বুধবার, সেপ্টেম্বর ২৩

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার ২১ সেপ্টেম্বর দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত চৌগাছা অঞ্চলে এ মামলা করেন জেলার চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের তরফদার মো. মোশাহেদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালির এমডি পণ্য দেয়ার কথা বলে টাকা নিয়ে পণ্য না দেয়ায় পরবর্তীতে গত ২৫ জুলাই মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের ১ লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করেন। ব্যাংকে একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

মামলার আইনজীবী এম এম জয়নাল আবেদীন বলেন, ১৩৮-১৪০ ধারার অপরাধ আমলে নিয়ে মামলাটি গ্রহণ করে আদালত এবং আগামী ৩ নভেম্বর আসামিকে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

Leave A Reply

Exit mobile version