বিশেষ প্রতিবেদন:
বর্তমান সময়ে ডিজিটাল অগ্রগতি ও ব্যাপক তথ্যায়নের মাঝে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অনলাইন সাইবার বুলিং, ভুয়া আইডি, ব্ল্যাকমেইলিং এবং স্পর্শকাতর ডেটা লিক। সাম্প্রতিক সময়ে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (NID) সহ সরকারি ও পাবলিক ডেটা বিভিন্ন মাধ্যমে ফাঁস বা বিক্রি হওয়ার ঘটনা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। এ ধরনের জটিল ও স্পর্শকাতর সময়ে বাংলাদেশের সাধারণ মানুষকে সাইবার সুরক্ষার ছায়াতলে রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তরুণ সাইবার বিশেষজ্ঞ ও প্রযুক্তি উদ্যোক্তা শাউরিয়া জুহিন জয়।
দীর্ঘদিন ধরে সাইবার সিকিউরিটি ও ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছেন তিনি। পেশাগতভাবে আন্তর্জাতিক মানের সাইবার সাপোর্ট দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি অনলাইনে হয়রানির শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন পরম বন্ধুর মতো।

১০০০+ ব্ল্যাকমেইলিং ও হ্যারাসমেন্ট কেস সমাধান
আজকের ডিজিটাল যুগে বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি ফেসবুক হ্যারাসমেন্ট, বুলিং এবং ফেক আইডির মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন। জয় এ পর্যন্ত একক ও প্রাতিষ্ঠানিক প্রচেষ্টায় ১০0০টিরও বেশি সাইবার হ্যারাসমেন্ট ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনার সফল সমাধান (Deal Close) করেছেন।
তার নেওয়া প্রধান প্রধান পদক্ষেপসমূহ:
- ফেক আইডি ও ক্ষতিকর ওয়েব কন্টেন্ট ডিসেবল: সাইবার ক্রিমিনালদের ব্যবহৃত ভুয়া অ্যাকাউন্ট, কন্টেন্ট এবং ক্ষতিকর লিংক সরিয়ে দেওয়া।
- অনলাইন বুলিং ও ব্ল্যাকমেইলিং প্রতিরোধ: হয়রানির শিকার সাধারণ মানুষদের দ্রুততম সময়ে টেকনিক্যাল রিকভারি ও মানসিক স্বস্তি নিশ্চিত করা।
- অ্যাকাউন্ট রিকভারি: সিকিউরিটি জটিলতায় স্থগিত (Disabled/Suspended) হয়ে যাওয়া আইডেন্টিটি রিকভার করে মূল ব্যবহারকারীর কাছে ফিরিয়ে দেওয়া।
উচ্চমাত্রার পেশাদারিত্ব এবং সততার কারণে তার কাছে সার্ভিস নেওয়া সাধারণ মানুষ ও গ্রাহকরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জমা হওয়া শত শত ইতিবাচক রিভিউ তার এই সফলতার সাক্ষী।
জাতীয় ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষের নির্ভরতা
শাউরিয়া জুহিন জয় শুধু সাধারণ মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধানই করেননি, বরং দেশের অনেক বড় বড় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, রাজনৈতিক পরিচিতিধারী ব্যক্তি এবং শিল্পীদের অফিসিয়াল পেজ ও সাইবার সিকিউরিটি সংক্রান্ত সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সম্প্রতি চট্টগ্রামের চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের ছবি ও তথ্য ব্যবহার করে গড়ে তোলা বিভ্রান্তিকর ডিজিটাল কনটেন্ট অপসারণের মাধ্যমে সাইবার অপরাধীদের আল্টিমেটাম দিয়ে তিনি সংবাদ শিরোনামে আসেন। এছাড়া দুলাহাজারা, কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলের স্থানীয় মানুষ তাকে সাইবার সুরক্ষার নির্ভরযোগ্য পথিকৃৎ হিসেবে মেনে চলেন।
পেশাগত অবস্থান ও বর্তমান ব্যস্ততা
সাইবার সিকিউরিটির পাশাপাশি ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিংয়েও সফল স্বাক্ষর রেখেছেন এই তরুণ উদ্যোক্তা।
- NexKraft: সাইবার স্পেশালিস্ট (Cyber Specialist) হিসেবে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করছেন এবং কোম্পানির সিকিউরিটি আর্কিটেকচার সামলাচ্ছেন।
- Nex Real Estate: বর্তমানে সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ার (Social Media Engineer) হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্র্যান্ডিং ও টেকনিক্যাল গ্রোথ নিশ্চিত করছেন।
- Nexgen corner: ফাউন্ডার ও সিইও (CEO & Founder) হিসেবে ডিজিটাল গ্রোথ ও সিকিউরিটি সার্ভিস প্রদান করছেন।
- ছোটবাট টিভি (Jutbat TV): প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করছেন।

অনলাইন সহায়তা ও সরাসরি যোগাযোগের মাধ্যম
সাইবার নিরাপত্তায় কোনো ধরনের জটিলতায় পড়লে কিংবা ডিজিটাল মার্কেটিং ও পেজ সিকিউরিটির বিষয়ে পরামর্শ পেতে সরাসরি যোগাযোগ করা যাবে তার অফিশিয়াল ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইলে:
- অফিসিয়াল ফেসবুক পেজ: Nexgen corner
- ব্যক্তিগত ফেসবুক আইডি: Shaouriya johin joy
সাধারণ মানুষের প্রতি বার্তা
“সাইবার স্পেস কোনো অপরাধের আখড়া হতে পারে না। ভুয়া তথ্য বা ডেটা লিক করে কাউকে জিম্মি করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করতে আমরা সর্বদা প্রস্তুত,” জানান তরুণ উদ্যোক্তা শাউরিয়া জুহিন জয়। সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অনলাইন হয়রানিতে ভয় না পেয়ে অভিজ্ঞ সাইবার স্পেশালিস্টের আইনি ও কারিগরি পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।



