বুধবার, সেপ্টেম্বর ২৩

নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য নতুন কার্যক্রম চালু করেছে দেশের অন্যতম জনপ্রিয় ইকমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি। ইভ্যালি এখন থেকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস ও অন্যান্য গ্রোসারি প্রোডাক্টর বাসায় বসে অনলাইনে অর্ডারকৃত মাত্র ১ ঘণ্টায় ক্রেতাদের বাসায় পৌঁছে দিবে। ফলে অনলাইনে কেনা গ্রোসারি ডেলিভারি পেতে ক্রেতাদের আর কয়েক দিন বা ঘণ্টা অপেক্ষা করতে হবে না।

গ্রাহকদের ক্যাশব্যাক অফার দিচ্ছে যেন তারা ঘরে বসেই অনলাইনে পণ্য কিনতে আরোও বেশি আগ্রহী হন।কেনাকাটার পেমেন্ট বিকাশ করে ১০% (২,০০০ টাকা পর্যন্ত)পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। সাথে থাকছে প্রিমিয়াম কাস্টমার সার্ভিস ও লয়ালটি রিওয়ার্ড পয়েন্টস।

উল্লেখ্য, সকাল ১০ টা থেকে ২ টার মধ্যে অর্ডার করলে ১ ঘন্টাতেই ডেলিভারি, এর পরে অর্ডার করলে পরবর্তি দিন প্রোডাক্ট ডেলিভারি করা হবে।

Leave A Reply

Exit mobile version