রবিবার, নভেম্বর ৮

রাজধানীর গুলশান থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২ অক্টোবর) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, রিং আইডিতে প্রতারিত হয়ে একজন ব্যাক্তি সম্প্রতি ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে রিং আইডির ১০ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয়দের আসামি করেন। এ মামলাটির তদন্তের কাজ শুরু করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। তদন্তের ধারাবাহিকতায় সাইবার পুলিশ সেন্টার বুধবার রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

আজাদ রহমান আরো বলেন, রিং আইডি বিভিন্ন সেবা দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে। যার মধ্যে রয়েছে বৈদেশিক বিনিয়োগ, কমিউনিটি জবসসহ বিভিন্ন সার্ভিস। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ জনগণ এ খাতে বিনিয়োগ করে। বর্তমানে সন্দেহের তালিকায় থাকা বিভিন্ন ই-কমার্স সাইটের মতো অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন পণ্য বিক্রি এবং ক্রেতাদের কাছে থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করা হচ্ছিল বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

Leave A Reply

Exit mobile version