বুধবার, সেপ্টেম্বর ২৩

দেশের মিডিয়া খাতে উদ্ভাবনীর স্বীকৃতি স্বরূপ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড দিচ্ছে দারাজ। গত ১৭ জুলাই রাজধানীর ‘পার্লামেন্ট মেম্বারস’ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে দারাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, এসবিকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির, দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তাজদীন হাসান ও চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুসসহ অন্যান্য কর্মকর্তারা।

ইয়ুথ এনগেজমেন্ট, ব্রডকাস্ট ইনোভেশন, ডিজিটাল ইনোভেশন এবং প্রিন্ট ইনোভেশন এই চারটি মূল বিভাগের আওতায় ২৪টি ভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদের স্বীকৃতি দেওয়া হবে। প্রিন্ট ইনোভেশন বিভাগে মোট পাঁচটি আলাদা ক্যাটাগরি, ডিজিটাল ইনোভেশনের আওতায় নয়টি ক্যাটাগরি, ব্রডকাস্ট ইনোভেশনের আওতায় সাতটি এবং ইয়ুথ এনগেজমেন্টের আওতায় তিনটি পুরস্কার দেবে দারাজ।

পুরস্কার সম্পর্কে বিস্তারিত জানতে www.mediainnovationawardsbd.com এই ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে।

Leave A Reply

Exit mobile version