বুধবার, সেপ্টেম্বর ২৩

ডিজিটাল যুগে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যত দ্রুত প্রযুক্তিনির্ভর হচ্ছে, ততই বাড়ছে অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা। ব্যস্ত নগরজীবন, দীর্ঘ যানজট এবং সময়ের সীমাবদ্ধতার কারণে এখন অনেকেই ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এই পরিবর্তিত বাস্তবতায় দেশের অন্যতম দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘কার্টআপ’ গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও দ্রুত অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা কার্টআপ ২০২৫ সাল থেকে দেশের ই-কমার্স খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রযুক্তিনির্ভর সেবা, দ্রুত ডেলিভারি এবং গ্রাহকবান্ধব অফারের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অনলাইন ক্রেতাদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ব্র্যান্ডের পণ্য সরবরাহ এবং নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেমের কারণে ক্রেতাদের আস্থা দিন দিন বাড়ছে।

কার্টআপ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্রোসারি, ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিকসসহ বিভিন্ন ক্যাটাগরির বিস্তৃত সংগ্রহ। গ্রাহকের চাহিদা ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে তাদের পণ্যের তালিকা ও অফার। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে শূন্য শতাংশ ইএমআই সুবিধা থাকায় বড় কেনাকাটাও এখন অনেকের জন্য সহজ হয়ে উঠেছে।

দেশব্যাপী ডেলিভারি সুবিধার মাধ্যমে কার্টআপ এখন রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছেও পৌঁছে দিচ্ছে কাঙ্ক্ষিত পণ্য। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, দেশের অধিকাংশ স্থানে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যদিকে ঢাকার গ্রাহকদের জন্য চালু করা হয়েছে ‘কার্টআপ ফাস্ট’ সেবা, যার আওতায় নির্দিষ্ট পণ্য অর্ডার করলে মিলছে পরের দিন ডেলিভারি সুবিধা।

নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে কার্টআপ দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট সুবিধাও। প্রথমবার অর্ডারকারীরা পাচ্ছেন ২৫০ টাকার ভাউচার। পাশাপাশি নিয়মিত ফ্ল্যাশ সেল, ক্যাম্পেইন ও বিভিন্ন আকর্ষণীয় অফারের মাধ্যমে কেনাকাটাকে আরও লাভজনক ও উপভোগ্য করে তুলছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিনির্ভর ব্যবহারবান্ধব অ্যাপের কারণেও জনপ্রিয়তা পাচ্ছে কার্টআপ। প্লে স্টোর ও অ্যাপ স্টোর মিলিয়ে অ্যাপটি ইতোমধ্যে ১০ লাখের বেশি ডাউনলোড অতিক্রম করেছে। সহজ নেভিগেশন, দ্রুত ব্রাউজিং এবং ঝামেলাহীন চেকআউট প্রক্রিয়ার কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে অনলাইন শপিং সম্পন্ন করতে পারছেন।

পেমেন্ট ব্যবস্থাতেও রাখা হয়েছে নানা ধরনের সুবিধা। বিকাশ, নগদ, উপায়, ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাচ্ছে। পাশাপাশি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকায় অনেক গ্রাহক আরও স্বস্তির সঙ্গে কেনাকাটা করতে পারছেন।

কার্টআপের ডেলিভারি ও অপারেশন কার্যক্রমকে আরও কার্যকর করতে দেশের বিভিন্ন অঞ্চলে স্থাপন করা হয়েছে ১২টি অপারেশনাল হাব এবং একটি কেন্দ্রীয় ওয়্যারহাউস। দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে ১৫০ জনের বেশি রাইডার কাজ করছেন, যাদের সহায়তায় রয়েছে একাধিক যানবাহন ও বাইক। এছাড়া পৃথক সেলার অ্যাপের মাধ্যমে পুরো সাপ্লাই চেইন ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সমন্বিত করা হয়েছে।

গ্রাহকসেবার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি দিচ্ছে বিশেষ গুরুত্ব। রিয়েল-টাইম অর্ডার ট্র্যাকিং সুবিধার মাধ্যমে ক্রেতারা সহজেই তাদের পণ্যের অবস্থান জানতে পারছেন। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে রয়েছে সাত দিনের রিটার্ন ও রিফান্ড সুবিধা। লাইভ চ্যাট, ফোন এবং ই-মেইলের মাধ্যমে দ্রুত সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, “আমাদের লক্ষ্য শুধু দ্রুত পণ্য পৌঁছে দেওয়া নয়, বরং গ্রাহকদের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করা। প্রতিদিন অর্ডারের সংখ্যা বাড়ছে এবং গ্রাহকদের ইতিবাচক সাড়া আমাদের আরও ভালো সেবা দিতে অনুপ্রাণিত করছে।”

সব মিলিয়ে কার্টআপ এখন কেবল একটি ই-কমার্স প্ল্যাটফর্ম নয়, বরং দেশের ডিজিটাল কেনাকাটার সংস্কৃতিতে একটি নতুন অভিজ্ঞতার নাম হয়ে উঠছে। প্রযুক্তি, দ্রুত সেবা এবং গ্রাহক আস্থাকে ভিত্তি করে দেশীয় এই প্রতিষ্ঠান অনলাইন শপিংকে আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী করে তুলতে কাজ করে যাচ্ছে।

Leave A Reply

Exit mobile version