রবিবার, নভেম্বর ৮

সাকিবের ই-কমার্স মোনার্ক মার্টের সাথে গ্রাম লিমিটেড

গ্রাম লিমিটেডের সাথে সাকিব আল হাসানের ই-কমার্স মোনার্ক মার্টের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মতিঝিলে মোনার্ক হোল্ডিংস হেড অফিসে ৭ই আগস্ট সোমবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এডটেক ও এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধা গ্রাহকদের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রাম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান i1class.com এবং শুভেচ্ছা লাউঞ্জ-এর সকল পণ্য ও সেবা অনলাইনে প্রদানের উদ্দেশ্যে এই ব্যবসায়িক সমঝোতায় আসে মোনার্ক মার্ট। এতে অনলাইনে সারা দেশের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যাবে শিক্ষামূলক বিভিন্ন কোর্স কন্টেন্ট। অন্যদিকে শুভেচ্ছা লাউঞ্জের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক ফ্লাইটে যাতায়াতকারী সম্মানিত যাত্রীগণ এয়ারপোর্টে ভারি লাগেজ ও অন্যান্য পণ্য পরিবহনে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোনার্ক মার্টের পক্ষে উপস্থিত ছিলেন সিওও জায়েদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মাহাদী হাসান এবং হেড অফ এক্সপেরিয়েন্স মৃধা মোঃ সাইফুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট টিমের সাজ্জাদুর রহমান।
উল্লেখ্য, গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে প্রতিনিয়তই নতুন পণ্য ও সেবা আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে কাজ করছে মোনার্ক মার্ট। নতুন এই সমঝোতা চুক্তির মাধ্যমে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ ও গ্রাহকবান্ধব করার প্রতিশ্রুতি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের।
Leave A Reply

Exit mobile version