মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

রাজধানীতে অসহায় ভাসমান সাজেদা খাতুনকে কাওরান বাজারের পেট্টোবাংলার পাশ্ববর্তী ফুটপাতে থেকে খুজে বের করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এটিএন বাংলায় প্রচারিত একটি প্রতিবেদন দেখে তিনি তাকে খুজে বের করেন। তিনি সাজেদা খাতুনের বিস্তারিতভাবে খোজ খবর নেন এবং তাকে নগদ ২০ হাজার টাকা ও শীতবস্ত্র প্রদান করেন। এরপর নিজের গাড়িতে করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। জমির ঝামেলা মিটিয়ে ঘর তৈরী ও পারিবারিকভাবে স্বাম্বলম্বী করে দিতে তিন লাখ টাকা প্রদান ও তার সন্ত্বানদের জন্য সার্বিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি উক্ত এলাকার ফুটপাতের অসহায়দেরকেও প্রায় দুই শতাধিক শীতের কম্বল বিতরন করেন। উপস্থিত ছিন্নমূল মানুষদেরকে নিজেদের ফোন নম্বরসহ সরাসরি যোগাযোগের কার্ড দেন পলক।

Leave A Reply

Exit mobile version