প্রস্তাবিত ‘জল ছায়া ইকো রিসোর্ট’-এর প্রথম বোর্ড মিটিং সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবো থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে, ইয়ারপুর বটতলা সংলগ্ন তুরাগ নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে গড়ে উঠতে যাওয়া এই রিসোর্ট প্রকল্পকে ঘিরে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রকল্পের বর্তমান অবস্থা, নির্মাণ অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকসেবা উন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জল ছায়া ইকো রিসোর্ট-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মাদ শাহরিয়ার খান এবং ম্যানেজিং ডিরেক্টর আর্কিটেক্ট মো. আব্দুর রহমান নিপু। এছাড়াও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসান ইমাম, ডা. মো. মেশ কে আলম জনি, মো. নাজমুল হক, বি. এ. ওয়াহিদ নিউটন, মো. বেলাল হোসেন এবং শাহিনুর ইসলাম।
প্রকৃতি, নান্দনিকতা ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে জল ছায়া ইকো রিসোর্ট একটি ব্যতিক্রমধর্মী, পরিবেশবান্ধব ও আধুনিক রিসোর্ট হিসেবে গড়ে উঠতে যাচ্ছে। এটি নেক্স রিয়েল এস্টেট-এর একটি সম্ভাবনাময় প্রকল্প।
উল্লেখ্য, এই প্রকল্পের আর্কিটেকচারাল কনসালটেন্ট হিসেবে কাজ করছে ফারভেন্ট আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, ইন্টেরিয়র কনসালটেন্ট হিসেবে রয়েছে মেকানিক্স ইন্টেরিয়র এবং ব্র্যান্ডিং পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ব্র্যান্ড স্টোরি।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, তুরাগ নদীর তীরে গড়ে উঠতে যাওয়া জল ছায়া ইকো রিসোর্ট প্রকৃতি ও আধুনিকতার সমন্বয়ে দেশীয় পর্যটন খাতে একটি অনন্য সংযোজন হবে।

