লেখক: ই-কমার্স বার্তা
গত ২১ জুলাই রাজধানীর গুলশান-২ এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ধিনতাই স্টুডিওর নতুন ব্রাঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতিপ্রেমী, অভিভাবক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা। বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ধিনতাই স্টুডিওর প্রতিষ্ঠাতা, নৃত্যশিল্পী ও ডান্স ট্রেইনার রাবেয়া খাতুন লাকি বলেন, “নৃত্য শুধু একটি শিল্প নয়, এটি আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। ধিনতাই স্টুডিও প্রতিষ্ঠার লক্ষ্যই হলো নতুন প্রজন্মকে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সংস্কৃতিচর্চার মাধ্যমে এগিয়ে নেওয়া। গুলশান-২ ব্রাঞ্চের মাধ্যমে আরও বেশি নৃত্যপ্রেমীর কাছে মানসম্মত নৃত্যশিক্ষা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।” তিনি আরও বলেন, “ধিনতাই…
রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করজাল সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতের ৪৬৫টি বাণিজ্য সংগঠনের কাছে সদস্যদের বিস্তারিত তথ্য ও ভ্যাট নিবন্ধন সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ৮ লাখ ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় থাকলেও আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ২০ লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে সরকার। এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত ভ্যাট নিবন্ধন কার্যক্রম বিস্তৃত করা হবে। এনবিআরের কর্মকর্তারা বলছেন, দেশের বিপুলসংখ্যক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিক ভ্যাট…
ঈদকে সামনে রেখে দেশের ই-কমার্স খাতে কেনাকাটার ব্যস্ততা কয়েকগুণ বেড়ে গেছে। নগরজীবনের যানজট, কর্মব্যস্ততা এবং ঘরে বসে সহজে পণ্য পাওয়ার সুবিধার কারণে এখন অনেকেই অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকছেন। শুধু পোশাক বা ফ্যাশন পণ্য নয়, চাল-ডাল, তেল-নুন থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই এখন অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করছেন গ্রাহকরা। বিশেষ করে ঈদের আগে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট, ফেসবুকভিত্তিক ব্যবসায়িক পেজ এবং অনলাইন মার্কেটপ্লেসগুলোতে অফার ও ডিসকাউন্ট বাড়ায় ক্রেতাদের আগ্রহও বেড়ে যায়। তবে অনলাইনে কেনাকাটার সুবিধার পাশাপাশি প্রতারণা, নিম্নমানের পণ্য কিংবা ডেলিভারি জটিলতার মতো ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ছাড়া অনলাইনে কেনাকাটা করলে আর্থিক ক্ষতি কিংবা…
দীর্ঘ এক দশকের বেশি সময় পর অবশেষে ভোটের লড়াইয়ে ফিরছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একাধিকবার স্থগিতাদেশ, আদালতে পাল্টাপাল্টি রিট, তফসিল জটিলতা এবং দুই ব্যবসায়ী জোটের দ্বন্দ্বের পর শনিবার অনুষ্ঠিত হচ্ছে চেম্বারের বহুল আলোচিত দ্বিবার্ষিক নির্বাচন। ইতোমধ্যে ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন বোর্ড ও চেম্বার কর্তৃপক্ষ। তবে ভোটের ঠিক আগের দিন নতুন মোড় নেয় পুরো পরিস্থিতি। নির্বাচনে অংশ নেওয়া অন্যতম প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। যদিও নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালট পেপারে তাদের প্রার্থীদের নাম ও প্রতীক বহাল থাকছে। ব্যবসায়ী মহলে…
একসময় ঈদ মানেই ছিল শপিংমল, বিপণিবিতান ও কোরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা এবং প্রচণ্ড গরমের মধ্যে কেনাকাটার ক্লান্তি। তবে ২০২৬ সালের ঈদ বাজারে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন ঘরে বসেই স্মার্টফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে খুব সহজে ঈদের পোশাক, উপহারসামগ্রী, গৃহস্থালি পণ্য এমনকি কোরবানির পশুও কিনছেন ক্রেতারা। প্রযুক্তিনির্ভর এই পরিবর্তন দেশের ই-কমার্স খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতগতির ইন্টারনেট, স্মার্টফোন ব্যবহারের বিস্তার এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নের ফলে অনলাইন কেনাকাটার প্রতি মানুষের আস্থা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। দেশের প্রায় সব বড় ফ্যাশন ব্র্যান্ড, সুপারশপ, ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান এবং লাইফস্টাইল কোম্পানি এখন…
“বাংলাদেশের আবাসন খাত বর্তমানে গত এক দশকের অন্যতম কঠিন সময় পার করছে। বিশেষ করে ঢাকাকেন্দ্রিক মধ্যবিত্ত ক্রেতাদের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অনেক ডেভেলপার কোম্পানির বিক্রি ৪০% থেকে ৫০% পর্যন্ত হ্রাস পেয়েছে। নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এই সংকটকে আরও গভীর করেছে। গত কয়েক বছরে রড, সিমেন্ট, কেবল, গ্লাস, লিফট ও অন্যান্য নির্মাণসামগ্রীর দাম ৩০%–৭০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় নতুন প্রকল্প বাস্তবায়ন ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। বাংলাদেশের রিয়েল এস্টেট খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০টিরও বেশি খাত জড়িত রয়েছে—যার মধ্যে রয়েছে নির্মাণ শ্রম, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিরামিক, রং, ফার্নিচার, ইলেকট্রিক্যাল,…
দেশের ব্যাংকিং খাতে চলমান সংকটের কার্যকর ও টেকসই সমাধান না হলে সামগ্রিক অর্থনীতিকে বড় ধরনের ধসের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ব্যাংক খাতের দুরবস্থা এখন আর কেবল আর্থিক খাতের সংকট নয়, এটি জাতীয় অর্থনীতির স্থিতিশীলতার জন্যও বড় হুমকিতে পরিণত হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘দেশের ব্যাংকিং খাতের বিপর্যয়; প্রেক্ষিত ইসলামী ব্যাংকিং খাত: জাতীয় অর্থনীতিতে এর প্রভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ব্যাংক খাতের নানা অনিয়ম, আমানতকারীদের উদ্বেগ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত…
দেশের বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোর জন্য ঋণ গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার ফলে বড় করপোরেট গ্রুপগুলো এখন আগের তুলনায় অনেক বেশি পরিমাণ সরাসরি ঋণ নিতে পারবে। একই সঙ্গে যেসব শিল্পগোষ্ঠী ইতোমধ্যে ঋণসীমা অতিক্রম করেছে, তাদেরও নতুন নীতিমালার আওতায় বৈধ সীমার মধ্যে আনার সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিলের ঘোষণা দেয়। সংশ্লিষ্ট ব্যাংকারদের মতে, সাম্প্রতিক সময়ে বড় শিল্পগোষ্ঠীগুলোর ঋণচাহিদা দ্রুত বাড়লেও বিদ্যমান সীমাবদ্ধতার কারণে অনেক ব্যাংক কাঙ্ক্ষিত পরিমাণ অর্থায়ন করতে পারছিল না। নতুন এই সিদ্ধান্তে বড় গ্রুপগুলোর পাশাপাশি ব্যাংকগুলোরও ঋণ বিতরণে কিছুটা স্বস্তি ফিরবে। সরাসরি ঋণের সীমা বাড়ল নতুন নীতিমালা…
বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম) নতুনভাবে একটি পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি (ইসি) গঠনের উদ্যোগ নিয়েছে। সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সুসংগঠিত করতে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, REP Forum-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত “কফি আওয়ার” অনুষ্ঠানের মাধ্যমে। তবে এর ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে, ২০২৩ সালের ১ অক্টোবর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির মাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে এটি দেশের রিয়েল এস্টেট খাতের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের জন্য একটি সক্রিয় নেটওয়ার্কিং ও…
ডিজিটাল যুগে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যত দ্রুত প্রযুক্তিনির্ভর হচ্ছে, ততই বাড়ছে অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা। ব্যস্ত নগরজীবন, দীর্ঘ যানজট এবং সময়ের সীমাবদ্ধতার কারণে এখন অনেকেই ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এই পরিবর্তিত বাস্তবতায় দেশের অন্যতম দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘কার্টআপ’ গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও দ্রুত অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা কার্টআপ ২০২৫ সাল থেকে দেশের ই-কমার্স খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রযুক্তিনির্ভর সেবা, দ্রুত ডেলিভারি এবং গ্রাহকবান্ধব অফারের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অনলাইন ক্রেতাদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ব্র্যান্ডের পণ্য সরবরাহ…

