বুধবার, সেপ্টেম্বর ২৩

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিবেশনায় ১ম বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড এ “নগদ লিমিটেড ’ ফিনটেক ইম্পাক্ট অ্যাওয়ার্ড-পিপল ক্যাটাগরি তে উইনার অ্যাওয়ার্ড লাভ করেছে। এক ক্লিকে নতুন একাউন্ট খোলার ফিচার এর জন্য এর এওয়ার্ড পায় নগদ।

২৭ নভেম্বর (শনিবার) শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য ফিনটেক অ্যাওয়ার্ড ঘোষনা করা হয়। অনুষ্টানটির পৃষ্ঠপোষকতায় ছিল উপায় এবং সহযোগিতায় ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

উল্লেখ্য , ১ম বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২৬টি অর্থ প্রযুক্তি উদ্ভাবনকে ১১ ক্যাটাগরিতে স্বীকৃতি দিয়েছে ।অ্যাওয়ার্ডটির প্রথম সংস্করণ এ ১০০ এর অধিক প্রজেক্ট নমিনাশন থেকে পরবর্তীতে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ৪টি বিচক্ষন জুরির মাধ্যমে বিজয়ী উদ্ভাবনগুলোকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ফিনটেক এওয়ার্ড পায় বিকাশ, আইপিডিসি, উপায় সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।

Leave A Reply

Exit mobile version