বুধবার, সেপ্টেম্বর ২৩

রাজধানীর মিরপুর-১১ এলাকায় নতুন আউটলেট চালু করেছে দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ইউনিমার্ট। ‘ইউনিমার্ট মেট্রো’ নামে চালু হওয়া এই নতুন ফরম্যাটের সুপারশপটি উদ্বোধন উপলক্ষে দিচ্ছে নানা ধরনের আকর্ষণীয় অফার ও মূল্যছাড়। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউনিমার্ট কর্তৃপক্ষ জানায়, ব্যস্ত নগরজীবনের বাস্তবতা বিবেচনায় রেখে মাঝারি আকারের ‘মেট্রো’ ফরম্যাটে সাজানো হয়েছে এই আউটলেট। এখানে এক ছাদের নিচে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা শাকসবজি ও ফলমূল, মুদি সামগ্রী, গৃহস্থালি ব্যবহার্য পণ্য এবং সীমিত পরিসরে গৃহসজ্জার সামগ্রী। স্মার্ট লেআউট ও সময়সাশ্রয়ী ব্যবস্থাপনার মাধ্যমে ক্রেতাদের জন্য আরামদায়ক ও দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এই আউটলেট চালু করা হয়েছে।

মিরপুর-১১তে যাত্রা শুরু উপলক্ষে ‘ইউনিমার্ট মেট্রো’ আয়োজন করেছে বিভিন্ন বিশেষ প্রচারণা, ইন-স্টোর সারপ্রাইজ অফার এবং ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স জোন। এসব উদ্যোগ ক্রেতাদের সরাসরি সম্পৃক্ত করার পাশাপাশি দৈনন্দিন কেনাকাটাকে আরও আনন্দদায়ক ও সাশ্রয়ী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

ইউনিমার্ট আরও জানায়, নতুন এই আউটলেট চালুর মাধ্যমে রাজধানীর গ্রাহকদের সঙ্গে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মানসম্মত পণ্য সরবরাহ, আধুনিক রিটেইল অভিজ্ঞতা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় বিশ্বমানের কেনাকাটার সুবিধা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

Leave A Reply

Exit mobile version