বুধবার, নভেম্বর ২৫

ব্র্যাক ব্যাংক চালু করেছে শিক্ষকদের জন্য ব্যক্তিগত ঋণ (লোন) সুবিধা ‘দিশারী’। দেশের যেকোনো প্রান্তে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক সহজেই এ ঋণ সুবিধা পেতে পারেন।বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, আর্থিক খাত থেকে শিক্ষকদের ঋণ সুবিধা পেতে প্রায়শই অসুবিধায় পড়তে হয়। বিষয়টি চিন্তা করে শুধুমাত্র তাদের জন্য দেশে প্রথমবারের মতো চালু হলো বিশেষ এ ঋণ সুবিধা।

এক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের এ ঋণ পেতে কোনো জামানতের প্রয়োজন হবে না। পাঁচ বছরে পরিশোধ যোগ্য এ সুবিধার আওতায় সবোর্চ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এছাড়া আছে বিশেষ ইন্টারেস্ট রেট ও দ্রুততম সময়ে প্রসেসিং সুবিধা। যেকোনো আর্থিক প্রয়োজন মেটাতে এটি সাহায্য করবে।

শিক্ষকদের জন্য ব্র্যাক ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। মানবসম্পদ উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। একটি জাতির মেধা ও মনন বিকাশে তারা কাজ করেন এবং জাতীয় উন্নয়নে বিশাল অবদান রাখেন। কিন্তু আর্থিক সেবা পেতে তারা অনেক সময় বাধার সম্মুখীন হয়। ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক একটি প্রতিষ্ঠান, তাই এই প্রোডাক্ট (দিশারী) তৈরির সময় আমরা শিক্ষকদের কথা চিন্তা করেছি।

উল্লেখ্য, সরকারি, বেসরকারি, এমপিওভুক্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ব্যাংকের তালিকাভুক্ত ইংরেজি মাধ্যমের শিক্ষকরা ব্র্যাক ব্রাংকের ১৮৭টি শাখা ও ৬০০টির বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে ঋণ সুবিধা নিতে পারবেন।

২টি মন্তব্য

  1. আমি সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক। ” দিশারী ” থেকে আমি ঋন নিতে আপনাদের পরামর্শ চাচ্ছি। অনুগ্রহ করে জানালে কৃতার্থ হবো।
    মো: বশির আহমদ
    সিনিয়র শিক্ষক
    ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ।

  2. ২০২১ সালের নভেম্বর মাসে শিক্ষকদের জন্য লোন ” দিশারী ” এনাউন্সড হয়েছে। এটা ব্র‍্যাক ব্যাংকের একটি প্রশংসিত ব্যতিক্রমী উদ্যোগ! এতে আমি আগ্রহী হয়ে আমাদের সুনামগঞ্জ ব্র‍্যাক ব্যাংকে যাই, কিন্তু ঘোষনানুযায়ী আশানুরূপ কোনো সাম্প্রতিক তথ্য না পাওয়ায় আপনাদের শরণাপন্ন হলাম। দয়া করে জানালে উপকৃত হবো।

Leave A Reply

Exit mobile version