বুধবার, সেপ্টেম্বর ২৩

গ্রাহকদের সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াতে পারবে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি । প্রতিকূল মুহূর্তেও গ্রাহকদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল । বুধবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি।

ইভ্যালির অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল লেখেন, এই গ্রুপ থেকে জানতে পারবেন আমাদের দৈনন্দিন কার্যক্রম। স্বীকার করছি, এটা সন্তোষজনক নয়। কিন্ত বিশ্বাস করুন, আমরা শুধুমাত্র আপনাদের সহযোগিতা পেলে এই ইকমার্স বিজনেস থেকেই ইভ্যালি ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের এখানে হয়তো আপনার অর্ডার নাই। আমরা অনেকের ডেলিভারি দিতে পারছি না দেখে হয়তো আপনি নেতিবাচক মন্তব্য করছেন। আমাদের সকল ট্রাকজেকশন ব্যাংকিং চ্যানেলই করেছি। আমরা কোন অর্থনৈতিক দূর্নীতি করেনি। আমাদের ঘাটতি হয়েছে পণ্যে ডিসকাউন্ট দিয়ে ইকমার্স প্রতি মানুষকে আকর্ষণ তৈরি করার জন্য। হয়তো আমাদের কোন ব্যাবসায়িক ভূল থাকতে পারে। কিন্ত এই ব্যাবসায়িক ভূল সঠিক ব্যাবসায়িক পদ্ধতি দিয়ে আমরা সমাধান করব। আমি শুধুই ৬ মাস সময় চেয়েছি। আর বাকি ৫ মাস। এই গ্রুপ থেকে দেখুন, হয়তো আপনার অর্ডারটি বিলম্বিত হচ্ছে। আমরা প্রতিদিন নতুন পুরাতন ডেলিভারি দিয়ে যাচ্ছি।

আমি জানি এই দেশ বিশাল পরিসরে ইকমার্স বিস্তার লাভ করবে। এই স্বপ্ন থেকেই আমার সমস্ত কার্যক্রম। আমি আছি, আমরা আছি।

ইভ্যালির সিইও আরো লেখেন, ব্যার্থ হলেও আমাকে পাবেন ভবিষ্যতে। কিন্ত কোন সুযোগ দেওয়ার আগে আমাদের ব্যার্থ বললে আমরা হয়তো বর্তমান গতি বাড়াতে পারব না। শুধুই একটা অনুরোধ, আপনি যদি ইভ্যালির নিকট কোন পণ্য বা টাকা পাওনা না থাকেন, তাহলে নেতিবাচক মন্তব্য এই কিছুদিন না করুন। বর্তমান বিজনেস দিয়ে যদি এই পেন্ডিং ডেলিভারি কমাতে পারি, অন্তত প্রতিদিন কিছু মানুষ তো পণ্য পাবেন। দিন শেষে কারো ভালো কামনা করা একটি মহৎগুন। এই ভালো কামনা ফলাফল পাবেন আমাদের কাস্টমার এবং আমাদের সেলার, যারা দুশ্চিন্তার মধ্যে সময় পার করছেন।

Leave A Reply

Exit mobile version