রবিবার, নভেম্বর ৮

 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ কেবল তৈরি পোষাক রপ্তানিকারক দেশই নয়, বাংলাদেশ এখন মেধা রপ্তানির দেশ হয়েছে। বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি করছে। রপ্তানিকরা সফটওয়্যারের শতকরা ৩৪ ভাগ আমেরিকার বাজারে যাচ্ছে। আমরা মোবাইল ফোন, কম্পিউটার ল্যাপটপ এমনকি আইওটি ডিভাইসও রপ্তানি করছি।

মন্ত্রী গতকাল রাতে ঢাকায় এক হোটেলে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত সীডস ফর দ্য ফিউচার ২০২২ প্রতিযোগিতার গালা ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনধারার সাথে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সাম্প্রতিক বন্যায় দুর্বিষহ দুর্ভোগের মাঝেও বন্যার্ত মানুষ খাদ্যের সাথে ডিজিটাল সংযুক্তিও প্রত্যাশা করেছে। এ বিষয়ে বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, তারা খাবার নয় তারা মোবাইল নেটওয়ার্ক সচল চায়, ইন্টারনেট চায় আগে। তারা মনে করে নেটওয়ার্ক সচল থাকলে তারা প্রশাসনসহ আপনজনদের সাথে সংযুক্ত থাকতে পারবে, তাদের দুর্ভোগ লাগব হবে।

মন্ত্রী বলেন, পৃথিবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ বাংলাদেশকে প্রথম ডিজিটাল দেশ হিসেবে ঘোষণা করেছেন। পরবর্তীতে ২০০৯ সালে ইংল্যান্ড, ২০১৪ সালে ভারত এবং ২০১৯সালে পাকিস্তান তাদের দেশকে ডিজিটাল দেশ হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, হুয়াওয়ে প্রতিভা অন্বেষণে যে ভূমিকা রাখছে তা দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তিতে শিক্ষা অর্জন করতে না পারলে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে। নতুন প্রজন্মকে প্রযুক্তি শিখাতে না পারলে শিক্ষিত বেকার তৈরি হবে।

এসময় মন্ত্রী প্রতিযোগিতার বিচারকদের রায়ের ভিত্তিতে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ওয়াসিফার নাম ঘোষণা করেন এবং মোট নয়জন বিজয়ীকে উপস্থিত থেকে পুরস্কৃত করেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডাইরেক্টর বেট্রিস কালড্রাম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভিসি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারেল কাউন্সিলর ইউই লিউয়েন এবং হুয়াওয়ে টেকনোলজি লিমিটেডের বোর্ড মেম্বার লি জুনসেং বক্তৃতা করেন।

 

 

Leave A Reply

Exit mobile version