লেখক: ই-কমার্স বার্তা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে ধানমন্ডি ইভ্যালির অফিসের সামনে মানববন্ধন করেছেন গ্রাহকরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ইভ্যালি মার্চেন্ট ও ভক্তবৃন্দের ব্যানারে এ মানববন্ধন করেন তারা। কয়েকজন গ্রাহক মোহাম্মদ রাসেলের মুক্তি দাবি করে বলেন, ‘ইভ্যালি পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেখানে রাসেল ভাইকে রাখা হয় নাই। যেহেতু রাসেল ভাইর ব্যবসা তাই তাকেও রাখা উচিৎ। আর রাসেল ভাই যেহেতু সময় চেয়েছেন, আমাদের দাবি তাকে সময় দিয়ে নজরদারির মধ্যে রাখা হোক।’ আন্দোলন সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, জনাব রাসেলের হাত ধরে এই ম্যাজিকেল ই-কমার্স সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা চাই ইভ্যালির নতুন…

Read More

আগামী ১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ‌্যপ্রযুক্তির অলিম্পিক-ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ডব্লিউসিআইটি`র ২৫তম আসর। এছাড়া একই সময়ে অনুষ্ঠিত হবে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও- ডিজিটাল সামিট ২০২১। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার‌দিন ব‌্যাপী এই বিশ্ব সম্মেলনের উদ্বোধন করবেন ব‌লে আশা করা হ‌চ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক রাজধানীর এক‌টি হোটেলে মিট দ্য প্রেসে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবা‌দিক‌দের এসব তথ্য জানান। আই‌সি‌টি প্রতিমন্ত্রী জানান, এবা‌রের সম্মেলনে অংশগ্রহণ করছে বিশ্বের ৭৫টি দেশ। প্রদর্শনীর পাশাপাশি থাকছে ৩০টি সেমিনার, মিনিস্টারিয়াল কনফারেন্স ও বি টু বি সেশন। বি‌শ্বের যে‌কোন প্রান্ত থে‌কে অনলাইনে নিবন্ধিত হয়ে এ…

Read More

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য গঠিত বোর্ড সদস্যদের সম্মানী নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। ইভ্যালি পরিচালনার জন্য বোর্ড গঠন সংক্রান্ত লিখিত আদেশে এ সম্মানী নির্ধারণ করে দেওয়া হয়। আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রতি বোর্ড মিটিংয়ে ২৫ হাজার টাকা এবং প্রতি বার্ষিক সাধারণ সভায় ২ লাখ টাকা সম্মানী হিসাবে পাবেন। এছাড়া বোর্ডের তিন সদস্য সাবেক সচিব মো. রেজাউল আহসান, আইনজীবী ব্যারিস্টার খান মো. শামীম আজিজ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ প্রতি বোর্ড মিটিংয়ে ১০ হাজার টাকা সম্মানী পাবেন। প্রতি বার্ষিক সাধারণ সভায় বোর্ডের এ তিন সদস্য এক লাখ টাকা করে সম্মানী পাবেন। এছাড়াও…

Read More

গ্রাহক সেবা আরও গতিশীল করতে দেশের জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম বঙ্গবাবা ও ডেলিভারি প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বঙ্গবাবার হেড অফিস দাহমাশি সেন্টারে এই চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবাবা ই-কমার্সের চিফ অপারেটিং অফিসার রুকসানা কাদির, হেড অব ই-কমার্স আহমেদ ফজলে সোবহানি রবিন। আরও ছিলেন- পেপারফ্লাই’র জিএম (সেলস অ্যান্ড কী একাউন্টস) সাজ্জাদুল ইসলাম ফাহমি, সহকারী ব্যবস্থাপক (সেলস অ্যান্ড কী একাউন্টস) নাইম হোসাইন প্রমুখ। ই-কমার্স খাতে গতানুগতিক প্রতিযোগীতার বিপরীতে গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চায় বঙ্গবাবা। তারই ধারাবাহিকতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান সিওও রুকসানা কাদির। এই চুক্তির আওতায় এখন থেকে গ্রাহকরা…

Read More

বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপিং মার্কেটপ্লেস আজকের ডিলে সেলস রিপ্রেজেনটেটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২১। প্রতিষ্ঠানের নামঃ আজকের ডিল পদের নামঃ সেলস রিপ্রেজেনটেটিভ কর্মস্থল: ঢাকা (নিউ মার্কেট, কাউরান বাজার, উত্তরা, মতিঝিল খালি পদ: ১৫ শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি চাকরির ধরণ:পূর্ণ সময় অভিজ্ঞতা: *কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। *নবীনদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য আবেদন যোগ্যতা: *আগ্রহী প্রার্থীর বয়স ২৩ থেকে ২৭ বছর হতে হবে * শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। * ই-কমার্সে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে। * আগ্রহী প্রার্থীকে সেলস,মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে। * আগ্রহী প্রার্থীর অবশ্যই স্মার্ট ফোন থাকতে হবে। বেতনঃ ১০০০০-১২০০০…

Read More

মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর চলমান ক্যাশ-ইন ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে মােটরবাইক হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল। রােববার (২৪ অক্টোবর ২০২১) টি-২০ বিশ্বকাপ ম্যাচের পর ৭১ টিভিতে ‘নগদ’ প্রেজেন্ট তামিম ইকবাল শাে-তে এসে দুই বিজয়ী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকে মােটরবাইক বুঝে নেন। টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ‘নগদ’-এর এই ক্যাশ-ইন ক্যাম্পেইনে এ সপ্তাহের বিজয়ীরা হলেন খন্দকার রিয়াজুল হক ও মাে. মাজহারুল ইসলাম। তারা দুজনই ঢাকার অধিবাসী। বাইক হস্তান্তরের সময় তামিম ইকবাল বিজয়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁরা কুইজে অংশ নিয়ে কীভাবে স্কোর করেছেন, সে কৌশল জানতে চান। গ্রাহকদের জন্য নগদ’-এর বিশেষ ক্যাম্পেইনটি চলবে ১৪…

Read More

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস) এর যৌথ প্রয়াসে ‘বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২১’ এর উদ্বোধন হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনী আয়োজনটি সম্পন্ন হয়। ২০১৮ সালে প্রথমবার আয়োজিত হওয়া বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (বিএসসিইএ)-এর এটি ৪র্থ আয়োজন। এই আয়োজনে নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ)। প্রতিবারের মতো এবারও, বিএসসিইএ ২০২১-এ স্বীকৃতি পাবেন জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত বাংলাদেশে সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় উৎকর্ষ দেখিয়েছেন বা নিত্যনতুন পদ্ধতি উদ্ভাবন করে তা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ। মোট ১১টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান…

Read More

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ‘নগদ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তামিম ইকবালএখন প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারে অংশ নেবেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবেন। সম্প্রতি নগদ’-এর প্রধান কার্যালয়ে তামিম ইকবাল ও ডাক বিভাগের মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ’-এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মাের্শেদ এলিট ও নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক উপস্থিত ছিলেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নগদ’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর তামিম ইকবাল বলেন, “দেশের অন্যতম জনপ্রিয় মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস…

Read More

দেশের নারী উদ্যোক্তাদের জনপ্রিয় সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) আয়োজনে ‘উই সামিট ২০২১’-এর সফল সমাপনী হয়েছে গতকাল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সারা দেশ থেকে আসা উইয়ের হাজারের অধিক উদ্যোক্তার অংশগ্রহণে সামিটের বিভিন্ন সেশানে অতিথিরা নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে নারীকে স্বাবলম্বী করে তুলতে আরো বেশি প্রান্তিক পর্যায়ে কাজের আশাবাদ ব্যক্ত করেন। উই সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন সফল নারী উদ্যোক্তাকে ‘জয়ী’ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। সমাপনী দিনের আয়োজনে তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান…

Read More

গ্রাহক ভোগান্তি বিবেচনায় বৈধ-অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না বলে জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ অক্টোবর থেকে অবৈধ কোনো মোবাইল সেট চলবে না। সেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দিয়ে বার্তা আসবে। পাশাপাশি বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। বৈধ কাগজপত্র না থাকলে বা…

Read More