রবিবার, নভেম্বর ৮

উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর আয়োজনে ২৩ এপ্রিলে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে ভ্যাট বিষয়ে নলেজ শেয়ারিং ওয়ার্কশপ। ‘সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য হ্রাস সম্ভব’ এই শিরোনামে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান আলোচক ছিলেন দ্যা রিয়েল কনসালটেশন এর ফাউন্ডার ও লিড কনসালটেন্ট আলিমুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ডিরেক্টর ইসি ইমানা জয়োতি এবং সংগঠনের নারী উদ্যোক্তাগণ।

ভ্যাট দ্রব্য মূল্যের উপর কিভাবে প্রভাব বিস্তার করে এবং কিভাবে দক্ষতার সঙ্গে ভ্যাট দিলে দ্রব্যমূল্য কমে আসবে, ভ্যাট কেন ভীতির বিষয় নয়, কখন ভ্যাট দিতে হবে আর কখন দিতে হবে না, নারী উদ্যোক্তা হিসাবে ভ্যাট আইনের প্রাপ্ত সুবিধা সমূহ কিভাবে গ্রহণ করবেন তা সহ ভ্যাটের আরো প্রয়োজনীয় দিকগুলো নিয়ে ওয়ার্কশপে আলোচনা করা হয়।

এই ওয়ার্কশপের ফলে নারী উদ্যোক্তাদের মধ্যে থেকে ভ্যাট ভীতি ও ভ্যাট নিয়ে বিভ্রান্তি দূর হবে এবং এখন থেকে নিজের ভ্যাট নিজেই দিতে পারবেন বলে আয়োজকরা মনে করছেন।

Leave A Reply

Exit mobile version