বুধবার, সেপ্টেম্বর ২৩

সম্প্রতি বেসরকারি ব্যাংক দি সিটি ব্যাংক লিমিটেড নতুন রূপে ইসলামিক ব্যাংকিং সেবা ‘সিটি ইসলামিক’ চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের সব শাখা থেকে গ্রাহকরা ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, সাবেক ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ, শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটি ব্যাংকের গ্রাহকরা এখন থেকে দেশব্যাপী ১৫০টি শাখা, উপ-শাখা, সিটিজেম ও এসএমই সেন্টারসমূহে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পরিপূর্ণ শরিয়াহ ও উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয় সিটি ব্যাংকের বিশ্বমানের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সিটিটাচের মাধ্যমেও গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা নিতে পারবেন।

পাশাপাশি এ ব্যাংক সিটি ইসলামিক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দেশের প্রথম আমেরিকান এক্সপ্রেস ইসলামিক ক্রেডিট ও ডেবিট কার্ড।

Leave A Reply

Exit mobile version