যমে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়েছে।ওইদিন ভিন্নতা ব্র্যান্ডের দেশীয় পণ্যের প্রদর্শণীও হয় মেলায় অংশগ্রহণের মাধ্যমে। প্রকল্প পরিচালক আর্কিটেক্ট অরূপা দত্তের নেতৃত্বে উদ্যোক্তা আহমেদ ডিনা, রাবেয়া…

