বুধবার, সেপ্টেম্বর ২৩
গল্পগাঁথা

ছোট্ট একটি গল্প-
গল্প নয় গল্পকথা-
কথায় পরিপূর্ণ একটি আখ্যান
খুব ত মনে পড়ে সেদিনের কথা-
গাঢ় আঁধারে-পথ খুঁজে বেড়ানো
পাখীর ডানা ঝাপটানো বেলার কথা।
আমার সত্যি মনে পড়ে করিডোরে-
দাড়িয়ে থাকা-শেষ বিকেলের
রোদে-স্বর্ণালী আভায় ভেসে ওঠা
জারুল গাছের বেগুনী আভায়
আলোকিত প্রাঙ্গন।
লাইব্রেরীর সামনে তোমার
অতান্ত্রিক দাডিয়ে থাকা
কখনো এমন হয় – ক্লাসের ফাঁকে
বারান্দায় উঁকুঝুকি-
অপেক্ষা- পরিণত হয় প্রতীক্ষায়
বিকেলের আলো-সন্ধ্যার
পশ্চিমে গোলাপী আকাশে তাকিয়ে থাকা
শেষ বিকেলের নতুন সন্ধার আহবানে
রাতের জোনাক জ¦লা কাব্যগাঁথা
মুক্তির মিছিল – নিকষ কালো
অন্ধকারে আলোকিত বিন্দুময়-
জোঁনাকের উড়ে বেড়ানো।
আমাকে পথ দেখিয়ে নিয়ে যাক
অদূরে – কোন পুকুর ধারে, সাগর পাড়ে
এরপর মহাসাগরে-
জোঁনাকের আলোয় পথ খুঁজে
বেড়ানো আমি-
আর কতদূর – অনেক দূর
বহুদূরে পথ হাতড়ানো
পথিক আমি……..।
বৃষ্টির কান্না

বৃষ্টিমাখা কান্নার একটি দুপুর-
সেদিন ছিল না আলোকিত-
আলোর সৌরভ।
কিন্তু খুব কাছ হতে দেখা, আকাশ ছুয়ে যায় এমন একটি দিন
মেঘগুলো-পাহাড়ের চ‚ড়োয়
ভালেবাসার মাখামাখি হয়ে
অপরুপ শোভায় নিমজ্জিত।
খুব কাছ হতে সমুদ্রকে দেখেছো?
আমি নোনাজলে ভেসে যেতে চাই
হাতের স্পর্শে-লবনাক্ততা
ঘামে ভেসে ওঠে সাদা লবণ
বৃষ্টিমুখর এই বেলায়-সাগর
পাড়ে আমি-কুয়াশার মত
বৃষ্টির কান্না – সাগর জলে
মিলেমিশে একাকার……..
সাগর-আকাশ-বৃষ্টি,
কেউ আলাদা নয়-ভেসে যাক
সাগর-হতে মহাসাগরে
আর আকাশ-হতে মহাকাশে
বৃষ্টির মেলবন্ধন-টিকে থাকুক
অপেক্ষায়-
আমার কান্নার জলে অত:পর
বৃষ্টিতে-আকাশে-সাগরে
মহাকাশে-মহাসাগরে
ভালোবাসার বাঁধন হোক অটুট।

স্থপতি মোমেনুন্নেসা (আলফা)
বি, আর্ক (বুয়েট), এমএসইএস
এমআইএবি, বাপা
ই-মেইলঃ momenunnessa@yahoo.com
মোবা: ০১৭১২১৭৬২৯৯
০১৭৬০৯৪৮৩১৮

Leave A Reply

Exit mobile version