বুধবার, সেপ্টেম্বর ২৩

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চপর্যায়ের একটি দলকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তদন্ত দলটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহি। দলটি ইতিমধ্যে হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় পৌঁছেছে এবং কাজ শুরু করেছে।পুরো তদন্তকাজ শেষ হওয়ার পরই ফল জানানো হবে।

গত রোববার আজারবাইজান–সংলগ্ন ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ফেরার সময় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারজাকান এলাকায় এটি বিধ্বস্ত হয়।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ প্রাদেশিক কর্মকর্তাও ওই হেলিকপ্টারে ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন।

Leave A Reply

Exit mobile version