রবিবার, নভেম্বর ৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অগ্রসরমান প্রযুক্তি ব্লকচেইন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আজ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত “বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়ার্ড ২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের তরুণ প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিকে আয়ত্ত করছে প্রতিনিয়ত। তিনি বলেন অত্যন্ত আশাবাদী যে ব্লকচেইন এর উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে এসেছে।

ব্লকচেইন অলিম্পিয়ার দেশের তরুণদের জন্য উদ্ভাবনী ধারণা বিকাশ ঘটানোর সুবর্ণ সুযোগ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. এম আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন সংসদ সদস্য অপরাজিতা হক, বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের অ্যাডভাইজার প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল, ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম কায়কোবাদ, বাংলাদেশ বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের কডিনেটর হাবিবুল্লাহ এন করিম।

এছাড়াও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং ব্লকচেইন অলিম্পিয়াডের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার লরেন মা অনলাইনে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। ৩ দিন ব্যাপী আয়োজিত এই অলিম্পিয়াড আগামী ৮ জুন শেষ হবে।

Leave A Reply

Exit mobile version